Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ভূমিকম্প আক্রান্তদের জন্য সাহায্য চেয়ে লাইভে এসে চমকে দিলেন এমবাপ্পে

খেলা

টিবিএস রিপোর্ট
02 March, 2023, 05:05 pm
Last modified: 02 March, 2023, 05:18 pm

Related News

  • এমবাপ্পে রিয়ালে যাচ্ছেন, দাবি লা লিগা সভাপতির
  • মৌসুম শেষে পিএসজি ছাড়ার কথা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন এমবাপ্পে!
  • মেসি-এমবাপ্পেকে পেছনে ফেলে আইএফএফএইচএসের বর্ষসেরা হলান্ড
  • এমবাপ্পেকে রিয়ালে আনার সম্ভাবনা উড়িয়ে দিলেন আনচেলত্তি
  • পিএসজির অধিনায়ক নির্বাচনে মাত্র এক ভোট পেয়েছেন এমবাপ্পে

ভূমিকম্প আক্রান্তদের জন্য সাহায্য চেয়ে লাইভে এসে চমকে দিলেন এমবাপ্পে

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহযোগিতা চেয়ে বিভিন্নভাবে সংবাদ প্রচার করা হচ্ছে। তেমনই এক লাইভ অনুষ্ঠানে পূর্ব পরিকল্পনা ছাড়াই হাজির হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। 
টিবিএস রিপোর্ট
02 March, 2023, 05:05 pm
Last modified: 02 March, 2023, 05:18 pm
লাইভে এসে ভূমিকম্প আক্রান্তদের জন্য সাহায্য প্রার্থনা করেন এমবাপ্পে। ছবি: টুইটার

তুরস্ক এবং সিরিয়ার মধ্যবর্তী বর্ডারের কাছে হওয়া ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এখন পর্যন্ত যা সংখ্যায় ঠেকেছে ৪৫ হাজারে। যা বাড়বে আরো। নিখোঁজ আছেন অনেকেই। 

এমন অবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহযোগিতা চেয়ে বিভিন্নভাবে সংবাদ প্রচার করা হচ্ছে। তেমনই এক লাইভ অনুষ্ঠানে পূর্ব পরিকল্পনা ছাড়াই হাজির হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। 

তুরস্কের এক চ্যানেলে ভূমিকম্প দুর্গতদের জন্য সহায়তা চেয়ে প্রচারিত হচ্ছিল একটি লাইভ অনুষ্ঠান। সেখানের হুট করেই চলে আসেন এমবাপ্পে, এক ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানটিতে যুক্ত হোন তিনি। এই বিষয়ে জানতেন না অনুষ্ঠানের সঞ্চালকও, তাই চমকে যেতে দেখা যায় তাকেও। 

ফরাসি এই তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবাইকে অনুরোধ জানিয়েছেন। তিনি নিজে যতোটুকু সম্ভব করা যায় করছেন বলে মন্তব্য করেন, 'এই দুর্যোগের মুহূর্তে আমাদের সকলকে এক হতে হবে। সবাই সাহায্য করার জন্য এগিয়ে আসুন। আমি আমার জায়গা থেকে যা যা করা যায় তা করছি।' 

তুরস্কের জন্য ফুটবলের সাথে জড়িত সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা এমবাপ্পে, 'ফুটবল বিশ্বকে অবশ্যই এগিয়ে আসতে হবে। আমি বাচ্চাদের দায়িত্ব নিয়েছি। আমি সবসময়ই এই ধরণের কাজে থাকি। আশা করছি বাচ্চাদের মুখে আবারো হাসি ফোটাতে পারব।'' 

তুরস্কের একটি সংগঠনের হয়ে এই অনুষ্ঠানে নিজের উপস্থিতি জানান দেন ২৪ বছর বয়সী ফরাসি তারকা। 'শোল্ডার বাই শোল্ডার' নামের এই সংগঠনটি তুরস্কের ফুটবল ফেডারেশন দ্বারা অনুমোদিত। তাদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে হয়েছে এমবাপ্পের, 'তুরস্কের মানুষকে সাহায্য করতেই এই আয়োজন। এটির অংশ হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এমন একটি মহৎ উদ্যোগের সাথে থাকতে পেরে আমি গর্বিত।' 

লাইভ অনুষ্ঠানে কথা বলা শেষে নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে তুরস্কের পতাকা সহ আরো কয়েকটি ইমোজি দিয়ে একটি পোস্ট করেন এমবাপ্পে।   

Related Topics

টপ নিউজ

এমবাপ্পে / তুরস্ক ভূমিকম্প / তুরস্ক-সিরিয়া ভূমিকম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • এমবাপ্পে রিয়ালে যাচ্ছেন, দাবি লা লিগা সভাপতির
  • মৌসুম শেষে পিএসজি ছাড়ার কথা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন এমবাপ্পে!
  • মেসি-এমবাপ্পেকে পেছনে ফেলে আইএফএফএইচএসের বর্ষসেরা হলান্ড
  • এমবাপ্পেকে রিয়ালে আনার সম্ভাবনা উড়িয়ে দিলেন আনচেলত্তি
  • পিএসজির অধিনায়ক নির্বাচনে মাত্র এক ভোট পেয়েছেন এমবাপ্পে

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net