Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
সাকিব-তামিম দ্বন্দ্ব নিয়ে এবার উল্টো কথা বলছেন পাপন

খেলা

টিবিএস রিপোর্ট
27 February, 2023, 11:00 pm
Last modified: 27 February, 2023, 11:02 pm

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

সাকিব-তামিম দ্বন্দ্ব নিয়ে এবার উল্টো কথা বলছেন পাপন

নাজমুল হাসান বলেছিলেন, সাকিব-তামিমের সম্পর্ক ভালো নয়। এই দুই সিনিয়র ক্রিকেটারের কারণে ড্রেসিং রুমের পরিবেশ স্বাস্থ্যকর নেই।
টিবিএস রিপোর্ট
27 February, 2023, 11:00 pm
Last modified: 27 February, 2023, 11:02 pm
বিসিবি সভাপতি নাজমুল হাসান (পাপন) | ছবি: সংগৃহীত

তিনদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে কথার ঝাঁপি খুলে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এতোদিন যেসব গুঞ্জন ছিলো, সেসব বিষয়কে সত্যিকারের সমস্যা হিসেবে তুলে ধরেছেন তিনি। বিসিবি সভাপতি জানান, সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার দ্বন্দের কারণে সুস্থ পরিবেশ নেই বাংলাদেশের ড্রেসিং রুমে। 

সাক্ষাৎকারে নাজমুল হাসান বলেছিলেন, সাকিব-তামিমের সম্পর্ক ভালো নয়। এই দুই সিনিয়র ক্রিকেটারের কারণে ড্রেসিং রুমের পরিবেশ স্বাস্থ্যকর নেই। বিসিবি সভাপতি জানান, দুজনের সঙ্গে কথা বলেও বিষয়টি মিটমাট করতে পারেননি তিনি। তার কাছে মনে হয়েছে, এটা এই মুহূর্তে সহজে সমাধান হওয়ার নয়। 

অথচ কয়েক দিনের ব্যবধানেই এখন উল্টো সুর তার গলায়। সাকিব-তামিমের দ্বন্দের কথা নাকি তিনি মিডিয়া থেকে শুনেছেন! আর যা শুনেছেন সেগুলোই বলেছেন নাজমুল হাসান। সোনারগাঁও হোটেলে দেওয়া তার বক্তব্যের সারমর্ম দাঁড়ায় তাই, 'এই যে কথাটা, ড্রেসিংরুমের পরিবেশ ভালো না, তামিম ও সাকিবের মধ্যে সমস্যা, এই সব কিছু আমার বাইরের থেকে শোনা। সবচেয়ে বেশি মিডিয়া থেকে। গত অস্ট্রেলিয়া বিশ্বকাপে আমি সব কিছু খুবই ভালো পেয়েছি। এর আগের কথা শুনেছি। কিন্তু আমি নিজে দেখিনি।

নাজমুল হাসান নিজেই বলেছিলেন জাতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ 'নট হেলদি'। তাকে সেটি নিয়ে প্রশ্ন করলে তিনি জবাব দেন, 'এগুলো শোনা কথা। তিন বছর আগে যখন দলের সঙ্গে থাকতাম, তখন এই কথা বলিও নাই, শুনিও নাই। মাঝখানে সবাই বলা শুরু করল ড্রেসিংরুমের পরিবেশটা ভালো না। আমি তো জানি না, দেখিও নাই।'

দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম দুই সেরা খেলোয়াড়ের মধ্যকার সম্পর্ক নিয়ে একই মুদ্রার দুই পিঠ দুদিনের ব্যবধানেই দেখা গেল নাজমুল হাসান পাপনের কন্ঠে। তবে কোনটি যে তার নিজের কথা আর কোনটি শোনা কথা, সেই অংকই আপাতত কষতে থাকবেন সাকিব-তামিম ভক্তরা।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড / বিসিবি / নাজমুল হাসান পাপন / সাকিব-তামিম দ্বন্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net