Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
শ্রীলঙ্কা সফরেই ফিরছেন সাকিব?

খেলা

টিবিএস রিপোর্ট
12 August, 2020, 08:30 pm
Last modified: 12 August, 2020, 08:32 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

শ্রীলঙ্কা সফরেই ফিরছেন সাকিব?

শ্রীলঙ্কা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে সাকিব আল হাসানের। ২৪ অক্টোবর প্রথম টেস্ট শুরু হওয়ার কথা। সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ অক্টোবর।
টিবিএস রিপোর্ট
12 August, 2020, 08:30 pm
Last modified: 12 August, 2020, 08:32 pm

দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ খেলতে আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। সিরিজ শুরুর অনেক বাকি থাকলেও ক্রিকেটীয় একটা আবহ ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে। আর এই আবহে মিশে যাচ্ছে সাকিব আল হাসানের নামও। শ্রীলঙ্কা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে সাকিবের। 

২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা গেলেও সিরিজ শুরু অক্টোবরের শেষ দিকে। ২৪ অক্টোবর প্রথম টেস্ট শুরু হওয়ার কথা। আর সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ অক্টোবর। এরপর বাংলাদেশের হয়ে খেলতে সমস্যা নেই জুয়াড়ির প্রস্তাব গোপন করে এক বছরের নিষিদ্ধ হওয়া বাঁহাতি এই অলরাউন্ডারের। 

সাকিবের নিষেধাজ্ঞার সময় শেষের দিকে চলে আসায় তাকে ফেরানোর বিষয়ে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বুধবার এক বৈঠকে সাকিব আল হাসানকে নিয়ে অনেক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির দুই পরিচালক আকরাম খান ও নাঈমুর রহমান দুর্জয়। 

যদিও সাকিবের ফেরার আগে অনেক বিষয়ই মাথায় রাখতে হচ্ছে বিসিবিকে। কারণ নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞায় থাকাকালীন জাতীয় দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন না সাকিব। কোনটা সাকিবের ফেরার জন্য উপযুক্ত সময়, তা নিয়ে ভাবছে বিসিবি।

সাকিবের মতো ক্রিকেটারকে দলে পাওয়ার জন্য বাংলাদেশ দল যে অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেটা বলাই বাহুল্য। আকরাম খানও জানালেন দলে সাকিবের কার্যকারিতার কথা। তিনি বলেন, 'অবশ্যই সে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে দলে থাকলে বাংলাদেশের শক্তি অনেক বেড়ে যায়। সুতরাং এটা তো আমাদের মাথায় আছে।'

আকরাম খান আরও বলেন, 'সাকিবের ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি। আরও আলোচনার বিষয় আছে। মানে কী নিয়ম আছে আইসিসি থেকে, সেটা আমরা জেনে তারপরই এগোবো। এখনও কিন্তু আলাপ-আলোচনা বাকি আছে। সে মুক্ত হবে ২৯ অক্টোবর। আমরা যতটুকু জানি, সে দলের সাথে অনুশীলন করতে পারবে না।'

'সুতরাং এটা আমাদের আলোচনা করতে হবে কোচের সাথে, সাকিবের সাথে। বোর্ড সভাপতির সাথেও আলাপ করতে হবে। এজেন্ডায় ছিল, আলাপ হয়েছে আজ। কিন্তু চূড়ান্ত কোনো জায়গায় পৌঁছাইনি। অনুশীলন, ফিটনেসের ব্যাপারগুলো মিলিয়ে আমাদের চিন্তা করতে হবে।'

সাকিবের ফিটনেসের ব্যাপারটি আলোচনাতে থাকাটা খুব স্বাভাবিক। কারণ ২০১৯ বিশ্বকাপের পর আর ক্রিকেট খেলা হয়নি তার। লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকায় মানসিক ও শারীরিকভাবে সাকিব কোন পর্যায়ে আছেন, এসব নিশ্চিত হওয়ার পরই সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। 

সাকিবের ফেরা প্রসঙ্গে নাঈমুর রহমান দুর্জয় বলেন, 'সাকিবকে নিয়ে আলোচনা হয়েছে। তারপরও এখানে অনেক কিছু আলোচনার আছে। সাকিব নিষেধাজ্ঞা কাটানোর পর আইসিসির গাইডলাইনে কী আছে, সেগুলো বিবেচনা করতে হবে। সাকিবের ফিটনেস কোন পর্যায়ে, সেটা দেখতে হবে। কোচ, অধিনায়ক, নির্বাচকদের মতামত নিতে হবে। বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার। সবকিছু মিলিয়ে আসলে সিদ্ধান্তটা নিতে হবে।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ক্রিকেটে প্রত্যাবর্তন / বাংলাদেশের শ্রীলঙ্কা সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net