Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
অস্ট্রেলিয়া, পাকিস্তানের পাশে নাম বসাতে বাংলাদেশের দরকার ১৫৩

খেলা

টিবিএস রিপোর্ট
22 July, 2021, 04:55 pm
Last modified: 22 July, 2021, 06:14 pm

Related News

  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
  • ঢাকায় মুস্তাফিজ, চিটাগংয়ে সাকিব; ড্রাফটের আগে কে গেলেন কোন দলে
  • এলপিএলে শুরুটা ভালো হলো না হৃদয়-মুস্তাফিজের

অস্ট্রেলিয়া, পাকিস্তানের পাশে নাম বসাতে বাংলাদেশের দরকার ১৫৩

মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।
টিবিএস রিপোর্ট
22 July, 2021, 04:55 pm
Last modified: 22 July, 2021, 06:14 pm

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিজেদের শততম ম্যচে জয় পাওয়া দল মাত্র দুটি। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের দখলে আছে এই রেকর্ড। তিন ফরম্যাটেরই শততম ম্যাচে জয় পেয়েছে তারা। বাংলাদেশের সামনেও সেই সুযোগ। টেস্ট এবং ওয়ানডের পর শততম টি-টোয়েন্টিতে জয় পেতে বাংলাদেশকে করতে হবে ১৫৩ রান। 

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে সব কটি উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে জিম্বাবুয়ে। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রেজিস চাকাভা। এ ছাড়া ওয়েসলে মাধেভেরে ২৩, ডিওন মায়ার্স ৩৫ ও লুক জঙ্গুয়ে ১৮ রান করেন। 

মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার।   

বিপজ্জনক জুটি ভাঙলেন সাকিব

দ্বিতীয় ওভারে উইকেট হারালেও দ্রুত রান তুলে যাচ্ছিল জিম্বাবুয়ে। ওয়েসলে মাধেভেরে ও রেজিস চাকাভা দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন। এই জুটি ভেঙে জিম্বাবুয়ের রান তোলার গতিতে লাগাম টানলেন সাকিব আল হাসান। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ২৩ রান করা মাধেভেরেকে ফিরিয়েছেন তিনি। 

৯ ওভার শেষে ২ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ৭৭ রান। চাকাভা ৪২ ও ডিওন মায়ার্স ২ রানে ব্যাটিং করছেন। 

মারুমানিকে ফেরালেন মুস্তাফিজ

নিজেদের শততম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বল হাতে শুরুটা ভালোই হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দলের। ইনিংসের দ্বিতীয় ওভারেই জিম্বাবুয়ে ওপেনার টাডিওয়ানাশে মারুমানিকে ফিরিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ পেসারের একটি স্লো ডেলিভারিতে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন মারুমানি। 

এরপরও অবশ্য জিম্বাবুয়ের রান তোলার গতি কমেনি। হারারে স্পোর্টস ক্লাবে ৪ ওভার শেষে ১ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ৩৮ রান। ওয়েসলে মাধেভেরে ১৫ ও রেজিস চাকাভা ১৪ রানে ব্যাটিং করছেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / টি-টোয়েন্টি সিরিজ / মুস্তাফিজুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
  • ঢাকায় মুস্তাফিজ, চিটাগংয়ে সাকিব; ড্রাফটের আগে কে গেলেন কোন দলে
  • এলপিএলে শুরুটা ভালো হলো না হৃদয়-মুস্তাফিজের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net