Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
মিজানুরের দুর্দান্ত সেঞ্চুরি

খেলা

টিবিএস রিপোর্ট
17 June, 2021, 01:40 pm
Last modified: 17 June, 2021, 01:47 pm

Related News

  • কুষ্টিয়ায় মাত্র ১০৯ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৭ জন
  • মিঠুন-মিজানুরের সেঞ্চুরিতে মধ্যাঞ্চলের দাপট, অপেক্ষায় জাকির
  • প্রিমিয়ার লিগে কোন মৌসুমে কে চ্যাম্পিয়ন
  • ‘আবাহনী অটো চ্যাম্পিয়ন হয়ে গেছে, এমন নয়’
  • আবাহনীর হ্যাটট্রিক শিরোপা

মিজানুরের দুর্দান্ত সেঞ্চুরি

বাংলাদেশের নবম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির মালিক হলেন মিজানুর। দারুণ এই ইনিংসটি দিয়ে লিগের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪০০ রান পূর্ণ করেছেন ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
17 June, 2021, 01:40 pm
Last modified: 17 June, 2021, 01:47 pm
দারুণ সব শটে সেঞ্চুরি পূর্ণ করেন মিজানুর রাহমান। ছবি: বিসিবি

১৭ ওভারে দুই উইকেটেই ব্রাদার্স ইউনিয়নের স্কোরকার্ডে ১৩৩ রান। এর মাঝে একটি নাম বড় করে, মিজানুর রহমান। একাই দলকে এগিয়ে নিয়ে যাওয়া ডানহাতি এই ব্যাটসম্যান তুলে নিয়েছেন সেঞ্চুরি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই তার প্রথম সেঞ্চুরি, এবারের ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিরও। 

এরপরও অবশ্য সেভাবে খুশি হতে পারছেন না মিজানুর। মারকাটারি এই ফরম্যাটে নিজের ৩৫তম ম্যাচে এসে সেঞ্চুরি পেলেও তা দলের কাজে আসেনি। বৃহস্পতিবার বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

এবারের লিগে অনেকেই রানের দেখা পেয়েছেন, কিন্তু কেউ তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেননি। আবাহনী লিমিটেডের ওপনার মুনিম শাহরিয়ারের করা অপরাজিত ৯২ ছিল সর্বোচ্চ। লিগের ৬৩তম ম্যাচে এসে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন ব্রাদার্সের অধিনায়ক। 

৬৫ বলে ১৩টি চার ও ৩টি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। মিজানুর সেঞ্চুরিতে পৌঁছার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু হয়নি।

বাংলাদেশের নবম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির মালিক হলেন মিজানুর। তার আগে এই ফরম্যাটে সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে তামিম ৩টি ও নাজমুল শান্ত দুটি সেঞ্চুরি করেছেন। বাকি সবার সেঞ্চুরি একটি করে।

১০০ রানের অপরাজিত ইনিংস দিয়ে লিগের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪০০ রান পূর্ণ করেছেন মিজানুর। ১১ ম্যাচে ১০ ইনিংসে ব্যাট করা ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মার একটি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরিতে ৫২.২৫ গড়ে ৪১৮ রান করেছেন। ৩৬৭ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুই নম্বরে আছেন ওল্ড ডিওএইসএসের তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়।

Related Topics

টপ নিউজ

মিজানুর রহমান / ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • কুষ্টিয়ায় মাত্র ১০৯ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৭ জন
  • মিঠুন-মিজানুরের সেঞ্চুরিতে মধ্যাঞ্চলের দাপট, অপেক্ষায় জাকির
  • প্রিমিয়ার লিগে কোন মৌসুমে কে চ্যাম্পিয়ন
  • ‘আবাহনী অটো চ্যাম্পিয়ন হয়ে গেছে, এমন নয়’
  • আবাহনীর হ্যাটট্রিক শিরোপা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net