Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মুস্তাফিজ যখন ‘গতিময় রশিদ খান’

খেলা

টিবিএস রিপোর্ট
08 August, 2021, 03:25 pm
Last modified: 08 August, 2021, 03:30 pm

Related News

  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
  • ঢাকায় মুস্তাফিজ, চিটাগংয়ে সাকিব; ড্রাফটের আগে কে গেলেন কোন দলে
  • এলপিএলে শুরুটা ভালো হলো না হৃদয়-মুস্তাফিজের
  • দলের বোলিং আক্রমণে সবকিছু আছে বলে মনে করেন শান্ত

মুস্তাফিজ যখন ‘গতিময় রশিদ খান’

কীভাবে খেললে মুস্তাফিজের বিপক্ষে সফল হওয়া সম্ভব, দীর্ঘ পড়াশোনা করেও উপায় মিলছে না অস্ট্রেলিয়ার। থেকে যেতে হচ্ছে গোলক ধাঁধার চক্করে। সামনের পায়ে নাকি পেছনের পায়ে বাংলাদেশ পেসারের বল খেলতে হবে, এটার সমাধানও বের করতে পারেনি সফরকারীরা।  
টিবিএস রিপোর্ট
08 August, 2021, 03:25 pm
Last modified: 08 August, 2021, 03:30 pm

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কাছে মুস্তাফিজুর রহমান রীতিমতো যমদূত হয়ে উঠেছেন। বাংলাদেশের বাঁহাতি এই পেসার বোলিং প্রান্তে গেলেই পাল্টে যাচ্ছে অজি ব্যাটসম্যানদের ব্যাটিং পরিকল্পনা। অন্য বোলারদের বিপক্ষে চার-ছক্কা মারার চেষ্টা করছেন তারা, সফলও হচ্ছেন কেউ কেউ। কিন্তু মুস্তাফিজের ডেলিভারি বুঝতেই সময় শেষ। তার স্লোয়ার-কাটারে রীতিমতো নাভিশ্বাস অবস্থা সফরকারী ব্যাটসম্যানদের।

চার-ছক্কা তো দূরের কথা, মুস্তাফিজের ডেলিভারি ব্যাটে-বলে করাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অজিদের জন্য। কীভাবে খেললে তার বিপক্ষে সফল হওয়া সম্ভব, দীর্ঘ পড়াশোনা করেও উপায় মিলছে না। থেকে যেতে হচ্ছে গোলক ধাঁধার চক্করে। অস্ট্রেলিয়ার কাছে বিস্ময় হয়েই থেকে যাচ্ছেন ‍মুস্তাফিজ।

চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তোলা অস্ট্রেলিয়ার ড্যান ক্রিশ্চিয়ান অবশ্য মুস্তাফিজের বোলিংয়ের ধরন বুঝতে পেরেছেন। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডারের মতে, আফগান লেগ স্পিনার রশিদ খান গতিময় লেগ স্পিন করলে যেমন হবে, মুস্তাফিজের বোলিং অনেকটা তেমনই। ক্রিশ্চিয়ানের ভাষায়, 'তার বল খেলাটা দারুণ গতিময় রশিদ খানকে খেলার মতো।'

মুস্তাফিজের বল কীভাবে খেলতে হবে, তা নিয়ে রীতিমতো অন্ধকারে অজি ব্যাটসম্যানরা। সামনের পায়ে নাকি পেছনের পায়ে মুস্তাফিজের বল খেলতে হবে, এটার সমাধানও বের করতে পারেনি সফরকারীরা। ডেলিভারি ছাড়ার পর সেটা কেমন হবে, তা বোঝার উপায় নেই বলে মনে করেন ক্রিশ্চিয়ান। 

মাত্র ১৫ বলে ৩৯ রানের ইনিংস খেলেন ড্যান ক্রিশ্চিয়ান। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

চতুর্থ ম্যাচে ব্যাট হাতে ব্যবধান গড়ে দেওয়া এই অজি অলরাউন্ডার বলেন, 'এই ম্যাচের  আগে আমরা তাকে খেলার নানা পরিকল্পনা নিয়ে কথা বলেছি। তাকে সামনের পায়ে খেলব নাকি পেছনের পায়ে, অফ সাইডে খেলব নাকি লেগ সাইডে, এসব নিয়ে কথা হয়েছে। তার বলে এতো কিছু হয়, পিচেও বল উঠা-নামা করে। তার বল কেমন হবে, বোঝার উপায় নেই। সামনের পায়ে তাকে খেলা সত্যিই কঠিন, কারণ কোনো বল টার্ন করবে, কোনোটি বাউন্স করে।'

১৫ বলে একটি চার ও ৫টি ছক্কায় ৩৯ রান করে মুস্তাফিজের বলে আউট হওয়া ক্রিশ্চিয়ানের তাই সরল স্বীকারোক্তি, মুস্তাফিজকে খেলার সমাধান তাদের কাছে নেই। তিনি বলেন, 'অবশ্যই আমরা কোনো সমাধান বের করতে পারিনি। কারণ এই ম্যাচেও সে ওভার প্রতি মাত্র ২ রান করে দিয়েছে। সত্যিই দুর্দান্ত বোলিং, কন্ডিশনটাকে নিজের পক্ষে দারুণভাবে কাজে লাগাচ্ছে সে।'

প্রথম দুই টি-টোয়েন্টিতে ভালো করলেও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের এতো ভোগাতে পারেননি মুস্তাফিজ। প্রথম ম্যাচে ৪ ওভারে ১৬ রান খরচায় ২ উইকেট নেন তিনি। পরের ম্যাচে ২৩ রান খরচায় তার শিকার ৩ উইকেট। কিন্তু তৃতীয় টি-টোয়েন্টি থেকে অজিদের জন্য আতঙ্ক হয়ে ওঠেন মুস্তাফিজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মুস্তাফিজের বোলিং ফিগার দেখে বোঝার উপায় নেই, এটা টি-টোয়েন্টির বোলিং। তৃতীয় টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বোলিং ফিগার ৪-০-৯-০, চতুর্থ টি-টোয়েন্টিতে ৪-১-৯-২। রান খরচায় নজর দিলে টেস্ট বোলিংও মনে হতে পারে। চতুর্থ ম্যাচে ৪ ওভারে ২৪ বলের মধ্যে ১৭টি বল ডট করেছেন তিনি। তৃতীয় টি-টোয়েন্টিতে তার দেওয়া ডট বলের সংখ্যা ছিল ১৫টি।

Related Topics

টপ নিউজ

মুস্তাফিজুর রহমান / বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
  • ঢাকায় মুস্তাফিজ, চিটাগংয়ে সাকিব; ড্রাফটের আগে কে গেলেন কোন দলে
  • এলপিএলে শুরুটা ভালো হলো না হৃদয়-মুস্তাফিজের
  • দলের বোলিং আক্রমণে সবকিছু আছে বলে মনে করেন শান্ত

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net