Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
‘আশা করি স্বর্গে আমরা একসঙ্গে ফুটবল খেলব’

খেলা

টিবিএস ডেস্ক
26 November, 2020, 03:00 am
Last modified: 26 November, 2020, 03:06 am

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • জাকারিয়া পিন্টুকে শেষবিদায় জানালো ক্রীড়াঙ্গন
  • নিলামে উঠছে ম্যারাডোনার ৮৬’র গোল্ডেন বল
  • চ্যাম্পিয়ন্স লিগে আজ থাকছেন ম্যারাডোনাও!
  • ৩০ বছর ধরে চলা মামলা থেকে মুক্ত ম্যারাডোনা

‘আশা করি স্বর্গে আমরা একসঙ্গে ফুটবল খেলব’

পেলে হয়তো কখনও কখনও বিরক্তই হয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে নিয়ে। ম্যারাডোনা নামের কেউ না থাকলে তাকেই তো এক বাক্যে সর্বকালের সেরা মানা হতো। কিন্তু সেই পেলেই মুষড়ে গেছেন ম্যারাডোনার প্রয়াণে।
টিবিএস ডেস্ক
26 November, 2020, 03:00 am
Last modified: 26 November, 2020, 03:06 am

সর্বকালের সেরা ফুটবলার কে- এই বিতর্ক অমীমাংসিত। হয়তো এর মীমাংসা কখনই হবে না। কারও চোখে দিয়েগো ম্যারাদোনা তো কারও চোখে পেলে সেরা। কখনও কখনও নিজেদের মধ্যেই কথা চালাচালি করতেন ম্যারাডোনা ও পেলে। সেরার বিতর্কটা রয়ে গেলেও ফুটবলের সেরা মানুষটা অজানায় পাড়ি জমিয়েছেন। মারা গেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর ম্যারাডোনা।

সর্বকালের সেরার মুকুট জেতার পথে পেলের একমাত্র বাধা ম্যারাডোনা। পেলে হয়তো কখনও কখনও বিরক্তই হয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে নিয়ে। ম্যারাডোনা নামের কেউ না থাকলে তাকেই তো এক বাক্যে সর্বকালের সেরা মানা হতো। কিন্তু সেই পেলেই মুষড়ে গেছেন ম্যারাডোনার প্রয়াণে। 

ইহজাগতিক কোনো কথা নেই ব্রাজিলের এই ফুটবলরত্নের মুখে। স্বর্গে ম্যারাডোনার সঙ্গে নিজেকে দেখছেন পেলে। চিরপ্রতিদ্বন্দ্বীর বিদায়ের পর পেলে টুইট করেছেন, 'কী দুঃখের খবর। আমি আমার অসাধারণ এক বন্ধুকে হারালাম। এখন অনেক কিছুই বলা হবে। আপাতত তার পরিবারকে শোক সহ্য করার শক্তি দিন সৃষ্টিকর্তা। আশা করি, আমরা স্বর্গে একসঙ্গে ফুটবল খেলব।'

ফুটবলের মহানায়কের প্রস্থানে পেলের মতো অনেক কিংবদন্তির হৃদয়েই রক্তক্ষরণ হচ্ছে। ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোমারিও টুইটারে লিখেছেন, 'আমার বন্ধু চলে গেল। ম্যারাডোনা, কিংবদন্তি! বল পায়ে সে বিশ্বজয় করেছিলো, আনন্দ ও অনন্য ব্যক্তিত্বও ছিল। আমি অনেকবারই বলেছি কথাটা, মাঠে যতো খেলোয়াড় দেখেছি তাদের মধ্যে ম্যারাডোনাই সেরা।'

ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার লিখেছেন, 'আর্জেন্টিনা থেকে জানানো হয়েছে দিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। আমার প্রজন্মে তিনি অনেক ব্যবধানে এগিয়ে থাকা সেরা ফুটবলার এবং তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা। আশীর্বাদপুষ্ট কিন্তু সমস্যাপূর্ণ জীবন কাটানোর পর আশা করি ঈশ্বরের হাতে তিনি শান্তি খুঁজে পাবেন।'

ক্যারিয়ারের সেরা সময়ে নাপোলিকে দু হাত ভরে দিয়েছেন ম্যারাডোনা। নিজেদের ইতিহাসের সেরা ফুটবলারের প্রয়াণে ইতালিয়ান ক্লাবটিতে এখন শোকের মাতম। শোক জানিয়ে নাপোলি টুইট করেছে, 'সব সময় আমাদের হৃদয়ে থাকবে, বিদায় দিয়েগো।' ম্যারাডোনার ক্যারিয়ারের শুরুর দিকের ক্লাব বোকা জুনিয়র্স তাদের টুইটে লিখেছে, 'চিরকালের ধন্যবাদ, চিরকালের দিয়েগো।'

দুই সপ্তাহ আগে মস্তিষ্কে স্ট্রোকের শিকার হন ম্যারাডোনা। ওই সময় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি নিজ বাসভবনেই ছিলেন ম্যারাডোনা। আজ বুধবার (২৫ নভেম্বর) নিজ বাড়িতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় বিশ্ব ফুটবলের এই মহানায়কের।

Related Topics

টপ নিউজ

দিয়েগো ম্যারাডোনা / পেলে / কিংবদন্তি ফুটবলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • জাকারিয়া পিন্টুকে শেষবিদায় জানালো ক্রীড়াঙ্গন
  • নিলামে উঠছে ম্যারাডোনার ৮৬’র গোল্ডেন বল
  • চ্যাম্পিয়ন্স লিগে আজ থাকছেন ম্যারাডোনাও!
  • ৩০ বছর ধরে চলা মামলা থেকে মুক্ত ম্যারাডোনা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net