Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
09 February, 2023, 07:55 pm
Last modified: 11 February, 2023, 11:29 am

Related News

  • আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল: প্রধান উপদেষ্টা
  • অনূর্ধ্ব-২০ নারী সাফ জুলাইয়ে, বাংলাদেশই আয়োজক
  • নেপালকে হারিয়ে আবারও দক্ষিণ এশিয়ার রানী বাংলাদেশের মেয়েরা
  • ভারতকে উড়িয়ে সাফের সেমি-ফাইনালে বাংলাদেশ
  • পিছিয়ে পড়েও ভুটানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নারী ফুটবলে বাংলাদেশের সাফল্যের মালা আরেকটু বড় হলো। সাফ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৫, ১৮, ১৯, ২০ এবং জাতীয় পর্যায়; সবখানেই শিরোপার স্বাদ নিলো বাংলা বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
09 February, 2023, 07:55 pm
Last modified: 11 February, 2023, 11:29 am

নারী সাফ চ্যাম্পিয়নশিপ মানেই যেন সেখানে বাংলাদেশের দাপট। হোক সেটা বয়সভিত্তিক কিংবা জাতীয় দল পর্যায়ের। গত বছরই জাতীয় দলের হয়ে সাফের মুকুট জিতেছেন সাবিনা-কৃষ্ণারা। বয়সভিত্তিক পর্যায়ে আছে আরও কয়েকটি শিরোপা। বাংলাদেশের সাফল্যের মালা আরেকটু বড় হলো। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো বাংলাদেশের মেয়েরা। 

বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে উড়িয়ে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নের মুকুট জিতলো বাংলাদেশ। দলের পক্ষে জোড়া গোল করেন শহিদা আক্তার রিপা। একটি গোল করেন অধিনায়ক শামসুন্নাহার-জুনিয়র। নারী সাফ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব- ১৫, ১৮, ১৯, ২০ এবং জাতীয় পর্যায়; সবখানেই শিরোপার স্বাদ নিলো বাংলাদেশ।

গত বছর কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল জাতীয় নারী দল। পাঁচ মাস পরে সেই নেপালকে হারিয়েই আরেকবার বিজয়ের মালা গলায় পরলো বাংলাদেশের মেয়েরা। নারী সাফ চ্যাম্পিয়নশিপে অবশ্য সব সময়ই শাসন করেন বাংলাদেশে মেয়েরা। বয়সভিত্তিক, জাতীয় দল মিলিয়ে দশমবারের মতো ফাইনাল খেললো বাংলাদেশ। এর মধ্যে পাঁচবার সেরার মুকুট জিতেছে তারা। 

ঘরের মাঠে এবারের আসরে বাংলাদেশের পথচলা ছিল দুর্বার। দারুণ ছন্দে ও নেপালের বিপক্ষে সুখস্মৃতি থাকায় কেবল শিরোপাতেই চোখ রেখেছিল বাংলাদেশের মেয়েরা। এই আসরে আগের সাক্ষাতেও নেপালকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। ফাইনালে আরও দাপুটে ফুটবল খেলে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করলো স্বাগতিকরা। এবারের আসরে তিনটি জয় ও একটি ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। বাকি চারটি শিরোপাও অপরাজিত থেকে জিতেছিল বাংলাদেশ। 

নেপালের বিপক্ষে শুরু থেকেই দাপুটে ফুটবল খেললেও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। ৪২তম মিনিটে গিয়ে জালের ঠিকানা মেলে। দারুণ গোলে দলকে এগিয়ে নেন রিপা। বল নিয়ে বক্সে ঢুকে পড়া আকলিমাকে আটকালেও নেপালের ডিফেন্ডার কুমারি তামাং দুর্বল শটে পরিষ্কার করতে পারেননি। ফাঁকা পোস্টে বল জালে জড়ান রিপা। 

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার। রিপার লম্বা ক্রস পরিষ্কার করতে পারেননি নেপালের দুই ডিফেন্ডার। ফাঁকায় বল পেয়ে কিছুটা এগিয়ে নিখুঁত শটে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়ান বাংলাদেশ অধিনায়ক। ৫টি গোল করেছেন শামসুন্নাহার, যা এবারের আসরের সর্বোচ্চ। টুর্নামেন্ট পুরস্কার জিতেছেন তিনি। 

দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে বাংলাদেশ, চালাতে থাকে আক্রমণ। ৮৭তম মিনিটে বক্সের একটু উপর থেকে রিপার নেওয়া ফ্রি কিকে দূরের পোস্টে থাকা উন্নতি পা ছোঁয়ালে বল জালে জড়ায়। নিশ্চিত হয় বাংলাদেশের বড় জয়। ব্যবধান কম হতে পারতো। নেপালও কয়েকটি ভালো আক্রমণ সাজায়। ফিনিশারের অভাব ও বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমার বাধায় জালের দেখা পায়নি তারা। 

Related Topics

টপ নিউজ

সাফ নারী ফুটবল / অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ / বাংলাদেশ নারী ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল: প্রধান উপদেষ্টা
  • অনূর্ধ্ব-২০ নারী সাফ জুলাইয়ে, বাংলাদেশই আয়োজক
  • নেপালকে হারিয়ে আবারও দক্ষিণ এশিয়ার রানী বাংলাদেশের মেয়েরা
  • ভারতকে উড়িয়ে সাফের সেমি-ফাইনালে বাংলাদেশ
  • পিছিয়ে পড়েও ভুটানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net