Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
পিয়াসের জোড়া গোলে ভারতকে হারালো বাংলাদেশ    

খেলা

টিবিএস রিপোর্ট
27 July, 2022, 07:10 pm
Last modified: 27 July, 2022, 07:35 pm

Related News

  • সাফের শিরোপা আন্দোলনে প্রাণ হারানোদের উৎসর্গ করলো বাংলাদেশ
  • নেপালকে উড়িয়ে যুব সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
  • সেমি-ফাইনালে ওঠার ম্যাচে সাঈদ-মুগ্ধকে স্মরণ মিরাজুলের
  • সেই ভারতেই স্বপ্নভঙ্গ বাংলাদেশের

পিয়াসের জোড়া গোলে ভারতকে হারালো বাংলাদেশ    

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার মিশনে দলের হয়ে জোড়া গোল করেন পিয়াস। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জেতে বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
27 July, 2022, 07:10 pm
Last modified: 27 July, 2022, 07:35 pm
ভারতের জালে বল পাঠিয়ে পিয়াসের (বাঁমে) উদযাপন। ছবি: সংগৃহীত

আসরে শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। জয় দিয়ে শুরু করে বাংলাদেশের যুবারা। পরের পতিপক্ষই ভারত, যাদের বিপক্ষে গত আসরে হেরে মন ভেঙেছিল বাংলাদেশের। সেই ভারতকে পেয়ে এবার জ্বলে উঠলো বাংলাদেশের যুবারা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ ফুটবলে ভারতের বিপক্ষে জয় তুলে নিলো পল টমাস স্মালির দল। 

বুধবার ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে ভারতকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। আসরে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার মিশনে দলের হয়ে জোড়া গোল করেন পিয়াস। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জেতে বাংলাদেশ। পাঁচ দলের এই আসরটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন তালিকার শীর্ষে। 

আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে এই জয়টি বাংলাদেশের কাছে হয়তো একটু বেশিই তৃপ্তির। আগের আসরেই ভারত বাধায় থেমে যায় বাংলাদেশের পথচলা। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া এই আসরে ভারতের কাছে ফাইনালে হেরে হার মানে বাংলাদেশ। 

এই ম্যাচে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। অষ্টম মিনিটেই সুযোগ তৈরি করে তারা। সতীর্থের লং পাস নিয়ন্ত্রণে নেন পিয়াস আহমেদ, এগিয়ে আসা গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপও করেন, কিন্তু বল গোলরক্ষককে ফাঁকি দিলেও বল পোস্টে লাগে।

১৭তম মিনিটে আবারও সুযোগ তৈরি করেন ম্যাচ জয়ের নায়ক পিয়াস। ভারতের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ডান দিক দিয়ে আক্রমণ করে গোলরক্ষককেও এড়িয়ে যান তিনি। কিন্তু নিজে শট না নিয়ে গোলমুখে বল বাড়ান বাংলাদেশের এই ফরোয়ার্ড। বাংলাদেশের খেলোয়াড়রা বলের কাছেও যাওয়ার আগেই ভারতের ডিফেন্ডাররা দরকে বিপদমুক্ত করেন।

ভারতের রক্ষণভাগের ভুলে ২৯তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে উঁচু হয়ে আসা বল ভারতের ডিফেন্ডার পরিষ্কার করতে পারেননি। বল তার পায়ে লেগে উঠে যায় উপরে। পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলরক্ষকও। বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোল আদায় করে নেন পিয়াস। 

বেশি সময় এগিয়ে থাকা হয়নি বাংলাদেশের। কিছুক্ষণ পরই সমতা টানে স্বাগতিক ভারত। সতীর্থের ক্রসে বক্সে বেশ খানিকটা লাফিয়ে হেড দিয়ে বল জালে পাঠান গুরকিরাত। গোলরক্ষক আসিফের চেয়ে দেখা ছাড়া এখানে কিছুই করার ছিল না।

প্রথমার্ধের যোগ করা সময়ে স্পট কিক থেকে দলকে আবারও এগিয়ে নেন পিয়াস। বক্সে তিনি ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আগামী শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল / অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • সাফের শিরোপা আন্দোলনে প্রাণ হারানোদের উৎসর্গ করলো বাংলাদেশ
  • নেপালকে উড়িয়ে যুব সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
  • সেমি-ফাইনালে ওঠার ম্যাচে সাঈদ-মুগ্ধকে স্মরণ মিরাজুলের
  • সেই ভারতেই স্বপ্নভঙ্গ বাংলাদেশের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net