Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
‘আমরা যেভাবে হাথুরুসিংহেকে চেয়েছি, তার কাছে নিশ্চয়ই জাদুর কাঠি আছে’

খেলা

টিবিএস রিপোর্ট
04 February, 2023, 07:50 pm
Last modified: 04 February, 2023, 07:56 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

‘আমরা যেভাবে হাথুরুসিংহেকে চেয়েছি, তার কাছে নিশ্চয়ই জাদুর কাঠি আছে’

সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহেকে ফেরাতে বিসিবির জোর চেষ্টা ছিল, সেটা বলাই বাহুল্য। বিসিবির এমন চেষ্টা দেখে স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মনে হয়েছে, হাথুরুসিংহের কাছে নিশ্চয়ই জাদুর কাঠি আছে। না হলে জোর করে তাকে ফেরানোর কোনো কারণ দেখেন না সালাউদ্দিন।
টিবিএস রিপোর্ট
04 February, 2023, 07:50 pm
Last modified: 04 February, 2023, 07:56 pm
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে মোহাম্মদ সালাউদ্দিন (ডানে)। ছবি: কুমিল্লা ভিক্টোরিয়ান্স

প্রধান কোচের ভূমিকায় রাসেল ডমিঙ্গোকে নিয়ে আলোচনা ছিল, কিন্তু তার ওপরই ভরসা রাখে বিসিবি। যদিও এর মাঝেই বছর দেড়েক আগে চান্দিকা হাথুরুসিংহেকে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করে বিসিবি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সম্ভাবনা বাড়ে। গত অক্টোবরে বিশ্বকাপ চলাকালীন হাথুরুসিংহের সঙ্গে চুক্তির ব্যাপারটি প্রায় চূড়ান্ত হয়ে যায়।

বিসিবির প্রবল চেষ্টা সফল হয়েছে, হাথুরুসিংহেকেই করা হয়েছে জাতীয় দলের প্রধান কোচ। আগামী দুই বছর এই দায়িত্ব সামলাবেন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে যাওয়া লঙ্কান এই কোচ। সাবেক এই কোচকে ফেরাতে বিসিবির জোর চেষ্টা ছিল, সেটা বলাই বাহুল্য। 

বিসিবির এমন চেষ্টা দেখে স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মনে হয়েছে, হাথুরুসিংহের কাছে নিশ্চয়ই জাদুর কাঠি আছে। না হলে জোর করে তাকে ফেরানোর কোনো কারণ দেখেন না বিপিএল কুমিল্লার ভিক্টোরিয়ান্সের এই কোচ। 

হাথুরুসিংহের বাংলাদেশ ক্রিকেটে ফেরাটা কেমন হবে, শনিবার মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ জয়ের পর এমন প্রশ্ন করলে বিপিএলের সফলতম কোচ সালাউদ্দিন বলেন, 'আমার কাছে মনে হয়, আমরা যেভাবে হাথুরুসিংহেকে চেয়েছি, তার কাছে নিশ্চয়ই অনেক জাদুর কাঠি আছে।'

'কারণ তা না হলে আসলে এভাবে আমরা... কেউ একজন হঠাৎ করে চলে গেছে, তাকে আবার আমরা জোর করে আনছি। নিশ্চয়ই জাদুর কাঠি কিছু আছে। তা আপনারাই ভালো বলতে পারবেন, আমি জানি না। তবে নিশ্চয়ই সবাই আশা করে অনেক ভালো ফল হবে।' যোগ করেন কুমিল্লার কোচ। 

হাথুরুসিংহের বাংলাদেশের দায়িত্ব ছাড়ার ধরন ভালো ছিল না। ২০১৭ সালে হঠাৎ করেই দায়িত্ব ছাড়েন তিনি। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন লঙ্কান এই কোচ। এ কারণে দ্বিতীয় দফায় তার কোচ হওয়া নিয়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া। 

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত কোচ হিসেবে অবশ্য সফল ছিলেন হাথুরুসিংহে। তার তত্ত্বাবধানে তিন বছরে বাংলাদেশ ২১টি টেস্ট ম্যাচ খেলে জেতে ৬টিতে। হার মানতে হয় ১১ ম্যাচে, ড্র হয় ৪টি ম্যাচ। তার কোচিং সময়কালে ৫১ ওয়ানডের মধ্যে ২৫টিতে জেতে বাংলাদেশ, হর ২৩ ম্যাচে। টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচে ১০ জয়ের বিপরীতে আছে ১৯ হার।  

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ সালাহউদ্দিন / চান্দিকা হাথুরুসিংহে / প্রধান কোচ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net