Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
শেষ ওভারের রোমাঞ্চের পর হোয়াইটওয়াশ বাংলাদেশ

খেলা

22 November, 2021, 05:30 pm
Last modified: 22 November, 2021, 06:08 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

শেষ ওভারের রোমাঞ্চের পর হোয়াইটওয়াশ বাংলাদেশ

৩-০ ব্যবধানে সিরিজ হারে হোয়াইওয়াশের যন্ত্রণাও সঙ্গী হলো বাংলাদেশের। টি-টোয়েন্টিতে তিন বছর পর ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হলো তারা।
22 November, 2021, 05:30 pm
Last modified: 22 November, 2021, 06:08 pm

কঠিন বাস্তবতা কাকে বলে, হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয় মাহমুদউল্লাহ রিয়াদের দলের। সুপার টুয়েলভে টানা পাঁচ হেরে দেশে ফেরা বাংলাদেশ ঘরের মাঠেও ভাগ্য বদলাতে পারল না। পাকিস্তানের বিপক্ষে প্রতি ম্যাচেই হতাশার পারফরম্যান্স করা মাহমুদউল্লাহবাহিনী তৃতীয় টি-টোয়েন্টি হেরে হোয়াইটওয়াশ হলো।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৩-০ ব্যবধানে সিরিজ হারে হোয়াইওয়াশের যন্ত্রণাও সঙ্গী হলো বাংলাদেশের। টি-টোয়েন্টিতে তিন বছর পর ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হলো তারা। সর্বশেষ ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ বরাবরের মতো হতাশার ব্যাটিং করে। ৭ উইকেটে ১২৪ রান তোলে ঘরের মাঠের দলটি। জবাবে মোহাম্মদ রিজওয়ান ও হায়দার আলীর ব্যাটে জয়ের পথে থাকলেও শেষ ওভারে মাহমুদউল্লাহর তিন উইকেটে ম্যাচ জমে যায়। শেষ বলে মোহাম্মদ নওয়াজ চার মেরে পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান।  

ব্যাট হাতে সামান্য পূঁজিই মিলেছিল। এমন পূঁজি নিয়ে লড়াই করাই যেখানে কঠিনসাধ্য, সেখানে জয়ের কল্পনা অলৌকিক। কিন্তু হারতে হারতে ক্লান্ত হয়ে পড়া বাংলাদেশ এদিন হাল ছাড়েনি। শেষ ওভারে গিয়ে স্পিন জাদু দেখান মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৮ রান, এই ওভার করতে এসে তিন উইকেট তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। তবু সেটা যথেষ্ট হয়নি, শেষ বলে হার মানতে হয় বাংলাদেশকে। 

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ হয়নি পাকিস্তানের। উদ্বোধনী জুটিতে ৩২ রান যোগ করেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। এই জুটি ভাঙেন আমিনুল ইসলাম বিপ্লব। বাংলাদেশের এই লেগ স্পিনারের বলে আউট হওয়ার আগে ২৫ বলে ২টি চারে ১৯ রান করেন পাকিস্তান অধিনায়ক। 

অধিনায়ককে হারানোর চাপ বুঝতে হয়নি পাকিস্তানকে। দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়েন রিজওয়ান ও হায়দার আলী। পাকিস্তান তখন জয়ের সুবাশ পাচ্ছে, এমন সময়ে বাংলাদেশের অভিষিক্ত পেসার শহিদুলের বলে ইনসাইড এজে বোল্ড হন রিজওয়ান। ফেরার আগে ২টি চার ও একটি ছক্কায় ৪০ রান করেন তিনি। 

হায়দার আলী ও সরফরাজ আহমেদের ব্যাটে এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ৮ রান। দ্বিতীয় বলে সরফরাজ ও তৃতীয় বলে ম্যাচসেরা হায়দারকে ফেরান মাহমুদউল্লাহ। চতুর্থ বলে ছক্কা মারেন ইফতিখার আহমেদ। শেষ ২ বলে দরকার ২ রান, পঞ্চম বলে ইফতিখারের উইকেট তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। শেষ বলে ২ রান দরকার পড়লেন নওয়াজ চার মেরে শেষ করেন। ৩৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করে ম্যাচসেরা হন হায়দার। মাহমুদউল্লাহ ৩টি এবং শহিদুল ও বিপ্লব একটি করে উইকেট নেন।  

এর আগে ব্যাটিং করা বাংলাদেশ আবারও হতাশায় ডুবেছে। দলটির কোনো পরিবর্তনেই নেই, ধারাবাহিকভাবে বাজে ব্যাটিং করে যাচ্ছে তারা। এদিনও কোনো ব্যাটসম্যান পারেননি টি-টোয়েন্টির মতো করে ব্যাটিং করতে। 

সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন নাঈম শেখ। ২টি চার ও ২টি ছক্কা মারলেও বাঁহাতি এই ওপেনার বল খরচা করেন ৫০টি। দ্বিতীয় সেরা ২২ রান করেন শামীম হোসেন পাটোয়ারী। ভালো শুরু করেও ২০ রানের বেশি করতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। ১৩ রান করে বিদায় নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

নাজমুল হোসেন শান্ত ৫, নুরুল হাসান সোহান ৪, শেখ মেহেদি হাসান ৫* ও আমিনুল ইসলাম বিপ্লব ৩* রান করেন। পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম ও উসমান কাদির ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান শাহনাওয়াজ দাহানি ও হারিস রউফ।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১ / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net