Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
সাকিবের সংবাদ সম্মেলনে থাকবেন না সাকিব নিজেই!

খেলা

টিবিএস রিপোর্ট
13 June, 2021, 06:25 pm
Last modified: 13 June, 2021, 06:28 pm

Related News

  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই

সাকিবের সংবাদ সম্মেলনে থাকবেন না সাকিব নিজেই!

সংবাদ বিজ্ঞপ্তিতে মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ জানায়, আবাহনী লিমিটেডের মধ্যকার খেলায় ঘটে যাওয়া অনাকাঙিক্ষত ঘটনাকে কেন্দ্র করে সাকিব আল হাসানের বিরুদ্ধে আনিত অভিযোগ এবং শাস্তিসহ অন্যান্য বিষয়ে সাকিব ব্যক্তিগত ও ক্লাবের মতামত প্রদান করবেন।
টিবিএস রিপোর্ট
13 June, 2021, 06:25 pm
Last modified: 13 June, 2021, 06:28 pm

সাকিব আল হাসান শাস্তি পাওয়ার রাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বরাবর চিঠি পাঠায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক জরিমানা বহাল রেখে সাকিবের তিন ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করে ক্লাবটি। এতোটুকুতেই ক্লাবটির কার্যক্রম থেমে থাকছে না। 

সোমবার একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে মোহামেডান। যেখানে নিজের অবস্থান জানাতে মোহামেডান অধিনায়ক সাকিব উপস্থিত থাকবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্লাবটি। সোমবার মোহামেডান ক্লাবের প্যাভিলিয়নে বিকেল ৩টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন শুরুর করার কথা ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা জরিমানার শাস্তি পাওয়া সাকিবের। 

রোববার দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ জানায়, আবাহনী লিমিটেডের মধ্যকার খেলায় ঘটে যাওয়া অনাকাঙিক্ষত ঘটনাকে কেন্দ্র করে সাকিব আল হাসানের বিরুদ্ধে আনিত অভিযোগ এবং শাস্তিসহ অন্যান্য বিষয়ে সাকিব ব্যক্তিগত ও ক্লাবের মতামত প্রদান করবেন।

মোহামেডানের সংবাদ বিজ্ঞপ্তির ভাষা বলছে, সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাকিব কথা বলবেন। যদিও খোঁজ নিয়ে জানা গেছে, সংবাদ সম্মেলনে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার উপস্থিত থাকবেন না। তার লিখিত বক্তব্য কেউ পড়ে শোনাবেন অথবা অনলাইনে নিজের বক্তব্য জানাবেন তিনি। 

মোহামেডানের সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোর পর প্রশ্ন ওঠে, জৈব সুরক্ষা বলয়ে থাকা সাকিব কীভাবে সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এ নিয়ে প্রশ্ন করা হলে মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, 'আমরা সংবাদ সম্মেলন আয়োজন করেছি ক্লাবের প্যাভিলিয়নে। জৈব সুরক্ষা বলয়ে থাকায় সাকিব উপস্থিত থাকতে পারবেন না। তবে তার লিখিত বক্তব্য পড়ে শোনানো হবে। এরপর ভার্চুয়ালি তাকে যুক্ত করা হবে।'

শুক্রবার মিরপুরে অনুষ্ঠিত আবাহনী-মোহামেডান ম্যাচে মাঠে দায়িত্ব পালন করা দুই আম্পায়ার ইমরান পারভেজ ও মাহফুজুর রহমান এবং ম্যাচ রেফারি মোরশেদুল আলমের রিপোর্টের ভিত্তিতে সাকিবকে শাস্তি দেওয়া হয়। শাস্তি মেনে নেন সাকিব। তাহলে সংবাদ সম্মেলন কেন? মাসুদুজ্জামান বলেন, 'আমাদের খেলোয়াড় শাস্তি পেয়েছে। সেটা জানাতে সংবাদ সম্মেলন করা। এর বেশি কিছু নয়।'

শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আবাহনী-মোহামেডান ম্যাচে খেলা চলাকালীন আম্পায়ারের সামনেই স্টাম্প তুলে আছাড় মারেন সাকিব। এরআগেই অবশ্য মেজাজ হারান মোহামেডান অধিনায়ক। একটি আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় তেড়ে যান সাকিব। লাথি মেরে ভেঙে দেন তিনি। আম্পায়ারের সঙ্গে অশালীন ভাষা ও অশোভন আচরণ করতে থাকেন তিনি। মাঠের বাইরে গিয়েও বিপক্ষ দলের কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান তিনি।  

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / মোহামেডান স্পোর্টিং ক্লাব / নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net