Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
রোহিতের বদলে ইশান, প্রশ্ন শুনে রেগে গেলেন কোহলি

খেলা

টিবিএস ডেস্ক
25 October, 2021, 04:45 pm
Last modified: 25 October, 2021, 05:24 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

রোহিতের বদলে ইশান, প্রশ্ন শুনে রেগে গেলেন কোহলি

সংবাদকর্মীর প্রশ্নে অবাক হয়ে যান কোহলি। ভারত অধিনায়কের মুখের অভিব্যক্তি বলছিল, তিনি ভাষা খুঁজে পাচ্ছেন না! 
টিবিএস ডেস্ক
25 October, 2021, 04:45 pm
Last modified: 25 October, 2021, 05:24 pm

বিশ্বকাপে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে হেরে গেছে ভারত। হেরে যাওয়া এই ম্যাটে হাতে দুঃস্বপ্নের শুরু হয় বিরাট কোহলির দলের। প্রথম ওভারেই পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ব্যাট হাতে কিছু করতে নামা পারায় রোহিতের জায়গায় ইশান কিষানের কথা উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। কিন্তু সাংবাদিকের এমন প্রশ্নে রেগে যান কোহলি। 

আইপিএলে মিডল অর্ডারে রান পাচ্ছিলেন না ইশান। কোহলির পরামর্শেই শেষদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ইনিংস উদ্বোধন করেন তিনি। ওপেনার হিসেবে শুরু ব্যাট হাতে দারুণ সফল হন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

দারুণ ফর্ম পাওয়া ইশানকে নিয়ে কোহলি বলেছিলেন, তাকে বিশ্বকাপের দলে রাখা হয়েছে ওপেনার হিসেবে। সেই অনুযায়ী ইংল্যান্ডের বিপক্ষে ভারতের বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ইনিংস উদ্বোধন করতে নামেন ইশান, ব্যাট হাতে তোলেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ৪৬ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৭০ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন। 

ফর্মে থাকলেও সমন্বয়ের কারণে পাকিস্তানের বিপক্ষে একাদশে জাগয়া পাননি ইশান। ভরসা রাখা হয় অভিজ্ঞ জুটি রোহিত শর্মা-লোকেশ রাহুল জুটির ওপর। যদিও তারা ভরসার প্রতিদান দিতে পারেননি। তিন ওভারের মধ্যেই রোহিত ০ ও রাহুল ৩ রান করে শাহিন আফ্রিদির শিকারে পরিণত হন। যা দলকে মহা বিপদে ফেলে দেয়।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রোহিত ও ইশানের মধ্যে তুলনা টেনে এক সংবাদকর্মী প্রশ্ন করেন, রোহিতের বদলে ইশানকে ওপেন করতে না করানো কি ভুল হয়েছে? এমন প্রশ্নে অবাক হয়ে যান কোহলি। ভারত অধিনায়কের মুখের অভিব্যক্তি বলছিল, তিনি ভাষা খুঁজে পাচ্ছেন না। 

অনেকক্ষণ সাংবাদিকের দিকে চুক করে তাকিয়ে থেকে কোহলি বলে ওঠেন, 'আপনি কী করতেন স্যার? আমাকে বলুন, একটা টি-টোয়েন্টি ম্যাচে আপনি কি আপনার দল থেকে রোহিত শর্মাকে বাদ দিতেন? আপনি জানেন এর আগের টি-টোয়েন্টি ম্যাচে রোহিত শর্মা কত রান করেছে? কী অবিশ্বাস্য প্রশ্ন!'

Related Topics

টপ নিউজ

বিরাট কোহলি / রোহিত শর্মা / ভারত ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net