Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
মাশরাফিকে ছাড়িয়ে সবার উপরে সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
16 July, 2021, 07:20 pm
Last modified: 16 July, 2021, 08:40 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

মাশরাফিকে ছাড়িয়ে সবার উপরে সাকিব

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কোনো স্পিনার এতোটা দাপট দেখাতে পারেননি। প্রতিপক্ষ ব্যাটসম্যানকে বিপাকে ফেলা তার বাঁহাতের খেল। সেই সাকিব আল হাসানের মাথায় সেরার মুকুট উঠবে, সেটাই তো স্বাভাবিক।
টিবিএস রিপোর্ট
16 July, 2021, 07:20 pm
Last modified: 16 July, 2021, 08:40 pm

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কোনো স্পিনার এতোটা দাপট দেখাতে পারেননি। প্রতিপক্ষ ব্যাটসম্যানকে বিপাকে ফেলা তার বাঁহাতের খেল। তার মাথায় সেরার মুকুট উঠবে, সেটাই তো স্বাভাবিক। স্পিন ঘূর্ণিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলকে সার্ভিস দিয়ে আসা সাকিব আল হাসান শুক্রবার হয়ে গেলেন ওয়ানডেতে দেশের সর্বোচ্চ উইকেটশিকারি। 

গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২ উইকেট নিয়ে শীর্ষে থাকা মাশরাফি বিন মুর্তজাকে ছুঁয়েছিলেন সাকিব। তৃতীয় ওয়ানডেতে উইকেট না পাওয়ায় রেকর্ডটি নিজের করে নেওয়া হয়নি।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্রেন্ডন টেলরের উইকেট নিয়ে দেশের সফলতম পেসার ও সাবেক ওয়ানডে অধিনায়ককে ছাড়িয়ে গেলেন সাকিব। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দীর্ঘদিন শীর্ষে ছিলেন মাশরাফি। সাকিবকে জায়গাটা ছেড়ে দিতে হলো তাকে। 

জাতীয় দলের হয়ে ২১৪টি (চলতি ম্যাচসহ) ওয়ানডে খেলা সাকিবের উইকেট এখন ২৭০টি। ২১৮ ম্যাচে ২৬৯ উইকেট পাওয়া মাশরাফি নেমে গেলেন দুইয়ে। যদিও আন্তর্জাতিক ওয়ানডে উইকেটে মাশরাফি ও সাকিব; দুজনের উইকেটই এখন ২৭০টি। এশিয়া একাদশের হয়ে একটি উইকেট নিয়েছেন মাশরাফি।

সাকিব ছাড়িয়ে গেলেও মাশরাফি একটি জায়গায় এখনও সেরা। বাংলাদেশের একমাত্র পেসার হিসেবে ২০০ এর বেশি উইকেটের মালিক তিনি। পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি রুবেল হোসেনের চেয়ে অনেক এগিয়ে মাশরাফি। ১০৪ ওয়ানডে খেলা রুবেলের উইকেট ১২৯টি। পেসারদের মধ্যে এরপরই আছেন ১২৪ উইকেটের মালিক মুস্তাফিজ।  

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট নেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ১৫৩ ওয়ানডেতে ২০৭ উইকেটে নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার তিন নম্বরে আছেন বর্তমানে বিসিবির নির্বাচকের দায়িত্বে থাকা সাবেক এই ক্রিকেটার। 

এরপর যথাক্রমে চার ও পাঁচ নম্বরে রুবেল ও মুস্তাফিজ। ১১৯ উইকেটের মালিক সাবেক স্পিনার মোহাম্মদ রফিক এখনও ছয় নম্বরে। দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের শিকার ৭৬ উইকেট, তিনি সাত নম্বরে।  

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / মাশরাফি বিন মর্তুজা / সর্বোচ্চ উইকেটশিকারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net