Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
রুবেল-সুমনের বোলিং তোপে দিশেহারা তামিমরা

খেলা

টিবিএস রিপোর্ট
13 October, 2020, 05:25 pm
Last modified: 13 October, 2020, 05:31 pm

Related News

  • বাবাকে ভুল প্রমাণ করে ছুটে চলেছেন সুমন
  • কার ঝুলিতে কোন পুরস্কার
  • ‘ভাগ্যবান’ মাহমুদউল্লাহর হাতে উঠলো শিরোপা
  • সুমনের আগুনে বোলিংয়ে লক্ষ্য ছোটই থাকলো মাহমুদউল্লাহদের
  • শিরোপার লড়াইয়ে আগে ফিল্ডিংয়ে মাহমুদউল্লাহরা

রুবেল-সুমনের বোলিং তোপে দিশেহারা তামিমরা

শুরুটা করেন রুবেল হোসেন। ডানহাতি এই পেসারের দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে সাজঘরে তামিম ইকবাল। কিছুক্ষণের ব্যবধানে আরও দুটি উইকেট তুলে নেন রুবেল। এরপর আরেক পেসার সুমন খানের তোপ। মাহমুদউল্লাহ একাদশের এই দুই বোলারের তোপেই তছনছ তামিম একাদশের ব্যাটিং অর্ডার।
টিবিএস রিপোর্ট
13 October, 2020, 05:25 pm
Last modified: 13 October, 2020, 05:31 pm

শুরুটা করেন রুবেল হোসেন। ডানহাতি এই পেসারের দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে সাজঘরে তামিম ইকবাল। কিছুক্ষণের ব্যবধানে আরও দুটি উইকেট তুলে নেন রুবেল। এরপর আরেক পেসার সুমন খানের তোপ। মাহমুদউল্লাহ একাদশের এই দুই বোলারের তোপেই তছনছ তামিম একাদশের ব্যাটিং অর্ডার।

তামিম ইকবালের দলের সংগ্রহও তাই বড় হয়নি। বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ২৩.১ ওভারে ১০৩ রানেই গুটিয়ে গেছে তামিম একাদশ। 

এই রান তোলা সম্ভব হয়েছে শেষের দিকের ব্যাটসম্যান মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহেদী হাসানের কল্যাণে। একটা সময়ে ১০০ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল তারা। তামিমের দলের মাত্র ৪ জন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামা তামিম একাদশের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই অধিনায়ক তামিমকে সাজঘর দেখিয়ে দেন রুবেল হোসেন। আরেক ওভার পর শুরু হয় বৃষ্টি। ১ ঘণ্টা ৪৫ মিনিট পর শুরু হয় খেলা, ম্যাচ কমিয়ে আনা হয় ৪৭ ওভারে। 

বিরতির পরও গুছিয়ে উঠতে পারেনি তামিম একাদশ। আবারও আগুনে বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরেন রুবেল। যদিও তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়ের ব্যাট বিপদ কাটিয়ে ওঠার সম্ভাবনা জেগেছিল। কিন্তু দলীয় ৪২ রানে তানজিদ তামিমকে ফিরিয়ে দেন রুবেল। ফেরার আগে ১৮ বলে ৩টি চারে ইনিংস সেরা ২৭ রান করেন বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের এই ব্যাটসম্যান। 

এই ওভারে মোহাম্মদ মিঠুনকেও আউট করেন রুবেল। ৪২ রানে তিন উইকেট হারিয়ে ঘোর সঙ্কটে পড়ে যায় তামিমের দল। এই সঙ্কট আরও বাড়ান মাহমুদউল্লাহ একাদশের আরেক পেসার সুমন খান। আরেক যুবা ক্রিকেটার শাহাদাত হোসেন ও মোসাদ্দেক হোসেনকে ফেরান তিনি। ২৫ রান করা এনামুল হক বিজয়ও থামেন সুমনের শিকারে পরিণত হয়ে।

এরপর মাহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটে ১০০ পেরোয় তামিম ইকাদশ। ডানহাতি স্পিনার মাহেদী ১৯ রান করেন। সাইফউদ্দিন করেন ১২ রান। রুবেল-সুমনের পর আমিনুল ইসলাম বিপ্লব ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দিক হারায় তামিমের দল। আগুনে বোলিং করা রুবেল মাত্র ১৬ রান খরচায় ৩টি উইকেট নেন। ৩১ রানের সুমনের শিকারও ৩ উইকেট। মিরাজ ২ রানে দুই উইকেট পান। ২ উইকেট নিতে বিল্পবের খরচা ১৭ রান। 

সংক্ষিপ্ত স্কোর: 

তামিম একাদশ: ২৩.১ ওভারে ১০৩/১০ (তানজিদ তামিম ২৭, এনামুল বিজয় ২৫, মাহেদী ১৯, সাইফউদ্দিন ১২; রুবেল ৩/১৬, সুমন ৩/৩১, মিরাজ ২/২, বিপ্লব ২/১৭)।
 
Related Topics

টপ নিউজ

বিসিবি প্রেসিডেন্টস কাপ / মাহমুদউল্লাহ একাদশ / তামিম একাদশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • বাবাকে ভুল প্রমাণ করে ছুটে চলেছেন সুমন
  • কার ঝুলিতে কোন পুরস্কার
  • ‘ভাগ্যবান’ মাহমুদউল্লাহর হাতে উঠলো শিরোপা
  • সুমনের আগুনে বোলিংয়ে লক্ষ্য ছোটই থাকলো মাহমুদউল্লাহদের
  • শিরোপার লড়াইয়ে আগে ফিল্ডিংয়ে মাহমুদউল্লাহরা

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net