Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
‘কখনও যা হয়নি, এবার সেটাই করে দেখানোর সুযোগ’

খেলা

টিবিএস রিপোর্ট
18 March, 2021, 01:00 pm
Last modified: 18 March, 2021, 01:06 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

‘কখনও যা হয়নি, এবার সেটাই করে দেখানোর সুযোগ’

বাংলাদেশের কোচ হিসেবে এবারই প্রথম নিউজিল্যান্ড সফরে গেছেন রাসেল ডমিঙ্গো। তবে নিউজিল্যান্ডে এটাই তার প্রথম সফর নয়, কিউইদের মাটিতে জেতার সুখস্মৃতিও আছে দক্ষিণ আফ্রিকান এই কোচের।
টিবিএস রিপোর্ট
18 March, 2021, 01:00 pm
Last modified: 18 March, 2021, 01:06 pm
অনুশীলনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে তামিম ইকবাল। ছবি: বিসিবি

ঘরের মাঠে ওয়ানডেতে দুইবার নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি আছে বাংলাদেশের। ১৩টি ওয়ানডের মধ্যে ৮টিতেই বাংলাদেশের জয়। এই ফরম্যাটে নিরপেক্ষ ভেন্যুতেও কিউইদের দুইবার হারানোর স্বাদ নিয়েছেন তামিম-মুশিফকরা। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে কোনো ফরম্যাটে কখনই জেতেনি বাংলাদেশ। 

২০০১ সাল থেকে নিউজিল্যান্ডের মাটিতে খেলে আসা বাংলাদেশ ৯ টেস্ট, ১৩ ওয়ানডে ও ৪টি টোয়েন্টির সবগুলোতে হেরেছে। কিউইদের মাটিতে হারতে হারতে ক্লান্ত হয়ে ওঠা বাংলাদেশ এবারের নিউজিল্যান্ড সফর থেকে জয় ছিনিয়ে আনতে চায়। এই সফরে দারুণ সম্ভাবনা দেখছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের কোনও দল নিউজিল্যান্ডে কখনও যা করতে পারেনি, এবার সেটা করার সুযোগ দেখছেন তিনি। 

বাংলাদেশের কোচ হিসেবে এবারই প্রথম নিউজিল্যান্ড সফরে গেছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। তবে নিউজিল্যান্ডে এটাই তার প্রথম সফর নয়, কিউইদের মাটিতে জেতার সুখস্মৃতিও আছে তার। সেটা অবশ্য কোচ হিসেবে নয়, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসেবে। ডমিঙ্গোর হাত ধরে এবার বাংলাদেশও জয়ের স্বাদ নেবে? আপাতত এই প্রশ্নের উত্তর মিলছে না।

বাংলাদেশ কোচ আছেন সুযোগ কাজে লাগানোর অপেক্ষায়। প্রথম ওয়ানডেতে ডানেডিনে শনিবার ভোরে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচের আগে ডমিঙ্গো বলছেন, 'বাংলাদেশের কোনও দল যা কখনও করতে পারেনি, আমাদের সামনে সেটাই করে দেখানোর সুযোগ। আমরা এটা নিয়ে রোমাঞ্চিত।'

`বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ডে এটাই আমার প্রথম সফর। এর আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এসেছি। আমি জানি এখানে সফর করা কঠিন, কিন্তু তরুণদের জন্য এটা দারুণ সুযোগ। সামনে বিশ্বকাপ আর নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল। ভারতে (বিশ্বকাপ) শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে অংশ নিতে চাইলে এমন সব সিরিজে ভালো করতে হবে।'

ডানেডিনে প্রথম ওয়ানডেতে প্রচুর রান হতে পারে বলে মনে করেন ডমিঙ্গো। সকালে উইকেটে আর্দ্রতা থাকে বলে বোলারদের জন্যও সুবিধা দেখছেন তিনি, 'প্রচুর রান দেখছি আমি। এখানকার ঘরোয়া ক্রিকেটের খোঁজখবর রাখি আমি। আমার মনে হয় এই মাঠের গড় রান ৩০৭। কিছু দিকে বাউন্ডারির সীমানা ছোট, ৬৫ মিটারের মতো। আমরা ভালো রান আশা করছি। সকালে আর্দ্রতা থাকে, প্রথম ঘণ্টাটা মজার হতে পারে।'

নিউজিল্যান্ডে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। প্রথম সাতদিন পুরোপুরি আইসোলেশনে থাকার পর জিম ও অনুশীলনের সুযোগ মেলে। কোয়ারেন্টিনের সময়কে ইতিবাচকভাবেই নিয়েছেন ডমিঙ্গো। তার মতে এমন সময় থাকলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায়। এ ছাড়া কোয়ারেন্টিনের সময় ক্রিকেটারদের মানসিক শক্তি ধরে রাখার ব্যাপারটির প্রশংসা করেন তিনি।

প্রোটিয়া এই কোচ বলেন, 'কোয়ারেন্টিন বা লকডাউন আপনাকে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বেশি সময় দেবে। ক্রাইস্ট্রচার্চে ব্যক্তিগত সেশনের পর কুইন্সটাউনে আমরা সপ্তাহটা দারুণ কাটিয়েছি। ভালো প্রস্তুতি নিয়েছি। ছেলেরা দারুণ ছিল। লকডাউন কঠিন ছিল কিন্তু কারও কোনো অভিযোগ নেই। গত তিন সপ্তাহ ধরে ছেলেরা যেভাবে মানিয়ে নিয়েছে, তাতে আমি সত্যিই গর্বিত।'

Related Topics

টপ নিউজ

রাসেল ডমিঙ্গো / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net