Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
শান্ত-মুশফিকদের সামনে মাঝারি লক্ষ্য

খেলা

টিবিএস রিপোর্ট
11 October, 2020, 06:10 pm
Last modified: 11 October, 2020, 06:42 pm

Related News

  • বাবাকে ভুল প্রমাণ করে ছুটে চলেছেন সুমন
  • কার ঝুলিতে কোন পুরস্কার
  • ‘ভাগ্যবান’ মাহমুদউল্লাহর হাতে উঠলো শিরোপা
  • সুমনের আগুনে বোলিংয়ে লক্ষ্য ছোটই থাকলো মাহমুদউল্লাহদের
  • শিরোপার লড়াইয়ে আগে ফিল্ডিংয়ে মাহমুদউল্লাহরা

শান্ত-মুশফিকদের সামনে মাঝারি লক্ষ্য

ইমরুল না পারলেও হাফ সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ। বাকি ব্যাটসম্যানরা সেভাবে ব্যাট চালাতে পারেননি। বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচে তাই নাজমুল একাদশের বিপক্ষে বড় সংগ্রহ গড়া হয়নি মাহমুদউল্লাহ একাদশের। 
টিবিএস রিপোর্ট
11 October, 2020, 06:10 pm
Last modified: 11 October, 2020, 06:42 pm

অগোছালো শুরুর পর ইমরুল কায়েস হার ধরলেন। পরে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও ব্যাট হাতে দলকে পথ দেখালেন। ইমরুল না পারলেও হাফ সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ। বাকি ব্যাটসম্যানরা ব্যাট চালাতে পারেননি। বেশিরভাগ ব্যাটসম্যান ধুঁকেছেন। বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচে তাই নাজমুল একাদশের বিপক্ষে বড় সংগ্রহ গড়া হয়নি মাহমুদউল্লাহ একাদশের। 

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামা মাহমুদউল্লাহ একাদশ পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি। তাসকিন, আল আমিন, মুগ্ধদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৭.৩ ওভারে ১৯৬ রানে অলআউট হয়ে গেছে মাহমুদউল্লাহ একাদশ। জয়ের লক্ষ্যে ব্যাটিং করছে নাজমুল একাদশ। ২ ওভার শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ১৪ রান। 

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল মাহমুদউল্লাহ একাদশের। কিন্তু বৃষ্টির কারণে খেলায় বিরতি পড়তেই ছন্দ হারায় তারা। কয়েক মিনিটের বৃষ্টির পর মাঠে ফিরেই আউট হন নাঈম শেখ। রান আউট হয়ে থামতে হয় তাকে। চার রান পর বিদায় নেন লিটন কুমার দাস। তাসকিনের বলে ভাঙে তার স্টাম্প।

নাঈমকে হারিয়েই ওলট-পালট হয়ে যায় মাহমুদউল্লাহর দলের ইনিংস। লিটনের বিদায়ের পরের ওভারে মুমিনুল হকের স্টাম্প উপড়ে নেন আল আমিন হোসেন। ২১ রানেই ৩ উইকেট হারায় তারা। এমন সময় দলের হাল ধরেন ইমরুল কায়েস ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই জুটি থেকে ৭৪ রান পায় মাহমুদউল্লাহর দল। 

ধীর-স্থিরভাবে খেলতে থাকা ইমরুল শট খেলতে গিয়ে সাইফ হাসানের হাতে ক্যাচ দেন। ফেরার আগে ৫০ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৪০ রান করেন বাঁহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। নুরুল হাসান সোহানকে নিয়ে এগোতে থাকেন মাহমুদউল্লাহ। দলীয় ১২৬ রানে রান আউটে কাটা পড়েন ১৪ রান করা নুরুল হাসান। 

এরপর কিছুটা সময় ব্যাট চালিয়েছেন ইনিংসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৫০ রানের গন্ডি পেরনো মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৮২ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৫১ রান করেন। সাব্বির রহমান ২২, আবু হায়দার রনি ১৪* ও বিশ্বজয়ী যুব দলের সদস্য রাকিবুল হাসান ১৫ রান করেন। 

অনুশীলন থেকে দারুণ বোলিং করে আসা তাসকিন আহমেদ প্রস্তুতি ম্যাচের পর এখানেও বল হাতে আগুন ঝরিয়েছেন। ১০ ওভারে ৩৭ রান খরচায় ২টি উইকেট নেন ডানহাতি এই পেসার।     আল আমিন হোসেন ও মকিদুল ইসলাম মুগ্ধও ২টি করে উইকেট নেন। এ ছাড়া নাঈম হাসান ও সৌম্য সরকার একটি করে উইকেট পান। 

সংক্ষিপ্ত স্কোর

মাহমুদউল্লাহ একাদশ: ৪৭.৩ ওভারে ১৯৬ ( লিটন ১১, ইমরুল ৪০, মাহমুদউল্লাহ ৫১, সাব্বির ২২, সোহান ১৪, আবু হায়দার ১৪*, রাকিবুল ১৫; তাসকিন ২/৩৭, আল আমিন ২/৪০, মুগ্ধ ২/৪৪, নাঈম ১/৩৯ ও সৌম্য ১/১)। 

Related Topics

টপ নিউজ

বিসিবি প্রেসিডেন্টস কাপ / মাহমুদউল্লাহ একাদশ / নাজমুল একাদশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • বাবাকে ভুল প্রমাণ করে ছুটে চলেছেন সুমন
  • কার ঝুলিতে কোন পুরস্কার
  • ‘ভাগ্যবান’ মাহমুদউল্লাহর হাতে উঠলো শিরোপা
  • সুমনের আগুনে বোলিংয়ে লক্ষ্য ছোটই থাকলো মাহমুদউল্লাহদের
  • শিরোপার লড়াইয়ে আগে ফিল্ডিংয়ে মাহমুদউল্লাহরা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net