Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
‘২০২২ সাল কোনোদিন ভুলবো না’, আবেগঘন বার্তা দিয়ে নতুন বছর শুরু করলেন মেসি

খেলা

টিবিএস ডেস্ক
01 January, 2023, 11:15 am
Last modified: 01 January, 2023, 05:03 pm

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • দায়িত্ব নেওয়ার পর প্রথম বার্তায় যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ইসি ফেব্রুয়ারিতে নির্বাচনের বার্তা পেয়েছে কি না স্পষ্ট করার দাবি সালাহউদ্দিনের

‘২০২২ সাল কোনোদিন ভুলবো না’, আবেগঘন বার্তা দিয়ে নতুন বছর শুরু করলেন মেসি

“এটা এমন একটা বছর ছিল (২০২২ সাল) যা আমি কোনোদিনও ভুলবো না। সারাজীবন যে স্বপ্নকে তাড়া করেছি তা এবার সত্যি হয়েছে..."
টিবিএস ডেস্ক
01 January, 2023, 11:15 am
Last modified: 01 January, 2023, 05:03 pm

একজন ফুটবলারের ক্যারিয়ারে যা কিছু অর্জনের স্বপ্ন থাকে তার সবকিছুই পেয়ে গেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি।  মেসির দীর্ঘ ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা ছিল ফিফা বিশ্বকাপ, সেটিও ২০২২ সালে অর্জন করেছেন মেসি; সেই সঙ্গে সকল বিতর্কের অবসান ঘটিয়ে সর্বকালের সেরার আসনেও বসেছেন। তাই ২০২২ সাল এর চাইতে সুন্দরভাবে শেষ হতে পারতো না বলেই মনে করেন পিএসজি ফরোয়ার্ড। বছরের শেষ দিনে তাই নিজের মনের ভাব ব্যক্ত করতে ইনস্টাগ্রামকে বেছে নিয়েছেন মেসি, লিখেছেন- "২০২২ সাল আমি কোনোদিনও ভুলবো না।"

সত্যিই তো, গেল বছরটা ছিল যেন শুধুই মেসির বছর। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, মাথার ওপরে কোটি কোটি ভক্তের আশা পুরণের চাপ, এরপরে প্রথম রাউন্ডেই ধাক্কা খাওয়ার পরেও ঘুরে দাঁড়ানো এবং টানা জয় দিয়ে দলকে ফাইনালে পৌঁছে দেওয়া… অতঃপর শ্বাসরুদ্ধকর এক ফাইনালে আর্জেন্টিনার জয়। বিশ্বকাপ জয়ের পাশাপাশি গোল্ডেন বলও জিতেছেন মেসি। সেই সাথে গোল্ডেন গ্লাভস এবং সেরা তরুণ খেলোয়াড়ের অ্যাওয়ার্ডও গিয়েছে আর্জেন্টিনার ঘরে। বিশ্বকাপ শেষেই অবসরের ঘোষণা দেননি মেসি, বরং বর্তমান ক্লাব পিএসজির সাথে চুক্তিও বাড়িয়েছেন। এই সবকিছুই কী ২০২২ সালকে মেসির জীবনের সেরা বছর বানাতে যথেষ্ট নয়?

View this post on Instagram

A post shared by Leo Messi (@leomessi)

বছরের শেষ দিনে ইনস্টাগ্রামে স্ত্রী আন্তোনেলা ও তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরোকে নিয়ে বেশ কয়েকটি ছবি আপলোড দিয়েছেন মেসি। সাথে একটি লম্বা চওড়া ক্যাপশন।  মেসি লিখেছেন, 

"এটা এমন একটা বছর ছিল (২০২২ সাল) যা আমি কোনোদিনও ভুলবো না। সারাজীবন যে স্বপ্নকে তাড়া করেছি তা এবার সত্যি হয়েছে। কিন্তু আমার যদি একটা চমৎকার পরিবার ও বন্ধুবান্ধব না থাকতো যারা সবসময় আমাকে সমর্থন দিয়ে গেছে, যখনই হোঁচট খেয়েছি তখনই হাত বাড়িয়ে দিয়েছে, আর তাদের সাথে যদি এই আনন্দ শেয়ার করতে না পারতাম, তাহলে সবকিছুই বৃথা মনে হতো। 

যে মানুষগুলো আমায় অনুসরণ করছেন, তাদের সাথেও সুন্দর স্মৃতি রাখতে চাই আমি… আমার এই যাত্রাটা তোমাদের সাথে শেয়ার করতে পারাটা ভীষণ আনন্দের। আমার দেশের মানুষ এবং সেই সাথে প্যারিস, বার্সেলোনা ও পৃথিবীর নানা দেশের অগণিত মানুষের ভালোবাসা ছাড়া আমার পক্ষে এতদূর আসা অসম্ভব ছিল। আমি আশা করি এই বছরটা বাকি সবারও দারুণ কেটেছে। ২০২৩ সালে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো!"

বিশ্বকাপ জেতা নিঃসন্দেহে লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারের সর্বশ্রেষ্ঠ অর্জন। গত বছরে তিনি জিতেছেন আরও একটি  আন্তর্জাতিক ট্রফি। ২০২২ সালের জুনে ওয়েম্বলিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালিসিমাও জিতেছিল মেসির আর্জেন্টিনা।

এছাড়া, পিএসজির হয়েও গত বছরের মে মাসে লিগ ওয়ান এবং জুলাইয়ের ফ্রেঞ্চ সুপার কাপ জিতেছেন মেসি।

অনেক সমালোচকেরাই মনে করছেন, বিশ্বকাপ জেতার মাধ্যমে নিজেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন মেসি। মেসি ছাড়া 'গোট' হিসেবে আরও যে তিনজনের নাম উঠে এসেছে আলোচনায় তারা হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, দিয়েগো ম্যারাডোনা ও পেলে। মাত্র একদিন আগেই মৃত্যুবরণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ও ফুটবলের রাজা পেলে। অন্যদিকে, মেসি বিশ্বকাপ জেতায় রোনালদো এখন অনেকটাই পিছিয়ে পড়েছেন এই বিতর্কে। 

সূত্র: দ্য মিরর 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / বছর / বার্তা / ২০২২ সাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • দায়িত্ব নেওয়ার পর প্রথম বার্তায় যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ইসি ফেব্রুয়ারিতে নির্বাচনের বার্তা পেয়েছে কি না স্পষ্ট করার দাবি সালাহউদ্দিনের

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net