Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
বড় লিড নিয়ে শুরুতেই আয়ারল্যান্ডকে চেপে ধরলো বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
05 April, 2023, 04:45 pm
Last modified: 05 April, 2023, 07:01 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!

বড় লিড নিয়ে শুরুতেই আয়ারল্যান্ডকে চেপে ধরলো বাংলাদেশ

প্রথম ইনিংসে অনেকটা এগিয়ে যাওয়ায় মিরপুর টেস্টে আইরিশদের ভালোমতোই চেপে ধরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৮ রানের মধ্যেই তাদের ৩ উইকেট তুলে নিয়েছেন সাকিব-তাইজুলরা।
টিবিএস রিপোর্ট
05 April, 2023, 04:45 pm
Last modified: 05 April, 2023, 07:01 pm

যেভাবে ইনিংসের শুরু হয়েছিল, তাতে বড় আশা করার সুযোগ ছিল না। আবার দ্বিতীয় দিনের শুরুটাও ভালো হয়নি। কিন্তু সাকিব আল হাসান ও ‍মুশফিকুর রহিম উইকেটে নিমে মুহূর্তে পাল্টে দিলেন সব হিসাব নিকাশ। সাকিব কাছে গিয়ে না পারলেও মুশফিক পূর্ণ করলেন সেঞ্চুরি, লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজও রাখলেন অবদান। সব মিলিয়ে বড় লিড নিয়েই থামলো বাংলাদেশ। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে দ্রুত রান তোলা বাংলাদেশ ৮০.৩ ওভারে ৩৬৯ রানে অলআউট হয়েছে। প্রথম ইনিংসে ঘরের মাঠের দলটি পেয়েছে ১৫৫ রানের লিড। প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তাদের সামনে এখন ইনিংস ব্যবধানে হার থেকে বাঁচার চ্যালেঞ্জও। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮ রানেই তিন উইকেট হারিয়েছে আইরিশরা। 

প্রথম দিন ১০ ওভারে ব্যাটিং করে বাংলাদেশ, ২ উইকেটে তোলে ৩৪ রান। নাজমুল হোসেন শান্ত রান করার আগেই থামেন, দিনের শেষ বলে আউট হওয়া তামিম ইকবাল করেন ২১ রান। দ্বিতীয় দিনের শুরুটা ভালো ছিল না। এদিন আর ৫ রান করে বিদায় নেন ৩৪ বলে ১৭ রান করা সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। 

৪০ রানে ৩ উইকেট হারালেও অবশ্য দলকে কোনো চাপই বুঝতে দেননি মুশফিক-সাকিব। মুশফিক স্বাভাবিক গতিতে ব্যাট চালালেও সাকিব খেলেন আক্রমণাত্মক হয়ে। মুহুূর্তে চাপ উধায়। বাংলাদেশের স্কোরকার্ড হতে থাকে সমৃদ্ধ। চতুর্থ উইকেটে ১৫৯ রানের জুটি গড়েন মুশফিক-সাকিব। 

এই জুটি গড়ার পথে ৪৫ বলে ৯টি চারে টেস্ট ক্যারিয়ারের ৩১তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। বাংলাদেশষ এগোচ্ছিলেন সেঞ্চুরির পথেই, কিন্তু ৮০ পেরিয়ে থামতে হয় তাকে। ৯৪ বলে ১৪টি চারে ৮৭ রান করেন সাকিব। ছয় বছর ধরে টেস্টে সেঞ্চুরির দেখা পান সাকিব, ২০১৭ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টে ১১৬ রানের ইনিংস খেলার পর আর তিন অঙ্কে যাওয়া হয়নি তার।

সাকিবের বিদায়ের পর লিটন কুমার দাসের সঙ্গে ৮৭ রানের জুটি গড়েন মুশফিক। এ সময় টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন তিনি। ১৩৫ বলে ১৩টি চার ও একটি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক, যা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম। আজ হাফ সেঞ্চুরির মতো সেঞ্চুরিতেও চার মেরে পৌঁছান মুশফিক।

মুশফিকের সঙ্গে দারুণ জুটি গড়লেও খুব বেশিক্ষণ উইকেটে ছিলেন না লিটন। ওয়ানডে মেজাজে ৪১ বলে ৮টি চারে ৪৩ রান করে থামেন তিনি। আরও কিছুটা পথ পাড়ি দিয়ে আউট হন মুশফিক। এর আগে ১৬৬ বলে ১৫টি চার ও একটি ছক্কায় ১২৬ রানের অসাধারণ ইনিংস খেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

মুশফিকের বিদায়ের পর মিরাজই যা লড়েছেন। ডানহাতি এই অলরাউন্ডার ৮০ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৫ রান করেন। টেস্টে এটা তার চতুর্থ হাফ সেঞ্চুরি। তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ ৪ রান করে করেন। আয়ারল্যান্ডের অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন ১১৮ রান খরচায় ৬টি উইকেট নেন। টেস্টে এটাই তার সেরা বোলিং, আয়ারল্যান্ডেরও সেরা। মার্ক এডেয়ার ও অভিষিক্ত বেন হোয়াইট ২টি করে উইকেট নেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net