Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
রেকর্ড পঞ্চমবারের মতো বর্ষসেরা প্লে-মেকার পুরষ্কার জিতলেন মেসি 

খেলা

টিবিএস ডেস্ক
08 January, 2023, 02:30 pm
Last modified: 08 January, 2023, 02:42 pm

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার

রেকর্ড পঞ্চমবারের মতো বর্ষসেরা প্লে-মেকার পুরষ্কার জিতলেন মেসি 

মেসির ১৭০ পয়েন্টের সবচেয়ে কাছাকাছি ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেছেন ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচ; যদিও এখন পর্যন্ত একবারও বর্ষসেরা প্লে-মেকারের পুরস্কারটি জিততে পারেননি মদ্রিচ।
টিবিএস ডেস্ক
08 January, 2023, 02:30 pm
Last modified: 08 January, 2023, 02:42 pm
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

২০২২ সাল লিওনেল মেসির জন্য ছিল স্বপ্নের মত একটি বছর। ক্যারিয়ারে অসাধারণ সব অর্জন থাকলেও বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ট্রফিটি অধরাই ছিল আর্জেন্টাইন সুপারস্টারের কাছে। তবে ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে ২০২২ কাতার বিশ্বকাপে সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি। একই সাথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে জিতেছেন গোল্ডেন বল পুরষ্কার। তবে এখানেই শেষ হয়নি মেসির ২০২২ অধ্যায়। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস(আইএফএফএইচএস) এর জরিপে ২০২২ সালের বর্ষসেরা প্লে-মেকার পুরষ্কার জিতেছেন লিওনেল মেসি, খবর মার্কার।

শুধু কাতার বিশ্বকাপেই নয়, নিজ ক্লাব পিএসজির হয়েও গত বছর দ্যুতি ছড়িয়েছেন এলএমটেন। ২০২২ সালে জাতীয় দল ও ক্লাব পর্যায়ে ৩০টি এসিস্ট ও মোট ১০২টি কী-পাস করে সমর্থকদের নজর কেড়েছেন তিনি। ফলে অন্য বড় বড় তারকাকে পেছনে ফেলে সর্বোচ্চ ১৭০ পয়েন্ট নিয়ে ২০২২ বর্ষসেরা প্লে-মেকারের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন জাদুকর।

লিওনেল মেসি ছাড়াও কেভিন ডি ব্রুইনা, বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ এবং আন্তোনিও গ্রিজমানের মত তারকা ফুটবলাররা ছিলেন সংক্ষিপ্ত তালিকায়। তবে মেসির ১৭০ পয়েন্টের সবচেয়ে কাছাকাছি ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেছেন ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচ।

মেসি রেকর্ড পাঁচবার পুরস্কারটি জিতলেও এখনো বর্ষসেরা প্লে-মেকারের পুরস্কারটি জিততে পারেননি মদ্রিচ। তবে মেসির এ কীর্তির কাছাকাছি আছেন তারই সাবেক বার্সেলোনা সতীর্থ জাভি। মোট চারবার বর্ষসেরা প্লে-মেকারের পুরস্কারটি জিতেছেন স্প্যানিশ এ ফুটবল তারকা। অন্যদিকে বার্সেলোনার সাবেক ফুটবলার ইনিয়েস্তা ও ম্যানচেস্টার সিটির ফুটবলার কেভিন ডি ব্রুইনা দুইবার করে পুরস্কারটি জিতেছেন। মজার ব্যাপার হচ্ছে, মেসি থেকে শুরু করে কেভিন ডি ব্রুইনা, এরা সকলেই কোচ পেপ গার্দিওলার শিষ্য ছিলেন।

২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার আইএফএফএইচএস এর বর্ষসেরা প্লে-মেকারের খেতাব জিতেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। অন্যদিকে ২০১৫ থেকে ২০১৭ এবং ২০১৯ সালে মোট চারটি আইএফএফএইচএস এর বর্ষসেরা প্লে-মেকারের খেতাব জিতেছিলেন মেসি।

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / বর্ষসেরা / প্লে-মেকার / রেকর্ড / লুকা মদ্রিচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net