Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
11 March, 2020, 03:15 pm
Last modified: 11 March, 2020, 03:18 pm

Related News

  • বিপিএলে কবে লড়বে কারা, কোন শহরে কতগুলো ম্যাচ
  • কোহলি-রোহিতের পর জাদেজাও দিলেন অবসরের ঘোষণা
  • টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির মালিক এখন সাহিল চৌহান
  • প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ হারল বাংলাদেশ
  • বাংলাদেশের ব্যাটিং নিয়ে বিচলিত নন শান্ত

মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় বাংলাদেশ

টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশন নিয়ে বুধবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
টিবিএস রিপোর্ট
11 March, 2020, 03:15 pm
Last modified: 11 March, 2020, 03:18 pm

টেস্টে প্রথম জয় পেতে লেগেছিল ৫ বছর, টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচেই। এই দুই ফরম্যাটে নিজেদের পাওয়া প্রথম জয়ে জিম্বাবুয়েকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। এদের বিপক্ষে ম্যাচ এবং জয়ের রেকর্ড সবচেয়ে ভালো বাংলাদেশের। সব মিলিয়ে জিম্বাবুয়েকে বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষ বললে ভুল হবে না। সেই জিম্বাবুয়েকে সামনে পেয়ে আবারও জয়োৎসব করে যাচ্ছে বাংলাদেশ।

একমাত্র টেস্ট জয় দিয়ে শুরু। এরপর ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়েইটওয়াশ করে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজও ২-০ ব্যবধানে জিতে নেওয়ার অপেক্ষায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। 

সিরিজ জয়ের মিশন নিয়ে বুধবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হবে।

শেষটা ভালো করার অপেক্ষায় থাকা বাংলাদেশের সামনে আছে মাইলফলক ছোঁয়ার সুযোগ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হারাতে পারলে এক দফায় কোনো দলের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। পাশাপাশি এক সিরিজের তিন ফরম্যাটের সব ম্যাচ জেতার সাফল্য যোগ হবে ঝুলিতে। প্রতিপক্ষ দুর্বল হলেও মাইলফলক গড়ার ব্যাপারটি নিশ্চয়ই বাংলাদেশকে বাড়তি মনোযোগী রাখবে এই ম্যাচে।

এর আগেও তিন ফরম্যাটে সিরিজ জয়ের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ২০১৮ সালের নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজও জেতে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজটি ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এবার দারুণ ছন্দে থাকা বাংলাদেশ প্রথমবারের মতো এই সাফল্য ছিনিয়ে নিতে সন্ধ্যায় মাঠে নামছে।

এই ম্যাচে তামিম ইকবাল বিশ্রামে থাকতে পারেন। তার জায়গায় খেলানো হতে পারে তরুণ নাঈম শেখকে। পরীক্ষা-নিরীক্ষা করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আগের দিন টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে। দুই তরুণ হাসান মাহমুদ ও নাসুম আহমেদকে বাজিয়ে দেখার জন্য এই সিরিজে এই ম্যাচটিই বাংলাদেশের কাছে শেষ সুযোগ।

এই ম্যাচটি দিয়ে বাংলাদেশের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ৫০তম টি-টোয়েন্টি খেলার মাইলফলক ছুঁতে যাচ্ছেন সৌম্য সরকার। বাংলাদেশের হয়ে ৫০টির বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ(৮৬), মুশফিকুর রহিম (৮৫), সাকিব আল হাসান (৭৬) তামিম ইকবাল (৭৪) ও মাশরাফি বিন মুর্তজা (৫৪)।

চার্লটন টিসুমা, এইন্সলে এনডিলভু ও রেজিস চাকাভাকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ আছে জিম্বাবুয়ের সামনে। যদিও তাদের একাদশে পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): 
তামিম ইকবাল/নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য): 
তিনাশে কামুনহুকামুই, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতোম্বদজি, ডোনাল্ট টিরিপানো, ক্রিস এমপফু ও কার্ল মুম্বা।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / টি-টোয়েন্টি ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বিপিএলে কবে লড়বে কারা, কোন শহরে কতগুলো ম্যাচ
  • কোহলি-রোহিতের পর জাদেজাও দিলেন অবসরের ঘোষণা
  • টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির মালিক এখন সাহিল চৌহান
  • প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ হারল বাংলাদেশ
  • বাংলাদেশের ব্যাটিং নিয়ে বিচলিত নন শান্ত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net