Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
রেকর্ড রান তাড়ায় টি-টোয়েন্টি সিরিজও বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
25 July, 2021, 08:10 pm
Last modified: 25 July, 2021, 10:18 pm

Related News

  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
  • এমন পরিস্থিতি দিয়ে সফর শুরু করতে হবে, ভাবেননি প্রধান নির্বাচক
  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
  • বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই

রেকর্ড রান তাড়ায় টি-টোয়েন্টি সিরিজও বাংলাদেশের

টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে এটা বাংলাদেশের চতুর্থ সিরিজ জয়, বিদেশের মাটিতে দ্বিতীয়।
টিবিএস রিপোর্ট
25 July, 2021, 08:10 pm
Last modified: 25 July, 2021, 10:18 pm
টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর সাকিবের সেলফিতে বাংলাদেশের শিরোপা উদযাপনের মুহূর্ত। ছবি: বিসিবি

বাংলাদেশ ৭-০ জিম্বাবুয়ে; জিম্বাবুয়ে সফরে স্কোর লাইন এমন করতে না পারায় বাংলাদেশের কিছুটা আফসোস হতে থাকতে পারে। যদিও তা স্থায়ী হওয়ার কথা নয়। জিম্বাবুয়ে সফরে তো কেবল বাংলাদেশেরই শাসন জারি ছিল। ব্যাটে-বলে দাপট দেখিয়ে স্বাগতিকদের কেবল হারের স্বাদই দিয়ে এসেছে বাংলাদেশ। একমাত্র টেস্ট, ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিলো বাংলাদেশ।   

রোববার হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর লড়াইয়ের পর জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ওয়েসলে মাধেভেরে ও রেজিস চাকাভার ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৯৩ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ম্যাচ সেরা সৌম্য সরকারের হাফ সেঞ্চুরির পর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিং ও শামীম হোসেন পাটোয়ারীর শেষের ঝড়ে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। 

টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া, দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রান করে জেতা বাংলাদেশের সবচেয়ে সফল রান তাড়া। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে এটা বাংলাদেশের চতুর্থ সিরিজ জয়, বিদেশের মাটিতে দ্বিতীয়। বিদেশের মাটিতে বাংলাদেশের একমাত্র সিরিজ জয় আয়ারল্যান্ডের বিপক্ষে, ২০১২ সালে। 

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। প্রথম ওভার থেকে ১৩ রান তোলার পর তৃতীয় ওভারে নাঈম শেখকে হারায় বাংলাদেশ। ৩ রান করে ফিরে যান বাঁহাতি এই ওপেনার। সৌম্য সরকারের সঙ্গে যোগ দিয়ে দলের চাপ কাটিয়ে তোলায় মন দেন সাকিব আল হাসান।

এই জুটিতে ছন্দ পায় বাংলাদেশ। ৭.৩ ওভারে ৭০ রানে পৌঁছে যায় সফরকারীরা। সৌম্যর সঙ্গে ৫০ রানের জুটি গড়ে থামেন সাকিব। ফেরার আগে ১৩ বলে একটি চার ও ২টি ছক্কায় ২৫ রান করেন বাঁহাতি এই অলরাউন্ডার। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন প্রথম টি-টোয়েন্টির পর এই ম্যাচেও হাফ সেঞ্চুরি তুলে নেওয়া সৌম্য। 

বল হাতে ২ উইকেট নেওয়া সৌম্য পরে ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

সময় উপযোগী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেওয়া সৌম্য এদিন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন। ৪৯ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৬৮ রান করে আউট হন সিরিজ সেরার পুরস্কার জেতা বাঁহাতি এই ব্যাটসম্যান। সৌম্য বিদায়ের পর মাহমুদউল্লাহকে বেশি সময় সঙ্গ দিতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। ৫ বলে ১৪ রান করে ফিরে যান তিনি।

এরপর অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে যোগ দিয়ে ব্যাটিং তাণ্ডব শুরু করেন আগের ম্যাচেই জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলা শামীম। ৩৭ রানের জুটিতে শামীম ১২ বলে করেন ২৬ রান। জয় থেকে ৭ রান দূরে থাকতে আউট হন ৩৪ রান করা মাহমুদউল্লাহ। নুরুল হাসান সোহানকে এক পাশে রেখে বাকি কাজটুকু সারেন শামীম। যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্য ১৫ বলে ৬টি চারে ৩১ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও লুক জঙ্গুয়ে ২টি করে উইকেট নেন। 

এর আগে ব্যাটিং করা জিম্বাবুয়েকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার টাডিওয়ানাশে মারুমানি ও ওয়েসলে মাধেভেরে। মারুমানি দেখেশুনে খেললেও খুনে ব্যাটিং করতে থাকেন মাধেভেরে। ইনিংসের চতুর্থ ওভারে তাসকিন আহমেদকে টানা ৫টি চার মারেন ডানহাতি এই ব্যাটসম্যান। 

পাওয়ার প্লের ৬ ওভার থেকে ৬৩ রান তোলেন তারা। এ সময় অবশ্য থামতে হয় ২৭ রান করা মারুমানিকে। প্রথম উইকেট হারিয়েও জিম্বাবুয়ের রানের গতিতে প্রভাব পড়েনি। উইকেটে গিয়ে তাণ্ডব চালান রেজিস চাকাভা। মাধেভেরে-চাকাভা জুটিতে ১২২ রানে পৌঁছে যায় জিম্বাবুয়ে। 

ব্যাটকে তরবারিতে পরিণত করা চাকাভাকে ফেরান অনিয়মিত বোলার সৌম্য সরকার। এর আগে মাত্র ২২ বলে ৬টি ছক্কায় ৪৮ রানের ক্যামিও খেলেন স্বাগতিকদের টপ অর্ডার এই ব্যাটসম্যান। এই ওভারে অধিনায়ক সিকান্দার রাজাকেও ফিরিয়ে দেন সৌম্য। 

কিছুক্ষণ পর সাকিব আল হাসানের শিকারে পরিণত হন টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নেওয়া মাধেবেরে। ডানহাতি এই ওপেনার ৩৬ বলে ৬টি চারে ৫৪ রান করেন। এরপর ডিওন মায়ার্স ২৩ ও রায়ান বার্ল ১৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন। ২টি উইকেট নেন সৌম্য। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও সাকিব আল হাসান একটি করে উইকেট পান।      

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / টি-টোয়েন্টি সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
  • এমন পরিস্থিতি দিয়ে সফর শুরু করতে হবে, ভাবেননি প্রধান নির্বাচক
  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
  • বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net