Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
হাসান আলীকে তিরস্কার, বাংলাদেশ দলকে জরিমানা

খেলা

20 November, 2021, 08:10 pm
Last modified: 20 November, 2021, 08:15 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

হাসান আলীকে তিরস্কার, বাংলাদেশ দলকে জরিমানা

বাংলাদেশের অধিনায়কসহ দলের সব খেলোয়াড়কে তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। বাংলাদেশ ও হাসান আলী নিজেদের অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হয়নি।
20 November, 2021, 08:10 pm
Last modified: 20 November, 2021, 08:15 pm

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে ১৯ নভেম্বর। হার দিয়ে সিরিজ শুরু হয় বাংলাদেশের। হারের পর জরিমানা খড়্গেও পড়তে হয়েছে ঘরের মাঠের দলটিকে। স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করেছে আইসিসি। 

পাকিস্তানের প্রথম ম্যাচের জয়ের নায়ক হাসান আলী করা হয়েছে তিরস্কার। আচরণবিধি ভঙ্গ করায় তিরস্কার জানানো হয় ম্যাচ সেরার পুরস্কার জেতা পাকিস্তানের ডানহাতি এই পেসারকে। তাকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় আইসিসি। 

প্রথম ম্যাচের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ এ বিষয়ে অভিযোগ করেন। আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ বিষয়টি আমলে নিয়ে শাস্তি দেন।

হাসান আলীকে তিরস্কার করা ও ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে যে কারণে, সেই ঘটনাটি বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টির। ইনিংসের ১৭তম ওভারের খেলা চলছিল, বোলার ছিলেন হাসান। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে আউট করার পর ড্রেসিংরুমের পথ দেখানোর অঙ্গভঙ্গি করেন পাকিস্তান পেসার, যা আইসিসির আচরণবিধি অনুযায়ী লেভেল-১ পর্যায়ের অপরাধ।

আইসিসির নীতিমালার ২.৫ অনুচ্ছেদ অনুযায়ী, মাঠে কোনো খেলোয়াড়ের আগ্রাসী মনোভাব দেখানো যাবে না। এ অপরাধের কারণে হাসানকে তিরস্কার করে আইসিসি, দেওয়া হয় একটি ডিমেরিট। আগামী ২৪ মাস পর্যন্ত এই ডিমেরিট পয়েন্ট কার্যকর থাকবে। 

বাংলাদেশ দল ম্যাচের দ্বিতীয় ইনিংসে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করে। যে কারণে অধিনায়কসহ দলের সব খেলোয়াড়কে তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। বাংলাদেশ ও হাসান আলী নিজেদের অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হয়নি। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net