Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
'রোনালদোর নাম শুনলেই পায়ের রক্ত মাথায় উঠে যায়'

খেলা

টিবিএস রিপোর্ট
05 January, 2023, 08:20 pm
Last modified: 05 January, 2023, 08:25 pm

Related News

  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো

'রোনালদোর নাম শুনলেই পায়ের রক্ত মাথায় উঠে যায়'

নিজের সন্তানের সঙ্গে এহেন আচরণ কোন মা-ইবা সহ্য করবেন! ওই ঘটনার পর রোনালদোর নাম শুনলেও রাগে রক্ত গরম হয়ে যায় বলে জানিয়েছেন জ্যাকবের মা। এমনকি, রোনালদো এর জন্য ঠিকঠাকভাবে ক্ষমাও চাননি বলে দাবি করেছেন তিনি। 
টিবিএস রিপোর্ট
05 January, 2023, 08:20 pm
Last modified: 05 January, 2023, 08:25 pm
দুই বছরের চুক্তিতে আল-নাসেরে যোগ দিয়েছেন রোনালদো। ছবি: এএফপি

ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময়ে প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ এভারটনের বিপক্ষে ম্যাচশেষে এক সমর্থকের ফোন আছাড় মেরে ভেঙ্গে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এভারটনের সেই সমর্থক ছিলেন একজন শারীরিক প্রতিবন্ধী। বিষয়টি নিয়ে তখনই সমালোচনার ঝড় বয়ে যায়। এবার মুখ খুলেছেন সেই সমর্থকের মা। 

নিজের সন্তানের সঙ্গে এহেন আচরণ কোন মা-ইবা সহ্য করবেন! ওই ঘটনার পর রোনালদোর নাম শুনলেও রাগে রক্ত গরম হয়ে যায় বলে জানিয়েছেন জ্যাকবের মা। এমনকি, রোনালদো এর জন্য ঠিকঠাকভাবে ক্ষমাও চাননি বলে দাবি করেছেন তিনি। 

ক্ষমা চাওয়ার জন্য অবশ্য জ্যাকবের মা'কে ফোনে কল দিয়েছিলেন রোনালদো। কিন্তু সেখানেও নাকি তিনি নিজের সম্পর্কেই কথা বলে গেছেন বলে দাবি জ্যাকবের মা'র, 'রোনালদো এখন পর্যন্ত আমার ছেলের সাথে যা করেছে তার জন্য ক্ষমা চায়নি। সে একবার কল করেছিল, কিন্তু পুরোটা সময় শুধু নিজের সম্পর্কেই বলে গিয়েছে।' 

জ্যাকবের সাথে এই ঘটনা ঘটার পর তাকে এবং তার পরিবারকে অনেক ভুগতে হয়েছে বলে জানিয়েছেন জ্যাকবের মা। সেইসাথে রোনাদোর আসল চরিত্র কেমন সেটিও বোঝা হয়ে গেছে তার, 'ওই ঘটনার পরে আমি জ্যাকবকে নিয়ে কোথাও যেতে পারিনি। সব জায়গায় আমাদের দিকে অদ্ভুতভাবে তাকাতো লোকজন। আমরা কখনো টাকা চাইনি, শুধু ঠিকঠাক একটা ক্ষমা প্রার্থনা চেয়েছিলাম।' 

রোনালদোর চরিত্র সম্পর্কে জ্যাকবের মা যোগ করেন, 'তাকে ম্যানচেস্টার ইউনাইটেড বের করে দিয়েছে। পর্তুগালেও দলেও সুযোগ পায়নি। সবাই বুঝে গেছে, ও আসলে কেমন চরিত্রের মানুষ।' 

সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়ে রোনালদোর প্রতি বছরে এতো টাকা উপার্জন করা নিয়েও আপত্তি জ্যাকবের মা'র, 'আমি খুবই ব্যথিত যে ও এইভাবে টাকার বড়াই দেখাচ্ছে। মানুষ যেখানে ঠিকমতো খেতেই পাচ্ছে না সেখানে টাকার গরম দেখানো অযৌক্তিক। আমি চাই সে যেন খেলা ছেড়ে চলে যায়।' 

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / বিতর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net