Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
বিশাল হারে বিশ্বকাপে বাংলাদেশের অস্বস্তির রেকর্ড

খেলা

টিবিএস রিপোর্ট
27 October, 2022, 02:50 pm
Last modified: 27 October, 2022, 02:58 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

বিশাল হারে বিশ্বকাপে বাংলাদেশের অস্বস্তির রেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে রানের হিসেবে বাংলাদেশের এই হারটিই সবচেয়ে বড়। আর কোনো পূর্ণ সদস্য দেশ ১০০ রানের বেশি ব্যবধানে কখনও হারেনি। বিশ্বকাপে এরচেয়েও চারটি বড় ব্যবধানের হার আছে। এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচগুলো।
টিবিএস রিপোর্ট
27 October, 2022, 02:50 pm
Last modified: 27 October, 2022, 02:58 pm
ছবিটাকে প্রতিকী বলা যায়, এভাবেই আত্মসমর্পণ করে মাঠ ছাড়েন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ছবি: বিসিবি

দিন শেষে জয়-পরাজয়ই সব। বিশেষ ক্ষেত্র ছাড়া ব্যবধান তেমন গুরুত্বপূর্ণ নয়। ব্যবধান ১ কিংবা ১০০ রান অথবা ১ উইকেট বা ১০ উইকেটের হোক; জয় সব সময়ই জয়। ব্যবধানে জয়ের মাহাত্ম্যে প্রভাব ফেলে না এতোটুকু। তবু ব্যবধানটা রেকর্ডে থেকে যায় বলে এসবেও নজর থাকে দলগুলোর। আর এই ব্যবধানেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্বস্তির এক রেকর্ডে নাম উঠে গেল বাংলাদেশের। 

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি এবং এই ফরম্যাটের বিশ্বকাপে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় হার। এরআগে ২০১৬ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৫ রানের হারের ব্যবধানটিই ছিল সবচেয়ে বড়। অন্যদিকে বিশ্বকাপে এটা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জয় এবং বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রানের হিসেবে এটা পঞ্চম সর্বোচ্চ ব্যবধানে হার। তবে বাংলাদেশের অস্বস্তির রেকর্ড এটা নয়। রেকর্ডটি হচ্ছে, সংক্ষিপ্ততম ফরম্যাটের এই বিশ্ব আসরে আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে রানের হিসেবে বাংলাদেশের এই হারটিই সবচেয়ে বড়। আর কোনো পূর্ণ সদস্য দেশ ১০০ রানের বেশি ব্যবধানে কখনও হারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এরচেয়েও চারটি বড় ব্যবধানের হার আছে। এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচগুলো।

শ্রীলঙ্কা-কেনিয়া (২০০৭ বিশ্বকাপ): টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে কেনিয়ার বিপক্ষে ১৭২ রানের বিশাল ব্যবধানে জেতে শ্রীলঙ্কা। আসরটির ইতিহাসের সবচেয়ে বড় জয় এটি। জোহানেসবার্গে অনুষ্ঠিত সেই ম্যাচে ৬ উইকেটে ২৬০ রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা, যা টি-টোয়েন্টি ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ সংগ্রহ। জবাবে ১৯.৩ ওভারে ৮৮ রানেই গুটিয়ে যায় কেনিয়ার ইনিংস। 

দক্ষিণ আফ্রিকা-স্কটল্যান্ড (২০০৯ বিশ্বকাপ): ইংল্যান্ডে অনুষ্ঠিত এই বিশ্বকাপে স্কটল্যান্ডকে দুমড়ে মুচড়ে দিয়ে ১৩০ রানের বিশাল জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা, জয়টি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ। দ্য ওভালে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ২১১ রান তোলে প্রোটিয়ারা। জবাবে ১৫.৪ ওভারে ৮১ রানেই থামে স্কটিশদের ইনিংস। 

আফগানিস্তান-স্কটল্যান্ড (২০২১ বিশ্বকাপ): স্কটল্যান্ড একমাত্র দল, যারা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার ১০০ রানের বেশি ব্যবধানে হেরেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে তাদেরকে ১৩০ রানে হারায় আফগানিস্তান, এটা তৃতীয় সর্বোচ্চ হার। ৪ উইকেটে আফগানিস্তানের করা ১৯০ রানের জবাবে ১০.২ ওভারে মাত্র ৬০ রানেই অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। 

ইংল্যান্ড-আফগানিস্তান (২০১২ বিশ্বকাপ): শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই বিশ্বকাপে আফগানদের গুঁড়িয়ে দেয় ইংল্যান্ড, তুলে নেয় ১১৬ রানের বিশাল জয়। এই জয়টি এখনও চতুর্থ সর্বোচ্চ। ইংল্যান্ডের ৫ উইকেটে ১৯৬ রানের জবাবে ১৭.২ ওভারে ৮০ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। 

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ (২০২২ বিশ্বকাপ): রানের হিসেবে সর্বোচ্চ পঞ্চম হারটি এখন বাংলাদেশের। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা টস জিতে আগে ব্যাটিং করতে নেমে রাইলি রুশোর সেঞ্চুরি ও কুইন্টন ডি ককের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ২০৫ রান তোলে প্রোটিয়ারা। জবাবে চরম ব্যাটিং ব্যর্থতায় ১৬.৩ ওভারে ১০১ রানে অলআউট হয় সাকিব আল হাসানের দল।      

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net