Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
‘বিশ্বকাপ জেতাই আমার চূড়ান্ত লক্ষ্য’

খেলা

টিবিএস রিপোর্ট
16 October, 2021, 03:45 pm
Last modified: 16 October, 2021, 03:51 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

‘বিশ্বকাপ জেতাই আমার চূড়ান্ত লক্ষ্য’

ব্যক্তিগত রেকর্ড নয়, দলকে বিশ্বকাপ জেতাতে চান সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগের দিন আরও একবার সেটা জানালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 
টিবিএস রিপোর্ট
16 October, 2021, 03:45 pm
Last modified: 16 October, 2021, 03:51 pm

সাকিব আল হাসান; বাংলাদেশ দলের প্রাণ ভোমরা, বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন। কেন তিনি বিশ্বসেরা, গত বেশ কয়েক বছর ধরে ব্যাটে-বলে তার প্রমাণ দিয়েছে আসছেন সাকিব। সবচেয়ে বড় প্রমাণ দিয়েছেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে। ব্যাটে-বলে অতি মানবীয় পারফরম্যান্স করে ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার।

৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিতে ৬০৬ রান করেন সাকিব। যা ছিল আসরের তৃতীয় সর্বোচ্চ। বল হাতে স্পিন ভেল্কি দেখিয়ে নেন ১১ উইকেট। বিশ্বকাপ ইতিহাসের একমাত্র অলরাউন্ডার হিসেবে একই আসরে ৫০০ রান ও ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েও অবশ্য হতাশার সাগরে হাবুডুবু খেতে হয় সাকিবকে।

অবিশ্বাস্য পারফরম্যান্স করেও দলকে শেষ চারে তুলতে পারেননি তিনি। দলের অন্যরা নিষ্প্রভ থেকে যাওয়ায় ব্যক্তিগত সাফল্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডারকে। কিন্তু ব্যক্তিগত রেকর্ড নয়, দলকে বিশ্বকাপ জেতাতে চান সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগের দিন আরও একবার সেটা জানালেন তিনি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্বল রেকর্ড থাকা সত্ত্বেও সুপার টুয়েলভে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী সাকিব। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, বিশ্বকাপ জেতাই তার চূড়ান্ত লক্ষ্য।

সাকিব বলেন, 'আমরা নকআউট পর্বে উঠতে সক্ষম। আমাদের বিশ্বকাপ যাত্রা এখন পর্যন্ত অতটা দুর্দান্ত নয়। কিন্তু কীভাবে ম্যাচ জিততে হয়, সেই সূত্র এখন আমাদের জানা। সাম্প্রতিক সিরিজ জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।'

বেশি টি-টোয়েন্টি ম্যাচ না খেলায় এই ফরম্যাটে বাংলাদেশ পিছিয়ে আছে বলে মনে করেন সাকিব। তিনি বলেন, 'আমরা পর্যাপ্ত টি -টোয়েন্টি, বিশেষ করে ঘরোয়া টুর্নামেন্ট খেলিনি; যে কারণে এখনও আমরা সফল নই। আমাদের হাতেগোণা কয়েকজন খেলোয়াড় আইপিএল, সিপিএল এবং পিএসএল খেলে, কিন্তু পর্যাপ্ত প্রতিযোগিতামূলক টি -টোয়েন্টি খেলতে পারিনি আমরা।'

'হ্যাঁ, আমাদের বিপিএল আছে। কিন্তু এটা কোভিড এবং অন্যান্য সমস্যার কারণে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে না। এখন যেহেতু আমরা অনেক টি -টোয়েন্টি ম্যাচ খেলছি, এটা আমাদের মানসিকতা উন্নত করতে অনেক সাহায্য করবে।' যোগ করেন সাকিব।

ফরম্যাট ভিন্ন হওয়ায় আলাদা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের মতো পারফরম্যান্স করতে চান সাকিব। দেশের হয়ে জিততে চান শিরোপা। তার ভাষায়, 'আমি আমার ২০১৯ বিশ্বকাপের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। ফরম্যাটটি ভিন্ন, চ্যালেঞ্জগুলোও তাই ভিন্ন হবে। কিন্তু আমার চূড়ান্ত লক্ষ্য বাংলাদেশের হয়ে আইসিসির টুর্নামেন্ট জেতা।'

বিশ্বকাপে ব্যক্তিগত লক্ষ্য নেই জানিয়ে সাকিব আরও বলেন, 'আমার কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই। আমি যেকোনো উপায়ে দলের সাফল্যে অবদান রাখতে চাই সব সময়। আমি যেটা বলেছি, শিরোপা জেতাই আমার চূড়ান্ত লক্ষ্য। তিন বছরে আইসিসির টানা তিনটি ইভেন্ট আছে, আমরা অন্তত একটির শিরোপা জিততে পারি।'

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে কাল। আসর শুরুর দিনেই ওমানে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় রোববার রাত ৮টায় শুরু হবে। প্রথম রাউন্ডে বাংলাদেশের পরের দুটি ম্যাচে ১৯ ও ২১ অক্টোবর, প্রতিপক্ষ স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি।  

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বিশ্বসেরা অলরাউন্ডার / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net