Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
সবার ওপরে সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
18 October, 2021, 01:45 pm
Last modified: 18 October, 2021, 01:56 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

সবার ওপরে সাকিব

সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পথে স্পিনার হিসেবে রঙিন সব গল্প এঁকে রেখে এসেছেন সাকিব। স্কটিশদের বিপক্ষে দুই উইকেট শিকারে আরও একটি অনন্য রেকর্ডে নাম লিখিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
টিবিএস রিপোর্ট
18 October, 2021, 01:45 pm
Last modified: 18 October, 2021, 01:56 pm

সাকিব আল হাসান; ক্রিকেটের বিস্ময়। রেকর্ড ভাঙা-গড়া তার বাঁহাতের খেল। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে রাজত্ব করে আসছেন বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার। ৩৪ বছর বয়সেও তিনি দুর্বার-অপ্রতিরোধ্য। ক্রিকেটের অনেক রেকর্ড পায়ে লুটানো সাকিব এবার চড়লেন চূড়ায়। 

রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ২ উইকেট নিয়ে এই ফরম্যাটের সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে গেছেন বাঁহাতি এ স্পিনার। ৮৯ টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট এখন ১০৮টি। এ পথে তিনি পেছনে ফেলেছেন লাসিথ মালিঙ্গাকে। ৮৪ টি-টোয়েন্টিতে ১০৭ উইকেট নিয়ে এতোদিন শীর্ষে ছিলেন শ্রীলঙ্কার সাবেক তারকা এই পেসার। 

সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পথে স্পিনার হিসেবে রঙিন সব গল্প এঁকে রেখে এসেছেন সাকিব। টি-টোয়েন্টি ইতিহাসের একমাত্র স্পিনার হিসেবে ১০০ টির বেশি উইকেটের মালিক তিনি। ৯৮ উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে দুই নম্বরে পাকিস্তানের সাবেক লেগ স্পিনার শহীদ আফ্রিদি। 

স্কটিশদের বিপক্ষে দুই উইকেট শিকারে আরও একটি অনন্য রেকর্ডে নাম লিখিয়েছেন সাকিব, ক্রিকেট ইতিহাসে যোগ করেছেন নতুন পাতা। এই ম্যাচে ৬০০ আন্তর্জাতিক উইকেট (তিন ফরম্যাট মিলিয়ে) পূর্ণ হয়েছে তার। ১০ হাজার রানের কোটা পূর্ণ হয়েছে বেশ আগেই (সাকিবের রান ১২ হাজার ২৮৮)। দুইয়ে মিলিয়ে ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান ও ৬০০ উইকেটের ডাবল পূর্ণ করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।  

এই ডাবলে সাকিবের সবচেয়ে কাছাকাছি ভারতের সাবেক অলরাউন্ডার কপিল দেব। ৬৮৭টি আন্তর্জাতিক উইকেটের মালিক তিনি। কিন্তু তার রান ৯ হাজার ৩১। আবার জ্যাক ক্যালিসের ১০ হাজার রানের কোটা পূরণ থাকলেও নেই ৬০০ উইকেট। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডার ৫৭৭টি আন্তর্জাতিক উইকেটের মালিক।

আরও একটি কীর্তি গড়া হয়ে গেছে সাকিবের। ক্রিকেট ইতিহাসের ২৩তম বোলার ও দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে ৬০০ উইকেটের মালিক হয়েছেন তিনি। প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে ৬০০ উইকেট নেওয়ার মাইলফলক গড়েন ড্যানিয়েল ভেটোরি। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৭০৫টি উইকেটের মালিক সাবেক বাঁহাতি এই স্পিনার। 

এতো রেকর্ড গড়ার ম্যাচটি অবশ্য মনে রাখার মতো হয়নি সাকিবের, তাই রেকর্ডগুলোও উদযাপনের সুযোগ মেলেনি। অপেক্ষাকৃত দুর্বল দল স্কটল্যান্ডের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৪০ রান তোলে স্কটল্যান্ড। জবাবে চরম হতাশার ব্যাটিং করা বাংলাদেশের ইনিংস থামে ৯ উইকেটে ১৩৪ রানে।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / রেকর্ড / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net