Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
রোনালদোর চেয়েও পনেরো গুণ ধনী যে ফুটবলার!

খেলা

টিবিএস রিপোর্ট
02 January, 2023, 02:15 pm
Last modified: 02 January, 2023, 02:20 pm

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারীর মাইলফলকে রোনালদো

রোনালদোর চেয়েও পনেরো গুণ ধনী যে ফুটবলার!

চুক্তি অনুযায়ী, রোনালদো প্রতি বছর পাবেন ১৭৩ মিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০০ কোটি টাকা। রোনালদোই এখন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। কিন্তু তবুও, তিনি বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার নন। বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের সম্পদ রোনালদোর চেয়ে পনেরো গুণ বেশি! 
টিবিএস রিপোর্ট
02 January, 2023, 02:15 pm
Last modified: 02 January, 2023, 02:20 pm
বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার এখন রোনালদো। ছবি: এএফপি

সৌদি আরবের ক্লাব আল-নাসেরে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও তার মূল চুক্তি ২০৩০ সাল পর্যন্ত। যেখানে ২০২৫ সাল পর্যন্ত খেলোয়াড় হিসেবে আল-নাসেরের হয়ে মাঠে নামবেন রোনালদো, বাকি সময়টা সৌদি আরব এবং আল-নাসেরের প্রতিনিধি হিসেবে কাজ করবেন পর্তুগিজ মহাতারকা। 

এই চুক্তি অনুযায়ী, রোনালদো প্রতি বছর পাবেন ১৭৩ মিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০০ কোটি টাকা। রোনালদোই এখন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। কিন্তু তবুও, তিনি বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার নন। বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের সম্পদ রোনালদোর চেয়ে পনেরো গুণ বেশি! 

ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান আনুমানিক সম্পদের পরিমাণ ৪২৫ মিলিয়ন পাউন্ড, আল-নাসেরের সঙ্গে চুক্তি শেষ হতে হতে যা দাঁড়াতে পারে ১.৩ বিলিয়ন পাউন্ডে। কিন্তু এতো সম্পদ থাকার পরেও রোনালদো বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের সম্পদের ধারে-কাছেও নেই। 

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার হলেন ফাইক বোলকিয়াহ, ব্রুনাইয়ের এই ২৪ বছর বয়সী ফুটবলার একসময় খেলতেন ইংল্যান্ডের বড় ক্লাব, চেলসি ও লেস্টার সিটির বয়সভিত্তিক দলে। বোলকিয়াহ'র সম্পদের পরিমাণ প্রায় ২০ বিলিয়ন পাউন্ড। যা রোনালদোর সম্পদের তুলনায় পনেরো গুণ বেশি। 

রাজ পরিবারের ছেলে বোলকিয়াহ বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার। ছবি: সংগৃহীত

যদিও বোলকিয়াহ এই বিপুল সম্পদ ফুটবল খেলে গড়েননি, এসবই তার পরিবার থেকে পাওয়া। তিনি যে ব্রুনাইয়ের সুলতানের ভাইয়ের ছেলে! রাজ পরিবারের সঙ্গে এই সম্পর্কের কারণেই বোলকিয়াহ হয়েছেন এতো সম্পদের মালিক। 

বোলকিয়াহ'র বাবা জেফরি, ব্রুনাইয়ের সুলতানের আপন ভাই। তেল ব্যবসায়ী জেফরি অঢেল সম্পত্তির মালিক। যার ভাগ পেয়েছেন তার ছেলেও। সম্পদ থাকলেও, ফুটবলটা খুব একটা ভালো খেলেন না বোলকিয়াহ, অনেকটা শখের বসেই পেশাদার ফুটবলার হতে চেয়েছিলেন তিনি। কিন্তু প্রতিভা না থাকায় টিকতে পারেননি। এখন খেলেন থাইল্যান্ডের এক ক্লাবে। যদি ব্রুনাই জাতীয় দলের অধিনায়ক তিনিই! 

অপরদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্পদের পুরোটাই তার ফুটবল প্রতিভা দিয়ে গড়া। তাই রোনালদোর কাছে নিজের সম্পদের মূল্য বোলকিয়াহ'র চেয়ে কম মনে হবে না। কারণ, টাকা থাকলেই তো আর ভালো ফুটবলার হওয়া যায় না, কিন্তু ভালো ফুটবলার হলে টাকা আয় করা যায়।   

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / আল নাসের / ধনী ফুটবলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারীর মাইলফলকে রোনালদো

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net