Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
‘উইকেটকিপিং নিয়ে দলে প্রভাবের কিছু নেই’

খেলা

টিবিএস রিপোর্ট
31 August, 2021, 04:55 pm
Last modified: 31 August, 2021, 05:03 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

‘উইকেটকিপিং নিয়ে দলে প্রভাবের কিছু নেই’

এতো বছর পর কিপার হিসেবে মুশফিক ও সোহানের প্রমাণের কিছু আছে কিনা জানতে চাইলে ঘুরিয়ে উত্তর দেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টিবিএস রিপোর্ট
31 August, 2021, 04:55 pm
Last modified: 31 August, 2021, 05:03 pm

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করে দেওয়া হয়েছে। প্রথম দুই ম্যাচে কিপিং করবেন নুরুল হাসান সোহান, পরের দুই ম্যাচে মুশফিকুর রহিম। দুই ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে ঠিক করা হবে শেষ ম্যাচের কিপার। টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তে দলে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক-সোহান, দুজনই ইতিবাচক আছেন।

দায়িত্ব ভাগাভাগি করে দেওয়া ও সেটা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার ব্যাপারটিকে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা বলছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়কের মতে, ১৬ বছর ধরে ক্রিকেট খেলে আসা মুশফিককে এভাবে পরীক্ষা নেওয়াটা যুক্তিযুক্ত নয়। একইভাবে সোহানের জন্যও এটা ভালো বার্তা নয়।

মাহমুদউল্লাহ অবশ্য বিষয়টিকে সহজভাবেই দেখছেন। কিপিং ভাগাভাগি নিয়ে দলে কোনো প্রভাব পড়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, 'প্রভাবের কিছু নেই। মুশফিক টিম ম্যান এবং দুর্দান্ত সতীর্থ। খুশি মনেই সে কিপিংয়ের দায়িত্ব সোহানের সঙ্গে ভাগাভাগি করছে। সে খুশি, সোহানও খুশি। সোহান ভালো কিপিং করছে, মুশফিকও দারুণ। কাজ ভাগাভাগি করে নেওয়াটা দলের জন্যই ভালো।'

এতো বছর পর কিপার হিসেবে মুশফিক ও সোহানের প্রমাণের কিছু আছে কিনা জানতে চাইলে ঘুরিয়ে উত্তর দেন মাহমুদউল্লাহ, 'এ বিষয়ে সব ঠিক আছে। কোনো অসুবিধাই নেই। সত্যি বলতে, দুজনই খুশি আছে। টিম ম্যানেজমেন্টও খুশি আছে। এই জিনিসগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো ব্যাপার নেই। সোহান আগের সিরিজে ভালো কিপিং করেছে। মুশি তো অসাধারণ বছরের পর বছর ধরেই। লিটনের কিপিংয়ের কথা তো এখনও বলাই হয়নি।'

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট খেলে পারিবারিক কারণে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। এরপর একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন সোহান। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও ছিলেন না মুশফিক। উইকেটের পেছনটা সামলানোর দায়িত্ব ছিল সোহানের কাঁধে।

বরাবরের মতোই কিপিংয়ে প্রশংসা কুড়িয়েছেন দেশসেরা উইকেটরক্ষক সোহান। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুশফিক দলে ফেরায় প্রশ্ন ওঠে, কিপিংয়ের দায়িত্ব পাবেন কে। সেই উত্তর সোমবার দেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি জানান, ভাগাভাগি করে কিপিং করবেন মুশফিক-সোহান। 

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / মুশফিকুর রহিম / নুরুল হাসান সোহান / উইকেটকিপিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net