Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সাকিবের লম্বা লাফ

খেলা

টিবিএস ডেস্ক
31 August, 2022, 06:45 pm
Last modified: 31 August, 2022, 06:47 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সাকিবের লম্বা লাফ

সাকিবের উন্নতি হলেও অবনতি হয়েছে শেখ মেহেদি, নাসুম আহমেদদের। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
টিবিএস ডেস্ক
31 August, 2022, 06:45 pm
Last modified: 31 August, 2022, 06:47 pm
শনিবার মিরপুরে অনুশীলনে সাকিব আল হাসান। ছবি: বিসিবি

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে তেমন কিছু করা হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং করেছেন ঠিকঠাক। তার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয় আফগান ব্যাটসম্যানদের। এই বোলিংয়ের প্রভাব পড়েছে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাঁহাতি এই স্পিনারের।   

গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা বুধবার প্রকাশ করা হয়েছে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ উন্নতি হয়েছে সাকিবের। লম্বা লাফে ১৯ তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের অধিনায়ক। 

আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরে যাওয়ার ম্যাচে অবিশ্বাস্য বোলিং করেন সাকিব। ৪ ওভার বোলিং করা সাকিব নেন একটি উইকেট, রান খরচা করেন মাত্র ১৩। এর মধ্যে নেই কোনো বাউন্ডারি। তার করা ২৪ বলের মধ্যে ১২ বল থেকে কোনো রান নিতে পারেনি আফগানিস্তান। 

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই আছেন সাকিব। ২৪৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছেন তিনি। ২৫৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী। 

টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে শেখ মেহেদি হাসানের। এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে আছেন ডানহাতি এই অফ স্পিনার। বাংলাদেশের মধ্যে সেরা অবস্থান তারই। 

আফগানিস্তানের বিপক্ষে সুযোগ না পাওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ দুই ধাপ পিছিয়ে ২২ নম্বরে আছেন। আফগানদের বিপক্ষে বাজে বোলিং করলেও র‌্যাঙ্কিংয়ে কোনো অবনতি হয়নি মুস্তাফিজর রহমানের। আগের মতোই ৩১ নম্বরে আছে বাঁহাতি এই পেসার। 

ব্যাসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। দুই ধাপ এগিয়ে ৩৮ নম্বরে আছে আছেন তিনি। অবনতি হয়েছে ওপেনার নাঈম শেখের। চার ধাপ পিছিয়ে ৮০ নম্বরে আছেন তিনি। 

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে সাকিব ও আফিফ হোসেন ধ্রুবরও। এক ধাপ পিছিয়ে ৬৮ নম্বরে আছেন সাকিব। আফিফের অবনতি হয়েছে তিন ধাপ, এখন তিনি ৫৭ তম স্থানে। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং / এশিয়া কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net