Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আয়ারল্যান্ডের ছয়জনের অভিষেক

খেলা

টিবিএস রিপোর্ট
04 April, 2023, 09:50 am
Last modified: 04 April, 2023, 12:01 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • সিরিজ নির্ধারণী ম্যাচে মিরাজ অধিনায়ক, নাহিদের অভিষেক
  • সিরিজ বাঁচানোর মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক 

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আয়ারল্যান্ডের ছয়জনের অভিষেক

৯ মাস পর টেস্ট খেলতে নেমেছেন তামিম ইকবাল। সর্বশেষ গত বছরের জুনে জাতীয় দলের হয়ে টেস্ট খেলেন তিনি। এই ম্যাচে টেস্ট অভিষেক হচ্ছে আয়ারল্যান্ডের ছয়জন ক্রিকেটারের।
টিবিএস রিপোর্ট
04 April, 2023, 09:50 am
Last modified: 04 April, 2023, 12:01 pm

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দারুণ সময় কেটেছে বাংলাদেশের। আয়ারল্যান্ডকে এবার একইভাবে টেস্টেও শাসন করতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়েই একমাত্র টেস্ট খেলতে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল। 

ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ফিল্ডিংয়ে নামছে ঘরের মাঠের দলটি। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১০টায় শুরু হবে। 

গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে খেলা একাদশে থেকে তিনটি পরিবর্তন এসেছে। জাকির হাসান, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ নেই। এই ম্যাচেও একাদশে জায়গা হয়নি সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়দের। 

৯ মাস পর টেস্ট খেলতে নেমেছেন তামিম ইকবাল। সর্বশেষ গত বছরের জুনে জাতীয় দলের হয়ে টেস্ট খেলেন অভিজ্ঞ এই ওপেনার। এই ম্যাচে টেস্ট অভিষেক হচ্ছে আয়ারল্যান্ডের ছয়জন ক্রিকেটারের। তারা হলেন বেন হোয়াইট, কার্টিস ক্যাম্ফার, গ্রাহাম হিউম, হ্যারি টেক্টর, লরকান টাকার, মুরে কামিন্স। বেন হোয়াইটের প্রথম শ্রেণিতেই অভিষেক হচ্ছে আজ।   

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ডি ব্যালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), মার্ক এডেয়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / টেস্ট সিরিজ / টস রিপোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • সিরিজ নির্ধারণী ম্যাচে মিরাজ অধিনায়ক, নাহিদের অভিষেক
  • সিরিজ বাঁচানোর মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net