Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
সৌম্যর উপলব্ধি, জীবন এবার বদলে যাবে

খেলা

টিবিএস রিপোর্ট
10 March, 2020, 11:35 am
Last modified: 10 March, 2020, 11:45 am

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

সৌম্যর উপলব্ধি, জীবন এবার বদলে যাবে

২৬ ফেব্রুয়ারি প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের বাঁহাতি এই ওপেনার। বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে নেমেই এদিন ব্যাট হাতে ঝড় তোলেন বাঁহাতি ড্যাশিং এই ব্যাটসম্যান।
টিবিএস রিপোর্ট
10 March, 2020, 11:35 am
Last modified: 10 March, 2020, 11:45 am

জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সৌম্য সরকার। গত ২৬ ফেব্রুয়ারি প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের বাঁহাতি এই ওপেনার। বিয়ের পর সোমবার প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন সৌম্য। মাঠে নেমেই এদিন ব্যাট হাতে ঝড় তোলেন বাঁহাতি ড্যাশিং এই ব্যাটসম্যান।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩২ বলে ৬২ রানের হার না মানা এক ইনিংস খেলেছেন সৌম্য। ধুন্ধুমার ইনিংসটিতে ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি ছুঁতে ২১টি ইনিংস লেগে গেছে তার। ছন্দে ফিরলেন, সেটাও বিয়ের কদিন পরই।

বিয়ের পর যেন ভাগ্যকেও সঙ্গে পেতে শুরু করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। শুরুতে নাম না থাকলেও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সৌম্যের নাম যোগ করা হচ্ছে। ব্যাটেও মিলল রানের ফুলঝুরি। কিন্তু বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে প্রথমে নাম না দেখে কী ভাবছিলেন সৌম্য?

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির পর এমন প্রশ্নে সৌম্য নিজেই বিয়ের ব্যাপারটি টেনে আনলেন। মারকুটে এই ব্যাটসম্যান বললেন, 'সত্যি কথা বলতে ওরকম চিন্তা ছিল না। বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে যাচ্ছি, ফোকাস বেশি ওদিকে ছিল। ওই জিনিসটা আমার হাতে নেই। চাইলেও পরিবর্তন করতে পারব না। তাই চিন্তা করি না।'

বিয়ের পর নাকি মাথা খুলে গেছে লিটন দাসের, বঙ্গবন্ধু বিপিএলে এমনই জানিয়েছিলেন বাংলাদেশের ডানহাতি এই ব্যাটসম্যান। বিয়েতে যে জীবনে পরিবর্তন আসে, সেটা এখনই বুঝতে পারছেন সৌম্যও। তার মনে হচ্ছে জীবনে এবার পরিবর্তন আসবে, 'কয়দিনই হলো মাত্র। একটা ম্যাচ খেললাম। পরিবর্তন যে হবে, এটা বোঝা যাচ্ছে।'

টি-টোয়েন্টিতে এটা সৌম্যর দ্বিতীয় হাফ সেঞ্চুরি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রথম হাফ সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি। এরপর ব্যাটিং অর্ডার বারবার বদলেছে তার। অনেকদিন পর তিন নম্বরে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরলেন সৌম্য। তার লড়াই এবার তিন নম্বরে নিজেকে থিতু করা।

সৌম্য বলছেন, 'রান করলে তো দলের জন্য ভালো। সবার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ে। বড় জিনিস হচ্ছে টিমের ভালো। যে রান করবে, সেটা দলের জন্য ভালো। নাঈম ভালো করছে। আমি অনেক দিন পর ওপরে এসে ভালো করেছি । চেষ্টা করেছি নিজের জায়গা ধরার জন্য। যে ভালো করবে সে খেলবে।'

২০১৪ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় সৌম্যের। এ কারণে জিম্বাবুয়ে সামনে পড়লেই বেশি মনোযোগী হয়ে ওঠেন সৌম্য। তার ভাষায়, 'জিম্বাবুয়ে বিপক্ষে অভিষেক ছিল। সব সময় ওদের বিপক্ষে ফোকাস থাকি। সব সময় ফোকাস থাকে ভালো খেলার। অনেক দিন পর খেলছি বলে ফোকাস ছিল।'

Related Topics

টপ নিউজ

সৌম্য সরকার / বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / টি-টোয়েন্টি / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net