Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
দুই ভাগে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
30 April, 2023, 06:50 pm
Last modified: 30 April, 2023, 06:55 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

দুই ভাগে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিব আল হাসানের। দেশ থেকে দলের সঙ্গে যাচ্ছেন না জরুরি পারিবারিক কারণে আইপিএল ছাড়া লিটনও, ২ মে ইংল্যান্ডে যাবেন তিনি। এদিনই দিল্লি ক্যাপিটালস ছেড়ে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন মুস্তাফিজুর রহমান। 
টিবিএস রিপোর্ট
30 April, 2023, 06:50 pm
Last modified: 30 April, 2023, 06:55 pm

ঘরের মাঠে গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টি ছাড়া বাকি ম্যাচগুলোয় ব্যাটে-বলে শাসন করা বাংলাদেশ এবার বিদেশ সফরে যাচ্ছে আইরিশদের বিপক্ষেই খেলতে। তাদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল, খেলা হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।

সিরিজটি খেলতে দুই ভাগে ভাগ হয়ে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ দল। রোবরাত রাত ১টা ৪০ মিনিটে ও সোমবার সকাল ১০টা ১৫ মিনিটের ফ্লাইটে দেশ ছাড়বে বাংলাদেশ দলের সদস্যরা। প্রথম ফ্লাইটে রওনা দেবেন বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের বেশিরভাগ সদস্য ও কয়েকজন ক্রিকেটার। এই ফ্লাইটে থাকবেন নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বিরা। 

পরের দিনের ফ্লাইটে বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটার ইংল্যান্ডে যাবেন। দুই ফ্লাইট মিলিয়ে ১২ জন ক্রিকেটার ইংল্যান্ডে যাবেন। আইরিশদের বিপক্ষে দলে ডাক পাওয়া বাকি তিন ক্রিকেটার যাবেন আলাদাভাবে। ৫ মে'র আগেই যুক্তরাষ্ট্র থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেওয়ার কথা অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের। 

কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচে সুযোগ পাওয়া লিটন কুমার দাস দেশে ফিরে এসেছেন জরুরি পারিবারিক কারণে। দলের কোনো অংশের সঙ্গে যাচ্ছেন না উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। ২ মে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন তিনি। এদিনই দিল্লি ক্যাপিটালস ছেড়ে ইংল্যান্ডে যাবেন মুস্তাফিজুর রহমান। 

উইকেটের কথা মাথায় রেখে আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতির জন্য সিলেটে তিনদিনের ক্যাম্প করেছে বাংলাদেশ। চেমসফোর্ডে বাউন্সি উইকেট খেলা হবে, সিলেটেও আছে বাউন্সের ছোঁয়া। এ কারণে সংক্ষিপ্ত ক্যাম্পটি সিলেটে করা হয়। দেশের বাইরে থাকায় সাকিব, লিটন ও মুস্তাফিজ এই ক্যাম্পে অংশ নিতে পারেননি। 

ওয়ানডে সিরিজের আগে ৫ মে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ৯, ১২ ও ১৪ মে তিনটি ওয়ানডে খেলবেন তামিম-সাকিবরা। ম্যাচ তিনটি আইসিসি সুপার লিগের অংশ। তবে এই সিরিজ দিয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার তাড়া নেই বাংলাদেশের, অনেক আগে প্রিয় ফরম্যাটের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে তারা। 

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / ওয়ানডে সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net