Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ওয়ানডে থেকে অবসরের ঘোষণা অ্যারন ফিঞ্চের

খেলা

টিবিএস রিপোর্ট
10 September, 2022, 04:50 pm
Last modified: 10 September, 2022, 04:57 pm

Related News

  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা অ্যারন ফিঞ্চের

বোরবার কেয়ার্নসে শেষ ওয়ানডে খেলতে নামবেন ফিঞ্চ। দীর্ঘদিন ওয়ানডের অধিনায়কত্ব করা ডানহাতি এই অজি ওপেনার টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন।
টিবিএস রিপোর্ট
10 September, 2022, 04:50 pm
Last modified: 10 September, 2022, 04:57 pm

খারাপ সময় পিছুই ছাড়ছে না, দীর্ঘদিন ধরে অ্যারন ফিঞ্চের ব্যাটে রান নেই। চোটও ভোগাচ্ছে অস্ট্রেলিয়ান অধিনায়ককে। সময়টা যে বিদায় বলার, সেই সিদ্ধান্তে পৌঁছাতে তাই দেরি করলেন না তিনি। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার ডানহাতি এই ওপেনার। 

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ম্যাচ খেলে ওয়ানডে থেকে অবসর নেবেন ফিঞ্চ। বোরবার কেয়ার্নসে শেষ ওয়ানডে খেলতে নামবেন তিনি। দীর্ঘদিন ওয়ানডের অধিনায়কত্ব করা ফিঞ্চ টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন। নেতৃত্বভারও থাকছে তার ওপর। 

বিদায়ের ঘোষণায় ফিঞ্চ বলেছেন, 'অবিশ্বাস্য কিছু স্মৃতিসহ এটা ছিল দুর্দান্ত একটা যাত্রা। আমি খুবই সৌভাগ্যবান যে কয়েকটি অসাধারণ ওয়ানডে দলের অংশ হতে পেরেছি। সে সব দলে যাদের সঙ্গে খেলেছি, পর্দার পেছনে যাদের পেয়েছি, তাদের পেয়ে আমি ধন্য।'

'এখন সময় এসেছে, আগামী (ওয়ানডে) বিশ্বকাপের প্রস্তুতি ও জয়ের জন্য নতুন অধিনায়ককে সম্ভাব্য সেরা সুযোগ দেওয়ার। এই পর্যায়ে আসতে যারা আমাকে সাহায্য করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।' যোগ করেন অজি এই ক্রিকেটার। 

ওয়ানডেতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ফিঞ্চের। চলতি বছর মাত্র ১৩ গড়ে ১৬৯ রান করেছেন তিনি। সর্বশেষ ১২ ইনিংসের পাঁচটিতেই শূন্য রানে আউট হন তিনি। শেষ ৭ ইনিংসে ফিঞ্চের রান মাত্র ২৬। বাজে ফর্মই তাকে অবসর নিয়ে ভাবতে বাধ্য করে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ খেলে বিদায়ের কথা ভাবলেও সেটা করলেন না তিনি।

ফিঞ্চের মতে, কেবল নিজেকে নিয়ে ভাবার মতো মানুষ নন তিনি। তার ভাষায়, 'আমি হয়তো ইংল্যান্ডের বিপক্ষে পরের সিরিজে খেলার চেষ্টা করতে পারতাম। সেক্ষেত্রে হয়তো এমসিজিতে রূপকথার মতো একটা সমাপ্তি হতো। কিন্তু কেবল নিজের কথা ভাবা কখনও আমার ধরন নয়। যেই নেতৃত্ব দিক, যেই ওপেন করুক, তাকে দলকে এগিয়ে নিতে এবং ২০২৩ বিশ্বকাপ জিততে সেরা সুযোগ দেওয়াটা গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত, শরীর ও কিছুটা ছন্দের জন্য সেই পর্যন্ত টিকে থাকতে পারব না।'

২০১৩ সালে মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ফিঞ্চের। অজিদের হয়ে ১৪৫টি ওয়ানডেতে ১৭টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরিসহ ৩৯.১৩ গড়ে ৫ হাজার ৪০১ রান করেছেন তিনি। ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ফিঞ্চ। এর মধ্যে অজিরা জিতেছে ৩০ ম্যাচে।   

Related Topics

টপ নিউজ

অ্যারন ফিঞ্চ / অস্ট্রেলিয়া ক্রিকেট দল / অবসর / ওয়ানডে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net