Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
‘শিল্পী’ লিটনের ব্যাটে সব রেকর্ড চুরমার

খেলা

শান্ত মাহমুদ, সিলেট থেকে
06 March, 2020, 09:25 pm
Last modified: 06 March, 2020, 09:44 pm

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

‘শিল্পী’ লিটনের ব্যাটে সব রেকর্ড চুরমার

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে যে লিটনের দেখা মিলেছে, বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এমন ব্যাটসম্যানের দেখা মেলেনি কখনো। ব্যাট হাতে নিরূদ্যম লিটন ১৭৬ রানের মহাকাব্যিক এক ইনিংস খেললেন, তাতে তার নাম উঠে গেল রেকর্ড বইয়ের কয়েকটি পাতাতে।
শান্ত মাহমুদ, সিলেট থেকে
06 March, 2020, 09:25 pm
Last modified: 06 March, 2020, 09:44 pm
ছবি: বিসিবি

একেকটি শট যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো চিত্র। তাতে আবার গতিময় স্ফুলিঙ্গও স্পষ্ট। লিটন দাসের একেকটি শট গিয়ে যেন জিম্বাবুয়ের বোলারদের বুকে বিঁধেছে। ডানহাতি এই ব্যাটসম্যানের চার-ছক্কার ফুলঝুরিতে ক্রমেই বড় হয়েছে বাংলাদেশের ইনিংস, লিটন এগিয়ে গেছেন মহাকাব্য লেখার পথে। মাঝে বাধা-বিপত্তি এলেও ভাগ্যকে সঙ্গে পাওয়া লিটন ঠিক গন্তব্যে পৌঁছে গেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে যে লিটনের দেখা মিলেছে, বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এমন ব্যাটসম্যানের দেখা মেলেনি কখনো। যেন সব রেকর্ড গুঁড়িয়ে দিতেই শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে তুলে নিয়েছিলেন বাংলাদেশ ওপেনার। ব্যাট হাতে নিরূদ্যম লিটন ১৭৬ রানের মহাকাব্যিক এক ইনিংস খেললেন, তাতে তার নাম উঠে গেল রেকর্ড বইয়ের কয়েকটি পাতাতে।

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং শোয়ের এই ম্যাচে বৃষ্টির হানা ছিল। তবে এর আগেই ক্ল্যাসিক্যাল লিটন তুলে নেন সেঞ্চুরি। ১১৪ বলে ১৩টি চারে পূর্ণ করেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। বৃষ্টি হানার আগে ১১৬ বল খেলা লিটন করেন ১০২ রান। বৃষ্টির পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২২ গজে শুরু হয় ঝড়, লিটনের ব্যাটের ঝড়।

বিনা ছক্কায় সেঞ্চুরি করা লিটনই এই অংশে হাঁকান ৮টি ছক্কা। শেষ ২৭ বলে তোলেন ৭৪ রান। শেষ পর্যন্ত ১৪৩ বলে ১৬টি চার ও ৮টি ছক্কায় ১৭৬ রানে থামেন জিম্বাবুয়ে বোলারদের কাছে যমদূত হয়ে ওঠা লিটন। সেঞ্চুরি করেই বাংলাদেশের ২২তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১ হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। আর পুরো ইনিংস দিয়ে ছাড়িয়ে যান তামিম ইকবালের কয়েকটি রেকর্ড।

তামিম ইকবালের করা সর্বোচ্চ রানের ইনিংস ১৫৮ ছাড়িয়ে লিটন এখন বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক তিনি। ছক্কার রেকর্ডটিও এখন তার দখলে। এক ইনিংসে তামিমের সর্বোচ্চ ৭টি ছক্কা মারার রেকর্ডটিও ছাড়িয়ে সেটাকে ৮টি নিয়ে গেছেন লিটন।

লিটনের ব্যাটিং শোয়ের দিনে তামিম ইকবালও ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো ওয়ানডেতে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া তামিম খেলেছেন ১২৮ রানের হার না মানা ইনিংস। তামিমকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের ২১ বছরের রেকর্ড ভেঙেছেন লিটন।  

২৯২ রানের জুটি গড়েছেন লিটন-তামিম। এটা যেকোনো উইকেটে বাংলাদেশের সেরা জুটি। জুটিটি কেবল বাংলাদেশের ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেনি। উদ্বোধনী জুটির রেকর্ডে অনেক কিংবদন্তি জুটিকে ছাড়িয়ে গেছেন লিটন-তামিম। তাদের জুটিটি ওয়ানডে ক্রিকেট ইতিহাসের তৃতীয় সেরা।

যেকোনো উইকেট জুটির হিসেবেও লিটন-তামিমের করা ২৯২ রান জায়গা করে নিয়েছে সেরা দশের তালিকায়। ওয়ানডে ইতিহাসে যেকোনো উইকেট জুটির তালিকায় লিটন-তামিমের জুটিটি জায়গা করে নিয়েছে ছয় নম্বরে।

যে রাস্তায় হাঁটার কথা ছিল, সেই রাস্তাটাই যেন পেয়ে গেছেন লিটন দাস। ব্যাট হাতে রানের ফুলঝুরি সাজিয়ে হুঙ্কার দিয়ে এবার কেবল সামনেই এগিয়ে চলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

Related Topics

টপ নিউজ

লিটন দাস / বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / ওয়ানডে ম্যাচ / ক্রিকেট / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net