Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
‘সাকিব বলছিল ও দ্রুততম সেঞ্চুরি করবে’

খেলা

টিবিএস রিপোর্ট
05 April, 2023, 07:25 pm
Last modified: 05 April, 2023, 07:32 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

‘সাকিব বলছিল ও দ্রুততম সেঞ্চুরি করবে’

বল দেখে বা খেলার পরিস্থিতি বিবেচনায় সাকিব এমন ব্যাটিং করেননি। এটা পূর্ব পরিকল্পনা ছিল, বাংলাদেশের পক্ষে দ্রুততম টেস্ট সেঞ্চুরি করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন সাকিব। এমনই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
টিবিএস রিপোর্ট
05 April, 2023, 07:25 pm
Last modified: 05 April, 2023, 07:32 pm

খেলাটা টেস্ট হলেও সাকিব আল হাসানের ব্যাটিংয়ের ধরন সেটা বলছিল না। উইকেটে গিয়েই ঝড় তোলেন বাংলাদেশ অধিনায়ক। মুহূর্তেই উইকেটে মানিয়ে নেওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান ৪৫ বলে ৯টি চারে টেস্টে নিজের ৩১তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। পঞ্চাশের মধ্যে ৩৬ রানই বাউন্ডারি থেকে তুলেছেন সাকিব। 

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিবের এমন ব্যাটিংয়ের কী কারণ? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন তা। বল দেখে বা খেলার পরিস্থিতি বিবেচনায় তিনি এমন ব্যাটিং করেননি। এটা পূর্ব পরিকল্পনা ছিল, বাংলাদেশের পক্ষে দ্রুততম টেস্ট সেঞ্চুরি করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন সাকিব। 

দ্বিতীয় দিনের খেলা শেষে সাকিবের ব্যাটিং নিয়ে নাজমুল হাসান বলেন, 'আমি সকালে তাড়াহুড়ো করে এসেছিলাম দুটি সেঞ্চুরি দেখতে। একটি হলো, আরেকটি ফসকে গেল (সাকিবের)। আমাকে আগেই সাকিব বলছিল যে ও দ্রুততম সেঞ্চুরি করবে। আমি আবার ওকে বলেছিলাম এই এসব চলবে না, আগে ফিফটি করো, তাড়াহুড়া করো না। ও ভালো খেলেছে কিন্তু সেঞ্চুরিটা হলো না। ১৩ রান দূরে থেকে গেল।'

টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক হতে চান, কোনো ব্যাটসম্যানকে সম্ভবত এভাবে কখনও বলতে দেখা যায়নি। পরিস্থিতি বিবেচনায় অনেক সময় দ্রুত ব্যাট চালিয়ে দ্রুততম সেঞ্চুরির তালিকায় উঠে যায় কারও কারও নাম। বাংলাদেশের পক্ষে এই রেকর্ডটি তামিম ইকবালের। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে সেঞ্চুরি করেন তিনি। ৯৪ বলে সেঞ্চুরির রেকর্ড আছে সৌম্য সরকারেরও। সাকিব আজ ৯৪ বলে ১৪টি চারে করেছেন ৮৭ রান। 

প্রথম ইনিংসেই ১৫৫ রানের লিড পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। ইনিংস হার এড়াতে আরও ১২৮ রান করতে হবে তাদের। তৃতীয় দিন প্রথম সেশনেই জয় নিশ্চিত হয়ে যেতে পারে বাংলাদেশের। দলের দ্বিতীয় দিনের খেলায় খুবই খুশি বিসিবি সভাপতি। তবে প্রথম দিন মেজাজ খারাপ ছিল তার। 

নাজমুল হাসান বলেন, 'খেলোয়াড়দের সবার মানসিকতা এখন ইতিবাচক। তবে টেস্টে এখনও আমরা আহামরি কোনো ভালো দল না। আজকের খেলা দেখে মনে হচ্ছে খুব ভালো, কাল মেজাজটাই খারাপ ছিল। এটাই বাস্তবতা, এখনও আমাদের অনেক দূর যেতে হবে। তবে আমার ধারণা এক বছরের মধ্যে বাংলাদেশ টেস্টে ভালো দল হয়ে ওঠবে।'

'এখন আমরা তো বেশি ভালো দলগুলোর বিপক্ষে বেশি টেস্ট খেলার সুযোগ পাই না। টানা এক বছরে আমাদের ১৪টা টেস্ট খেলতে হবে, এতোগুলো টেস্ট খেলা সহজ কথা নয়। এর মাঝে আমাদের একটা ভালো দল হবে, এই বিশ্বাস আছে।' যোগ করেন বিসিবি সভাপতি। 

Related Topics

টপ নিউজ

নাজমুল হাসান পাপন / সাকিব আল হাসান / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net