Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
25 September, 2022, 07:50 pm
Last modified: 25 September, 2022, 08:06 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় এই সিরিজে নেতৃত্বভার দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন লিটন ও ইয়াসির।
টিবিএস রিপোর্ট
25 September, 2022, 07:50 pm
Last modified: 25 September, 2022, 08:06 pm

টি-টোয়েন্টির দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে ম্যাচের আবহে ঠিকভাবে অুনশীলন করতে না পারায় দেশের বাইরে ক্যাম্প করার পরিকল্পনা নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের প্রস্তুতিতে শুরুতে কেবল ক্যাম্পের কথাই ভাবা হয়। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইতিবাচক আলোচনা হওয়ায় তাদের বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলছে বাংলাদেশ। 

প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ব্যাটিংয়ে নামছে নুরুল হাসান সোহানের দল। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। 

ক্যাম্প ও টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তার পরিবর্তে এই সিরিজে নেতৃত্বভার দেওয়া হয়েছে সহ-অধিনায়ক নুরুল হাসান সোহানকে। 

চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে বাংলাদেশের একাদশে ফিরলেন সোহান। গত আগস্টে জিম্বাবুয়ে সফর থেকে আঙুলের চোট নিয়ে দেশে ফেরেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। চোটে এশিয়া কাপ খেলা হয়নি তার। একাদশে ফিরেছেন লিটন কুমার দাস। হ্যামস্ট্রিং চোট নিয়ে তিনিও জিম্বাবুয়ে থেকে ফেরেন। লিটনও এশিয়া কাপে খেলতে পারেননি। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ইয়াসির আলী রাব্বিও। জায়গা হয়েছে বাঁহাতি তরুণ পেসার শরিফুল ইসলামেরও। 

বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসোদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি ও শরিফুল ইসলাম।

সংযুক্ত আরব আমিরাত একাদশ: মুহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, পুথিয়াপুরাইল রিজওয়ান, ভ্রিত্য আরভিন্দ, জুনায়েদ সিদ্দিক, বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, সাবির আলী, কার্তিক মিয়াপ্পান, আরিয়ান লাকড়া ও আয়ান খান। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net