Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
অভিযুক্ত সোহাগকেই ডাকা হবে না তদন্তে!

খেলা

টিবিএস রিপোর্ট
07 May, 2023, 08:35 pm
Last modified: 07 May, 2023, 08:36 pm

Related News

  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
  • হামের টিকা নিয়ে গাফিলতি তদন্তে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কমিটি হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • সংসদ সচিবালয়ের কেনাকাটায় দুর্নীতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি
  • সাংবাদিক নির্যাতনের ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ ও  ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন  

অভিযুক্ত সোহাগকেই ডাকা হবে না তদন্তে!

সোহাগের বিরুদ্ধে গঠিত হওয়া তদন্ত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। বাফুফে জানিয়েছিল, এই কমিটির প্রথম বৈঠকের পরবর্তী ত্রিশ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে তারা। 
টিবিএস রিপোর্ট
07 May, 2023, 08:35 pm
Last modified: 07 May, 2023, 08:36 pm
ফিফা ও বাফুফে কর্তৃক বরখাস্ত হয়েছেন আবু নাঈম সোহাগ। ছবি: সংগৃহীত

ফিফা কর্তৃক বহিষ্কৃত বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বিরুদ্ধে তদন্তের জন্য ১০ সদস্যের কমিটি গঠন করেছিল বাফুফে। সেই কমিটি থেকে পরবর্তীতে দুজন পদত্যাগ করেন। বাকি আট সদস্য নিয়েই তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানানো হয় বাফুফের তরফ থেকে। 

সোহাগের বিরুদ্ধে গঠিত হওয়া তদন্ত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। বাফুফে জানিয়েছিল, এই কমিটির প্রথম বৈঠকের পরবর্তী ত্রিশ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে তারা। 

সে হিসেবে আজ প্রথম বৈঠক হওয়ায় কমিটির সদস্যদের দেওয়া আশ্বাস অনুযায়ী জুনের ৬ থেকে ৭ তারিখের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা। ফিফার দেওয়া নিষেধাজ্ঞার পাশাপাশি বাফুফেও গত ১৭ এপ্রিল নিষিদ্ধ করে সোহাগকে। 

সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তদন্ত হলেও তাকেই কমিটির সামনে হাজির করা হবে না বলে জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, 'তাকে ডাকার কোনও অবকাশ নেই। আমরা তাকে ডাকছি না। বাকিদের কথা বলছি।  তার বিষয়ে ফিফা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। বোর্ড সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। উনি আপিল করেছেন ঐটা অন্য বিষয়। আমরা আগে বাকিদের সঙ্গে কথা বলি। তাদের সঙ্গে কথা বলে প্রয়োজন বোধ করলে পরে সিদ্ধান্ত হবে। আজকেই তো আর সব সিদ্ধান্ত নিতে পারছি না। আমাদের আরও খতিয়ে দেখতে হবে।' 

তদন্ত কমিটির কাজ ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে বলেও জানান বাফুফের সহ-সভাপতি। তদন্তের স্বার্থে সোহাগকে ফিফার দেওয়া অভিযোগের সব ধরণের কাগজপত্র কমিটির সামনে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেইসব কাগজ কমিটির হাতে এসেছে বলে জানান তিনি, 'ইতোমধ্যেই আমরা বাফুফের সাবেক সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছি ফিফার এই অভিযোগ সংশ্লিষ্ট যে কাগজ গুলো আছে সেগুলো দেওয়ার জন্য। অজকে থেকেই আমরা কাগজ গুলো নিয়ে তদন্ত শুরু করেছি।' 

তবে তদন্ত কমিটির কাজ যে শুধু সোহাগের ব্যাপারেই সীমাবদ্ধ তা নয়, ফিফা যতো জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে তাদের সবাইকেই তদন্তের মুখোমুখি হতে হবে বলে জানান কাজী নাবিল আহমেদ, 'ফিফা রিপোর্টে যে কজনের নাম এসেছে তাদেরকে একে একে ডেকে আমরা এসব বিষয়ে তাদের সঙ্গে কথা বলবো। এছাড়াও অন্য কাউকে যদি তদন্তের স্বার্থে কথা বলার প্রয়োজন বোধ হয় তাদেরকেও অনুরোধ করবো আমাদের সঙ্গে এসে কথা বলার জন্য।'

Related Topics

টপ নিউজ

বাফুফে / আবু নাঈম সোহাগ / তদন্ত কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
  • হামের টিকা নিয়ে গাফিলতি তদন্তে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কমিটি হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • সংসদ সচিবালয়ের কেনাকাটায় দুর্নীতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি
  • সাংবাদিক নির্যাতনের ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ ও  ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন  

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net