Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
'সৌদি আরবের প্রতিনিধি হিসেবে রোনালদোর কাজ করার খবর সত্যি নয়'

খেলা

টিবিএস রিপোর্ট
11 January, 2023, 05:30 pm
Last modified: 11 January, 2023, 05:35 pm

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

'সৌদি আরবের প্রতিনিধি হিসেবে রোনালদোর কাজ করার খবর সত্যি নয়'

আল-নাসের নিজেদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, রোনালদোর সঙ্গে তাদের এ ধরণের কোনো চুক্তি নেই। শুধুমাত্র খেলোয়াড় হিসেবে ২০২৫ সাল পর্যন্ত তার সঙ্গে গাঁটছড়া বেধেছে সৌদি আরবিয়ান ক্লাবটি। এর বাইরে কোনো শর্ত নেই চুক্তিতে। 
টিবিএস রিপোর্ট
11 January, 2023, 05:30 pm
Last modified: 11 January, 2023, 05:35 pm
খেলোয়াড়ি পরিচিতির বাইরে আল-নাসেরের সঙ্গে আর কোনো চুক্তি নেই রোনালদোর। ছবি: সংগৃহীত

দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চুক্তি অনুযায়ী বছরে প্রায় ২২০০ কোটি টাকা পাবেন তিনি। খেলার পাশাপাশি সিআর সেভেন সৌদি আরবের ২০৩০ বিশ্বকাপ আয়োজনের পক্ষে কাজ করবেন বলেও শোনা গিয়েছিল।

আল-নাসের নিজেদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, রোনালদোর সঙ্গে তাদের এ ধরণের কোনো চুক্তি নেই। শুধুমাত্র খেলোয়াড় হিসেবে ২০২৫ সাল পর্যন্ত তার সঙ্গে গাঁটছড়া বেধেছে সৌদি আরবিয়ান ক্লাবটি। এর বাইরে কোনো শর্ত নেই চুক্তিতে। 

মিশর এবং গ্রিসকে সাথে নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। এজন্য ফিফার কাছে আবেদন জানাবে তারা। রোনালদো আল-নাসেরে যোগ দেওয়ার আগে শোনা গিয়েছিল, মোট সাত বছরের চুক্তি হচ্ছে দুই পক্ষের মধ্যে। 

যেখানে রোনালদো ২০২৫ পর্যন্ত খেলবেন আল-নাসেরে হয়ে। বাকি সময়টা তিনি সৌদি আরবের প্রতিনিধি হিসেবে কাজ করবেন ২০৩০ বিশ্বকাপ আয়োজন করার উদ্দেশ্যে। কিন্তু এমন গুঞ্জন অস্বীকার করেছে আল-নাসের কর্তৃপক্ষ। 

তারা জানিয়েছে শুধুমাত্র আল-নাসেরের সঙ্গেই ২০২৫ পর্যন্ত খেলার চুক্তি আছে রোনালদোর, এর বাইরে আর কোনো বিশেষ শর্ত নেই, 'ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে আল-নাসেরের চুক্তি ২০২৫ সাল পর্যন্ত। সৌদি আরবের প্রতিনিধি হিসেবে তার কাজ করার খবরটি সত্যি নয়।' টুইটারে জানায় আল-নাসের।  

যদিও আল-নাসেরের টুইটে বলা হয়নি সৌদি আরবের ২০৩০ বিশ্বকাপের আয়োজক স্বত্ব পাওয়ার ক্ষেত্রে রোনালদো কোনোভাবে কাজ করবেন কিনা। সেখানে শুধু বলা হয়েছে, ক্লাবের সঙ্গে হওয়া চুক্তিপত্রে এই ধরণের শর্ত নেই । 

 আগামী ২২ জানুয়ারি সৌদি প্রো লিগে ইতিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন দলের জার্সিতে অভিষেক হবে রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন এভারটনের এক প্রতিবন্ধী সমর্থকের ফোন ভেঙে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। সেটি কাটিয়ে ক্লাব ফুটবলে নতুন পথচলা শুরু হবে পর্তুগিজ তারকার।

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / আল-নাসের / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net