Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
‘পুরনো’ পাপন বিসিবির নতুন সভাপতি

খেলা

টিবিএস রিপোর্ট
07 October, 2021, 05:55 pm
Last modified: 07 October, 2021, 06:06 pm

Related News

  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

‘পুরনো’ পাপন বিসিবির নতুন সভাপতি

যদিও নির্বাচনের আগে নাজমুল হাসান জানিয়েছিলেন, এবার সভাপতি হতে চান না তিনি। তার চাওয়া ছিল, নতুন কেউ এগিয়ে এসে সভাপতি পদের চ্যালেঞ্জটা নেওয়ার আগ্রহ প্রকাশ করুরু।
টিবিএস রিপোর্ট
07 October, 2021, 05:55 pm
Last modified: 07 October, 2021, 06:06 pm

তিনটি মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান পাপন। আরও একবার তার হাতেই উঠলো বোর্ড প্রধানের দায়িত্ব। বুধবার নির্বাচনের পর বিসিবির ২৫ পরিচালক নিশ্চিত হয়। বৃহস্পতিবার তাদের ভোটে চার বছরের আরেকটি মেয়াদে বিসিবি সভাপতি নির্বাচিত হলেন নাজমুল হাসান। 

আগেরদিন নির্বাচনের পর অনানুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। পরদিন এসে আনুষ্ঠানিকভাবে ফল জানানো হয়। এদিন বিসিবির প্রধান নির্বাচন কমিশনার এম ফরহাদ হুসেইনের উপস্থিতিতে বিসিবি সভাপতি পদের ভোটাভুটি হয়।

সভাপতির পদে কেউ আগ্রহী আছেন কিনা, ভোটাভুটির আগে সেটা জানতে চান প্রধান নির্বাচন কমিশনার। কেউই আগ্রহ দেখাননি। পরে সভাপতি হিসেবে নাজমুল হাসানের নাম প্রস্তাব করেন চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচত হওয়া আ জ ম নাছির উদ্দীন। এই প্রস্তাবে সমর্থন জানান আরও দুই পরিচালক গাজী গোলাম মূর্তজা ও এনায়েত হোসেন সিরাজ। 

এরপর নির্বাচন কমিশনার জানতে চান কারও কোনো আপত্তি আছে কিনা। সবাই মত দেওয়ার পর বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসানের নাম ঘোষণা করা হয়। এবারই প্রথম ভোট জিতে পরিচালক হয়ে বিসিবি সভাপতির পদে আসীন হলেন নাজমুল হাসান। আগের দুই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হিসেবে নির্বাচিত হন তিনি। 

যদিও নির্বাচনের আগে নাজমুল হাসান জানিয়েছিলেন, এবার সভাপতি হতে চান না তিনি। তার চাওয়া ছিল, নতুন কেউ এগিয়ে এসে সভাপতি পদের চ্যালেঞ্জটা নেওয়ার আগ্রহ প্রকাশ করুরু। কিন্তু সেটা হয়নি, আগ্রহ দেখাননি কেউই। পরিচালনা পর্ষদের ভোটে আবারও সভাপতি নির্বাচিত হলেন তিনি। 

বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-২ এ ৫৭ জন ভোটার ছিল। ভোট পড়েছে ৫৩টি, সবগুলোই পেয়েছেন নাজমুল হাসান। এবারের নির্বাচনে এটা সর্বোচ্চ ভোটের রেকর্ড। 

এ নিয়ে টানা চতুর্থবার বিসিবি সভাপতির দায়িত্ব পেলেন নাজমুল হাসান। ২০১২ সালের অক্টোবরে প্রথমবার দায়িত্ব নেন তিনি। সেটা ছিল সরকারের মনোনয়নে। পরের বছরের অক্টোবরে বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হন তিনি, এটাও বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এরপর ২০১৭ সালেও তার প্রতিদ্বন্দ্বী ছিল না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হয়ে সভাপতি হন তিনি।

২৫ জন পরিচালক নিয়ে বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হয়। এর মধ্যে দুজন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত। বাকি ২৩টি পরিচালক পদে তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচন হয়। ক্লাব ক্যাটাগরিতে ১২, জেলা ও বিভাগ ক্যাটাগরিতে ৩ এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজন নির্বাচিত হয়েছেন। সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১৬টি পরিচালক পদে ভোট গ্রহণ হয়।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) / বিসিবি নির্বাচন / নাজমুল হাসান পাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net