Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
লকডাউনে বাংলাদেশে আটকা পাঁচ প্রোটিয়া নারী ক্রিকেটার

খেলা

টিবিএস রিপোর্ট
13 April, 2021, 02:55 pm
Last modified: 13 April, 2021, 02:59 pm

Related News

  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে শুরু নিগারদের, সানদিহার ৬ উইকেট
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • ভারতের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
  • অল্প পুঁজিতেও অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে হেরে গেল বাংলাদেশ

লকডাউনে বাংলাদেশে আটকা পাঁচ প্রোটিয়া নারী ক্রিকেটার

লকডাউনের কারণে এক ম্যাচ কম খেলেই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। এরপরও দলটির পাঁচ ক্রিকেটার দেশে ফিরতে পারেননি।
টিবিএস রিপোর্ট
13 April, 2021, 02:55 pm
Last modified: 13 April, 2021, 02:59 pm

বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হয়েই চলেছে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্বিতীয় দফায় সাত দিনের লকডাউন দিয়েছে সরকার। এ কারণে এক ম্যাচ কম খেলেই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। 

এরপরও দলের পাঁচ ক্রিকেটার দেশে ফিরতে পারেননি। দলের বাকি সদস্যরা যখন দেশের পথে, পাঁচ ক্রিকেটার তখন ঢাকার একটি হোটেলে আইসোলেশনে। বাংলাদেশ ছাড়ার আগে করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছিল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল। শেষ ম্যাচটি বাতিল হওয়ায় সিলেটেই করোনা পরীক্ষা করে রওনা দেয় প্রোটিয়া নারী দলটি। সোমবার এক ফ্লাইটেই ঢাকায় ফেরে দুই দল। ফেরার পর পাঁচ জনের করোনা শনাক্ত হওয়ার খবর আসে। 

২১ এপ্রিল পর্যন্ত লকডাউনে বাংলাদেশের আকাশপথও বন্ধ থাকবে। এরআগে করোনা নেগেটিভ হলেও ঢাকা ছাড়ার উপায় নেই দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারদের। এই পাঁচ জন ছাড়া দলের বাকিরা মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা ছাড়ে।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত ২৮ মার্চ বাংলাদেশে আসে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। মঙ্গলবার শেষ ম্যাচটি খেলে বুধবার দেশের পথে রওনা হওয়ার কথা ছিল তাদের। কিন্তু লকডাউনের কারণে শেষ ম্যাচ না খেলেই দেশে ফেরার সিদ্ধান্ত নিতে হয় দক্ষিণ আফ্রিকাকে। 

বাংলাদেশ সফরে সময়টা ভালো যায়নি প্রোটিয়া নারী ইমার্জিং দলের। চার ম্যাচের সবকটিতেই হার মানে তারা। যদিও বাংলাদেশের ভালো খেলার পেছনে লুকিয়ে অন্য কারণ। ইমার্জিং দল বলা হলেও জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে দল সাজানো হয়েছিল। খেলেছেন সালমা, রুমানা, নিগার, লতাদের মতো ক্রিকেটাররা।  

Related Topics

টপ নিউজ

নারী ক্রিকেট / করোনা আক্রান্ত / লক ডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে শুরু নিগারদের, সানদিহার ৬ উইকেট
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • ভারতের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
  • অল্প পুঁজিতেও অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে হেরে গেল বাংলাদেশ

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net