Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
রোমাঞ্চকর ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি

খেলা

টিবিএস রিপোর্ট
08 December, 2020, 08:50 pm
Last modified: 08 December, 2020, 08:57 pm

Related News

  • কার ঝুলিতে কোন পুরস্কার
  • মাহমুদউল্লাহর হাত ধরে খুলনার শিরোপা
  • মাহমুদউল্লাহর ব্যাটে খুলনার লড়াকু পুঁজি
  • শিরোপার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে মাশরাফিদের দল
  • কোচদের পারিশ্রমিকে লজ্জিত সালাহউদ্দিন

রোমাঞ্চকর ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি

দুই সেঞ্চুরির এই ম্যাচে হ্যাটট্রিকসহ এক ওভারে চার উইকেট নিয়েছেন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি। এর বাইরে আরও কিছু রেকর্ড হয়েছে রোমাঞ্চকর এই ম্যাচে।
টিবিএস রিপোর্ট
08 December, 2020, 08:50 pm
Last modified: 08 December, 2020, 08:57 pm

২২০ রানও যথেষ্ট হয়নি। কাজে লাগেনি নাজমুল হোসেন শান্তর ১০৯ রানের ঝলমলে ইনিংস। তরুণ তুর্কি পারভেজ হোসেন ইমনের দ্রুততম সেঞ্চুরিতে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। দুই সেঞ্চুরির এই ম্যাচে হ্যাটট্রিকসহ এক ওভারে চার উইকেট নিয়েছেন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি। এর বাইরে আরও কিছু রেকর্ড হয়েছে রোমাঞ্চকর এই ম্যাচে। এক নজরে দেখে নেওয়া যাক সেসব। 

সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি: বয়স মাত্র ১৮ বছর ১৭৯ দিন, মেধাবী ব্যাটসম্যান হিসেবে সবার নজরেই ছিলেন পারভেজ হোসেন ইমন। তার ব্যাটে নতুন এক রেকর্ডের জন্ম হলো। সর্বকনিষ্ঠ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

দ্রুততম সেঞ্চুরি: মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম। এই ইনিংস দিয়ে তামিম ইকবালের ৫০ বলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন বিশ্বজয়ী যুব দলের এই সদস্য। 

বাংলাদেশের মাটিতে দ্রুততম: বাংলাদেশের মাটিতে যেকোনো পর্যায়ের টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক এখন পারভেজ হোসেন ইমন। দ্রুততম সেঞ্চুরির মালিক আহমেদ শেহজাদ। ২০১২ বিপিএলে বরিশাল বার্নার্সের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করেন পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান। 

একাধিক সেঞ্চুরি: তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে একাধিক সেঞ্চুরির মালিক হয়েছেন নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টিতে তার সেঞ্চুরি দুটি, তামিমের তিনটি। 

এক বছরে দুই সেঞ্চুরি: নাজমুল হোসেন শান্ত ছাড়া এক বছরে আর কোনো বাংলাদেশি ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি করতে পারেননি। চলতি বছরের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা শান্ত এদিন ৫৫ বলে ৪টি চার ১১টি ছক্কায় ১০৯ রান করেন। 

এক ম্যাচে দুই সেঞ্চুরি: মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করার পর বরিশালের পারভেজ হোসেন ইমন ঝড়ো সেঞ্চুরি তুলে নেন। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টিতে এরআগে এক ম্যাচে বাংলাদেশের দুজন সেঞ্চুরি করতে পারেননি। 

রান তাড়া করার রেকর্ড: প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ২২০ রান তোলে মিনিস্টার গ্রুপ রাজশাহী। জবাবে ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় তুলে নেয় ফরচুন বরিশাল। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। 

এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা: এই ম্যাচে দুই দলের ব্যাটসম্যানরা ২৮টি ছক্কা মেরেছেন। যা বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে সর্বোচ্চ ২৭ ছক্কা হয়েছে ২০১৩ বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও সিলেট রয়্যালসের মধ্যকার ম্যাচে। 

ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কা: ২০১৯ বিপিএলের ফাইনালে ৬১ বলে ১৪১ রানের ইনিংস খেলার পথে ১১টি ছক্কা মারেন তামিম ইকবাল। এটাই ছিল বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এদিন ৫২ বলে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত ১১টি ছক্কা মেরে তামিমের রেকর্ডে ভাগ বসিয়েছেন।  

এক ওভারে ৪ উইকেট: ফরচুন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিকসহ চার উইকেট নেন। যা বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টিতে দ্বিতীয় ঘটনা। এরআগে ২০১৩ সালে এক ওভারে ৫ উইকেট নিয়েছিলেন পেসার আল আমিন হোসেন। প্রথম বলে উইকেটে পাওয়ার পর তৃতীয় বল থেকে টানা চার উইকেট নেন তিনি।

এক ম্যাচে দুই সেঞ্চুরি ও হ্যাটট্রিক: এক ম্যাচে দুই সেঞ্চুরি ও হ্যাটট্রিকের ঘটনা এটাই প্রথম। যেকোনো পর্যায়ের টি-টোয়েন্টি ক্রিকেটে কখনই এমন হয়নি। 

Related Topics

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ / রেকর্ডময় ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • কার ঝুলিতে কোন পুরস্কার
  • মাহমুদউল্লাহর হাত ধরে খুলনার শিরোপা
  • মাহমুদউল্লাহর ব্যাটে খুলনার লড়াকু পুঁজি
  • শিরোপার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে মাশরাফিদের দল
  • কোচদের পারিশ্রমিকে লজ্জিত সালাহউদ্দিন

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net