Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ভারতের বিপক্ষে ম্যাচের আগে এগিয়ে আছে পাকিস্তান: বাবর আজম

খেলা

টিবিএস ডেস্ক
17 October, 2021, 07:10 pm
Last modified: 17 October, 2021, 07:32 pm

Related News

  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও

ভারতের বিপক্ষে ম্যাচের আগে এগিয়ে আছে পাকিস্তান: বাবর আজম

এখন পর্যন্ত বিশ্বকাপে ভারতের বিপক্ষে কখনও জয়ের দেখা পায়নি পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ০-৫ এর লজ্জাজনক রেকর্ড রয়েছে তাদের। 
টিবিএস ডেস্ক
17 October, 2021, 07:10 pm
Last modified: 17 October, 2021, 07:32 pm
ছবি: গেটি ইমেজেস

সংযুক্ত আরব আমিরাতে খেলা নিজেদের শেষ ১০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকেই জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। দলটির অধিনায়ক বাবর আজমের বিশ্বাস, এই সাম্প্রতিক রেকর্ডই ভারতের বিপক্ষে তাদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এগিয়ে রাখবে। 

দুবাইয়ে আগামী ২৪ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের লড়াইকেই মনে করা হচ্ছে টুর্নামেন্টের সম্ভাব্য সবচেয়ে বড় ম্যাচ।

এখন পর্যন্ত বিশ্বকাপে ভারতের বিপক্ষে কখনও জয়ের দেখা পায়নি পাকিস্তান। তবে এ নিয়ে খুব একটা চিন্তিত নন বাবর। তার বিশ্বাস, সংযুক্ত আরব আমিরাতের চিরপরিচিত পিচই তাদেরকে সাহায্য করবে ভারতের বিপক্ষে বিশ্বকাপ অভিশাপ ভাঙতে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ০-৫ এর লজ্জাজনক রেকর্ড রয়েছে পাকিস্তানের। 

"অবশ্যই আমরা ইউএইতে প্রচুর ক্রিকেট খেলেছি। এই কন্ডিশন আমাদের জন্য সহায়ক এবং আমরা জানি এখানে কীভাবে খেলতে হয়। সকল বিভাগে আমাদের কেবল স্বাভাবিক খেলা চালিয়ে যেতে হবে," বিশ্বকাপ অধিনায়কদের জন্য আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ কথা বলেন বাবর। 

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে হামলার পর থেকে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়নি পাকিস্তানে। ওই সময়টায় সংযুক্ত আরব আমিরাতকেই নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করেছে তারা। 

এই মুহূর্তে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তান পিছিয়ে রয়েছে কেবল ইংল্যান্ড ও ভারতের চেয়ে। বিশ্বকাপে তাদের গ্রুপে আরও রয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। 

১৬-জাতির এই বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানের অধিনায়কত্ব করতে পারাকে নিজেদের জন্য অত্যন্ত সম্মানের বিষয় হিসেবে অভিহিত করে বাবর বলেন, সাম্প্রতিক ফর্ম তাকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। 

"ভালো পারফরম্যান্স সবসময়ই আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে," বলেন এই বছর দুটি টি-টোয়েন্টি শতকের দেখা পাওয়া বাবর। 

"আমি বর্তমানে ফর্মে আছি, তাই এই ব্যাপারটি আমাকে সাহায্য করবে।"

টি-টোয়েন্টি ক্রিকেটে দুই হাজারের বেশি রানের মালিক বাবর মনে করেন, নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসনই এ টুর্নামেন্টের সেরা ব্যাটার। তবে টুর্নামেন্টের সেরা বোলারের খেতাবটি তিনি দিয়েছেন স্বদেশী গতিতারকা হাসান আলিকে। 

এদিকে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি পাকিস্তানের বিপক্ষে তার দলের বিখ্যাত দ্বৈরথকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনায় জল ঢেলে দিয়ে বলেছেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি "নিছকই আরেকটি ম্যাচ"।

কোহলি বলেন, "আমি এই ম্যাচটিকে বরাবরই ক্রিকেটের আরও একটি ম্যাচ হিসেবে দেখে এসেছি। আমি জানি এই ম্যাচকে কেন্দ্র করে অনেক উন্মাদনার সৃষ্টি হয়। প্রচুর টিকেটের চাহিদাও রয়েছে এ ম্যাচের। 

"এই মুহূর্তে টিকেটের দাম মাত্রাতিরিক্ত রকমের বেশি। এটুকুই আমি শুধু জানি। আমার অনেক বন্ধু আমার কাছে টিকেট চেয়েছে, কিন্তু আমি তাদের না করে দিয়েছি। 

"তো হ্যাঁ, আপনি বলতেই পারেন এ ম্যাচকে কেন্দ্র করে পরিবেশ অনেকটাই আলাদা। ভক্তদের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে অবশ্যই অনেক জোরালো। কিন্তু খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকে, আমরা যথাসম্ভব পেশাদারিত্ব বজায় রাখি।"

  • সূত্র: দ্য নেশন 

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ / বাবর আজম / বিরাট কোহলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net