Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
রোনালদো ফিরছেন, টিকেট বিক্রি হচ্ছে ৩ লাখ টাকায়!

খেলা

টিবিএস ডেস্ক
03 September, 2021, 12:45 pm
Last modified: 03 September, 2021, 12:48 pm

Related News

  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • অনলাইন প্রতারণায় অস্থিতিশীল দেশের ১ বিলিয়ন ডলারের এয়ার টিকিটের বাজার
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • এয়ার টিকেটের বাজার ‘আবারও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে’, অভিযোগ আটাবের

রোনালদো ফিরছেন, টিকেট বিক্রি হচ্ছে ৩ লাখ টাকায়!

ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ফিরে আসায় ম্যান ইউ সমর্থকদের উচ্ছ্বাসের শেষ নেই। রোনালদোর খেলার সম্ভাবনা আছে, এমন ম্যাচের টিকেটের মূল্য অনেক বেড়ে গেছে।
টিবিএস ডেস্ক
03 September, 2021, 12:45 pm
Last modified: 03 September, 2021, 12:48 pm
ম্যান ইউতে ফিরে সাত নম্বর জার্সিই ফিরে পেয়েছেন রোনালদো। ছবি: ফেসবুক

ব্যাপারটা অনেকটা ঘরের ছেলে ঘরে ফেরার মতো। পর্তুগালের ফুটবলার হলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরাটা অনেকের কাছেই 'ঘরে ফেরা'। রোনালদোর ভাষাতেও তাই; 'সেখানে ফিরে এসেছি, যেটি আমার ঠিকানা।' রেড ডেভিলদের হয়েই তো স্বপ্নের শুরু করেছিলেন তারকা এই স্ট্রাইকার। 

এর পরের কয়েক বছরে মহানায়ক হয়ে উঠেছেন রোনালদো। মহানায়ক হয়ে তিনি ফিরেছেন প্রিয় ম্যান ইউতে। ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ফিরে আসায় ম্যান ইউ সমর্থকদের উচ্ছ্বাসের শেষ নেই। রোনালদোর খেলার সম্ভাবনা আছে, এমন ম্যাচের টিকেটের মূল্য অনেক বেড়ে গেছে। ৩ লাখ টাকায়ও বিক্রি হচ্ছে টিকেট। 

সময়টা দারুণ যাচ্ছে রোনালদোর। এককালীন ১ কোটি ৫০ লাখ ইউরো ও শর্ত সাপেক্ষে আরও ৮০ লাখ ইউরোতে জুভেন্টাস থেকে দুই বছরের চুক্তিতে প্রিয় ক্লাব ম্যান ইউতে ফিরেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী। আপন ঠিকানায় ফেরার কদিন পরই বিশ্ব রেকর্ড গড়েছেন পর্তুগিজ অধিনায়ক। দেশের জার্সিতে ১১১তম গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। 

বিশ্বকাপ বাছাইয়ে আয়াল্যান্ডের বিপক্ষে ম্যাচেই আবার এক কাণ্ড ঘটিয়ে জাতীয় দলে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রোনালদো। গোলের পর জার্সি খুলে ফেলায় তাকে এই শাস্তি দেওয়া হয়। এটা অবশ্য ম্যান ইউর জন্য ভালোই হচ্ছে। আগামী ১১ সেপ্টেম্বর নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচ দিয়ে রেড ডেভিলদের হয়ে দ্বিতীয় পর্ব শুরু করতে পারেন রোনালদো। 

ঘরের মাঠে এই ম্যাচ, এখানেই থাকবেন রোনালদো; এ কারণে ম্যাচটি নিয়ে আগ্রহের শেষ নেই ক্লাবটির সমর্থকদের। এ কারণেই টিকেটের মূল্য অনেক বেড়ে গেছে। যদিও ইতোমধ্যেই এই ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গেছে। তবে বিক্রিত টিকেটই পাওয়া যাচ্ছে টিকেট বিক্রির ওয়েবসাইটে। কিন্তু দাম হাঁকা হচ্ছে কয়েক গুণ।

বয়সের ভিত্তিতে ম্যান ইউয়ের টিকেটের মূল্য ১০ থেকে ৪৩ পাউন্ডের মধ্যে থাকে। এক্সিকিউটিভ টিকিট বিক্রি হয় ৬০ পাউন্ডে। কিন্তু লাইভ ফুটবল টিকেটসে ১১ তারিখের ম্যাচের টিকেট ২৫০ থেকে ৫৯৯ পাউন্ডে বিক্রি হচ্ছে! আমেরিকান প্রতিষ্ঠান স্টাবহাব আরও বেশি দাম হাঁকাচ্ছে। এখানে সবচেয়ে কম দামি টিকিটের মূল্যই ২ হাজার ৫১৪ পাউন্ড (২ লাখ ৯৫ হাজার টাকা)।

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / ম্যানচেস্টার ইউনাইটেড / এয়ার টিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • অনলাইন প্রতারণায় অস্থিতিশীল দেশের ১ বিলিয়ন ডলারের এয়ার টিকিটের বাজার
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • এয়ার টিকেটের বাজার ‘আবারও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে’, অভিযোগ আটাবের

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net