Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বাংলাদেশের ধারহীন বোলিং, টাকার-ম্যাকব্রাইনে আয়ারল্যান্ডের স্বপ্নের দিন

খেলা

টিবিএস রিপোর্ট
06 April, 2023, 05:20 pm
Last modified: 07 April, 2023, 10:27 am

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম সিরিজ জয়ের সঙ্গে হোয়াইটওয়াশ করার আনন্দে বাংলাদেশ
  • সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৯
  • তাসকিনের হাফ সেঞ্চুরি
  • সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বিশ্রামে শরিফুল-রনি

বাংলাদেশের ধারহীন বোলিং, টাকার-ম্যাকব্রাইনে আয়ারল্যান্ডের স্বপ্নের দিন

দ্বিতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ, সেটাও ইনিংস ব্যবধানে। যদিও তৃতীয় দিনে সব হিসেব পাল্টে গেল, এখন চলছে নতুন হিসাব। উল্টো বাংলাদেশই এখন বিপদে!
টিবিএস রিপোর্ট
06 April, 2023, 05:20 pm
Last modified: 07 April, 2023, 10:27 am
সপ্তম উইকেটে ১১১ রানের জুটি গড়েন ম্যাকব্রাইন ও টাকার। ছবি: বিসিবি

বাংলাদেশ কি তবে ইনিংস ব্যবধানে জিততে যাচ্ছে? দ্বিতীয় দিন শেষেই আলোচনায় ছিল এমন সম্ভাবনার কথা। প্রথম ইনিংসেই বড় ব্যবধানে পিছিয়ে পড়া আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১৩ রানেই হারায় ৪ উইকেট, ইনিংস হার এড়াতে লাগতো আরও ১২৮ রান। তাই দ্বিতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ, সেটাও ইনিংস ব্যবধানে। যদিও তৃতীয় দিনে সব হিসেব পাল্টে গেল, এখন চলছে নতুন হিসাব। উল্টো বাংলাদেশই এখন বিপদে!

মিরপুর টেস্টের তৃতীয় দিনটা একেবারে ভিন্ন, যেখানে শাসন কেবল আইরিশদের। ৪ উইকেট নিলেও পুরো দিন ধারহীন বোলিং করে গেছে বাংলাদেশ। ঘরের মাঠের কোনো বোলারই পারেননি আইরিশদের পরীক্ষা নিতে। কৃতিত্ব দিতে হবে তাদের ব্যাটসম্যানদেরও। টেস্ট মেজাজ কাকে বলে, সেটা দৃষ্টান্ত স্থাপন করে ব্যাটিং করে গেছেন হ্যারি টেক্টর, লরকান টাকার, অ্যান্ডি ম্যাকব্রাইনরা। 

এই তিন জনের ব্যাটে তৃতীয় দিন নিজের করে নেওয়া আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৮৬ রান তুলেছে। ম্যাকব্রাইন ৭১ ও গ্রাহাম হিউম ৯ রানে অপরাজিত আছেন। ইতোমধ্যে সফরকারীদের লিড দাঁড়িয়েছে ১৩১ রানের। এর সঙ্গে চতুর্থ দিনে আর ৩০-৪০ রান যোগ করতে পারলেও বাংলাদেশের জয়ের কাজটি বেশ কঠিন হয়ে পড়বে। আইরিশদের প্রথম ইনিংসে করা ২১৪ রানের জবাবে ৩৬৯ রান তোলে বাংলাদেশ। প্রথম ইনিংসেই ১৫৫ রানে পিছিয়ে পড়ে আইরিশরা। সেই রান পাড়ি দিয়ে তারাই এখন উপরে থাকা দল!

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হ্যারি টেক্টর ও পিটার মুর আজও সাবলীল শুরু করেন। এদিন ২৪ রান যোগ করাসহ পঞ্চম উইকেটে ১৫৪ বলে ৩৮ রানের জুটি গড়েন এ দুজন। দলকে বিপদ থেকে বাঁচাতে প্রাণপণে লড়াই করে যাওয়া মুরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ফেরার আগে ৭৮ বলে ৩টি চারে ১৬ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।

এরপর টেক্টরের সঙ্গে যোগ দেন আইরিশ ইনিংসের রূপকার টাকার। দায়িত্বশীল ব্যাটিংয়ে এ দুজন ১৪৫ বলে ৭২ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম, ফেরান টেক্টরকে। দীর্ঘক্ষণ ব্যাটিং করে দলে স্বস্তি ফেরানো টেক্টর ১৫৯ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫৬ রান করেন। এরপর আইরিশ ইনিংসে সবচেয়ে ভালো সময় আসে, ম্যাকব্রাইনকে নিয়ে নতুন মিশনে নামেন সেঞ্চুরিয়ান টাকার। 

বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে ব্যাটিং করে যেতে থাকেন টাকার-ম্যাকব্রাইন। সপ্তম উইকেটে ১৭১ বলে ১১১ রান যোগ করেন তারা। যা টেস্টে সপ্তম উইকেটে আয়ারল্যান্ডের দ্বিতীয় সেরা জুটি, সর্বোচ্চ রানের জুটি ১১৪ রানের। পাকিস্তানের বিপক্ষে এই জুটি গড়েন কেভিন ও'ব্রায়েন ও থম্পসন।

দারুণ জুটিতে দলকে এগিয়ে নেওয়ার পথে সেঞ্চুরি তুলে নেন টাকার, তার নাম ওঠে রেকর্ড বইয়ে। টেস্টে আয়ারল্যান্ডের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তিনি, অভিষেকেও আইরিশদের দ্বিতীয় সেঞ্চুরিয়ান। অভিষেকেই সেঞ্চুরি করা কেভিন ও'ব্রায়েন এতোদিন আইরিশদের একমাত্র সেঞ্চুরিয়ান ছিলেন। সাত নম্বরে নেমে বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়লেন টাকার। 

আয়ারল্যান্ডকে খাদের কিনার থেকে উদ্ধার করা এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত এবাদত হোসেনের বলে আউট হন। ফেরার আগে ১৬২ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১০৮ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। এরপর মার্ক এডেয়ারের সঙ্গে ৩১ রানের জুটি গড়েন ম্যাকব্রাইন।

এডেয়ার ১৩ রান করে ফিরলে হিউমকে নিয়ে দিন পার করেন ৭১ রানে অপরাজিত থাকা ম্যাকব্রাইন। এটাই তার প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া তাইজুল ৮৬ রানে নিয়েছেন ৪ উইকেট। ২টি উইকেট পান সাকিব আল হাসান। একটি করে উইকেট নেন শরিফুল ও এবাদত। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / লরকান টাকার / অ্যান্ডি ম্যাকব্রাইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম সিরিজ জয়ের সঙ্গে হোয়াইটওয়াশ করার আনন্দে বাংলাদেশ
  • সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৯
  • তাসকিনের হাফ সেঞ্চুরি
  • সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বিশ্রামে শরিফুল-রনি

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net