Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
শ্রীলঙ্কাকে উড়িয়ে অস্ট্রেলিয়ার দুইয়ে দুই

খেলা

টিবিএস রিপোর্ট
28 October, 2021, 11:20 pm
Last modified: 28 October, 2021, 11:43 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

শ্রীলঙ্কাকে উড়িয়ে অস্ট্রেলিয়ার দুইয়ে দুই

বল-রানের হিসাব রেখে সাবলীল ব্যাটিং করা অজিরা সহজেই জয় তুলে নেয়। এক বারের জন্যও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি শ্রীলঙ্কা। 
টিবিএস রিপোর্ট
28 October, 2021, 11:20 pm
Last modified: 28 October, 2021, 11:43 pm
৬৫ রানের দারুণ এক ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার, অধিনায়ক অ্যারন ফিঞ্চও পেয়েছেন রানের দেখা। ছবি: আইসিসি

বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার লিগ শুরু করা শ্রীলঙ্কা তেমন কোনো বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার লিগ শুরু করা শ্রীলঙ্কা তেমন কোনো লড়াই-ই করতে পারল না অস্ট্রেলিয়ার বিপক্ষে। পুরো ম্যাচে ব্যাটে-বলে রাজত্ব করে গেল অজিরা। ফলটাও তাই অনুমেয়, সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় তুলে নিল অ্যারন ফিঞ্চের দল। 
 
বৃহস্পতিবার দুবাইয়ে সুপার লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয় জয়ে সেমি-ফাইনালের পথে এগিয়ে থাকার কাজটি কিছুটা এগিয়ে রাখলেন ফিঞ্চ-ওয়ার্নাররা। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানো শ্রীলঙ্কা এই ম্যাচ হেরে কিছুটা হলেও চাপ বাড়াল নিজেদের ওপর।  

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বড় স্কোর গড়তে পারেনি শ্রীলঙ্কা। ম্যাচসেরা অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্কদের দারুণ বোলিংয়ের বিপক্ষে তাদের তিনজন ব্যাটসম্যান ছাড়া কেউই দলকে ব্যাট হাতে পথ দেখাতে পারেননি। কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাসপাকশের মাঝারি ইনিংসে ৬ উইকেটে ১৫৪ রান তোলে লঙ্কানরা।

জবাবে উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেয়ে যাওয়া অস্ট্রেলিয়াকে জয় তুলে নিতে বেগ পেতে হয়নি। অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের পর স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিসের ব্যাটে ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অজিরা। বল-রানের হিসাব রেখে সাবলীল ব্যাটিং করা অজিরা সহজেই জয় তুলে নেয়। এক বারের জন্যও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি শ্রীলঙ্কা।

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৭০ রান যোগ করেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। ২৩ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৩৭ রান করা ফিঞ্চের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর দ্রুতই থামেন গ্লেন ম্যাক্সওয়েল। ৫ রান করে আউট হন তিনি। এতে অবশ্য অস্ট্রেলিয়ার ওপর কোনো চাপ পড়েনি। 

ওয়ার্নার-স্টিভ স্মিথ জুটিতে এগিয়ে যেতে থাকে অজিরা। এই জুটির ৫০ রানে জয়ের একেবারে কাছে পৌঁছে যায় তারা। এ সময় থামেন ওয়ার্নার। এর আগে ৪২ বলে ১০টি চারে ৬৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। জয় তুলে নেওয়ার বাকি কাজটুকু সারেন স্মিথ ও স্টয়নিস। স্মিথ ২৬ বলে ২৮ ও স্টয়নিস ৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার লেগ স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা ২টি ও অধিনায়ক দাসুন শানাকা একটি উইকেট নেন। 

এর আগে ব্যাটিং করা করা শ্রীলঙ্কার হয়ে কেবল তিনজন ব্যাটসম্যান রানের দেখা পান। কুশল পেরেরা ৩৫, চারিথ আসালাঙ্কা ৩৫ ও ভানুকা রাজাপাকশে অপরাজিত ৩৩ রান করেন। দাসুন শানাকা করেন ১২ রান। দারুণ বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১২ রানে ২টি উইকেট নেন ম্যাচসেরা অ্যাডাম জ্যাম্পা। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সও ২টি করে উইকেট পান। 

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া ক্রিকেট দল / শ্রীলঙ্কা ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net