Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
সাইক্লিংয়ের শেষ দিনে রেকর্ডের ছড়াছড়ি

খেলা

টিবিএস রিপোর্ট
05 April, 2021, 07:20 pm
Last modified: 05 April, 2021, 07:24 pm

Related News

  • তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে: সেনাপ্রধান
  • রেস থামিয়ে স্ত্রীকে চুমু খেয়ে জরিমানার কবলে ফ্রেঞ্চ সাইক্লিস্ট
  • মাসে দুই দিন সাইকেল চালানোর জন্য রাস্তা নির্দিষ্ট করে দেওয়া হবে: মেয়র আতিকুল
  • ভেবেছিলেন জিতে গেছেন তিনি!
  • জমে উঠেছে বাংলাদেশ গেমসের ক্রিকেটের লড়াই

সাইক্লিংয়ের শেষ দিনে রেকর্ডের ছড়াছড়ি

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে সাইক্লিংয়ের শেষ দিনে পাঁচটি ইভেন্টের সবকটিতেই রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর সাইক্লিষ্টরা।
টিবিএস রিপোর্ট
05 April, 2021, 07:20 pm
Last modified: 05 April, 2021, 07:24 pm

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে সাইক্লিংয়ের শেষ দিনে পাঁচটি ইভেন্টের সবকটিতেই রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর সাইক্লিষ্টরা। আর্মি স্টেডিয়ামে নারীদের ১২০০ মিটার টিম টাইম ট্রায়ালে সেনাবাহিনীর শিল্পী খাতুন সুবর্ণা বর্মা, সমাপ্তি বিশ্বাস ও গীতা রায় ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। 

আগের রেকর্ডটি ছিল বাংলাদেশ আনসারের। ২০১৩ সালে ২ মিনিট ০১.১২ সেকেন্ডে রেকর্ড গড়েছিল তারা। এই ইভেন্টে এবার বাংলাদেশ আনসার ১ মিনিট ৫৮.৬০ সেকেন্ডে রৌপ্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ২ মিনিট ১৪.২৮ সেকেন্ডে ব্রোঞ্জপদক জিতেছে।

পুরুষদের ১৬০০ মিটার টিম ট্রায়ালে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসেন, আলমগীর হোসেন, মুক্তাদুর আল হাসান ও শরিফুল ইসলাম ২ মিনিট ১৪.৫৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। এই ইভেন্টেও আগের রেকর্ডটি ছিল আনসারের (২০১৮ সালে ২ মিনিট ২১.৩২ সেকেন্ড)। এই ইভেন্টে এবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ মিনিট ১৫.৫৬ সেকেন্ডে রৌপ্য ও আনসার ২ মিনিট ১৮.৬৬ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতে।

নারীদের ৪ হাজার মিটার স্ক্র্যাচ রেসে সেনাবাহিনীর সুবর্ণা বর্মা ৭ মিনিট ০৩.৫৮ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল তৎকালীন বিজেএমসির সমাপ্তি বিশ্বাসের। ২০১৮ সালে ৮ মিনিট ৫৩ সেকেন্ডে রেকর্ড গড়েছিলেন তিনি। এই ইভেন্টে বাংলাদেশ আনসারের সোনিয়া ইয়াসমিন অভি ৮ মিনিট ১৩.৪৩ সেকেন্ডে রৌপ্য ও একই সংস্থার নাবিলা ইসলাম মালা ৮ মিনিট ১৩.৭০ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতেন।

পুরুষদের ৪ হাজার মিটার টিম পারস্যুটে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসাইন, শরীফুল ইসলাম, মিজানুর রহমান ও হেলাল উদ্দিন ৫ মিনিট ৫২.১৮ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল বাংলাদেশ আনসারের (২০১৮ সালে ৬ মিনিট ১২.৪ সেকেন্ড)। এই ইভেন্টে বর্ডার গার্ড বাংলাদেশ ৬ মিনিট ০৮ সেকেন্ডে রৌপ্য এবং আনসার ৬ মিনিট ৮.৪৮ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতে।

নারীদের ২ হাজার মিটার টিম পারস্যুটে সেনাবাহিনীর শিল্পী খাতুন, সুবর্ণা বর্মা, সমাপ্তি বিশ্বাস ও সুমিত্রা গাইন ৩ মিনিট ১৭.৬৪ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল বাংলাদেশ আনসারের (২০১৮ সালে ৩ মিনিট ৩০.৬১ সেকেন্ড)। এবার এই ইভেন্টে আনসার ৩ মিনিট ৩২.২৬ সেকেন্ডে রৌপ্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ৩ মিনিট ৪৮.৫৬ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতে।

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস / সাইক্লিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে: সেনাপ্রধান
  • রেস থামিয়ে স্ত্রীকে চুমু খেয়ে জরিমানার কবলে ফ্রেঞ্চ সাইক্লিস্ট
  • মাসে দুই দিন সাইকেল চালানোর জন্য রাস্তা নির্দিষ্ট করে দেওয়া হবে: মেয়র আতিকুল
  • ভেবেছিলেন জিতে গেছেন তিনি!
  • জমে উঠেছে বাংলাদেশ গেমসের ক্রিকেটের লড়াই

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net