Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ভাঙা ব্যাট পেয়ে মন খারাপ সাইফউদ্দিনের

খেলা

টিবিএস রিপোর্ট
01 July, 2021, 02:20 pm
Last modified: 01 July, 2021, 02:27 pm

Related News

  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • সাকিব আল হাসানের দেশে আসতে কোনো আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

ভাঙা ব্যাট পেয়ে মন খারাপ সাইফউদ্দিনের

টেস্ট দলে না থাকায় সাইফউদ্দিন প্রথম দফায় জিম্বাবুয়ে যাননি। আগামী ৯ জুলাই ওয়ানডে দলের সঙ্গে জিম্বাবুয়ে যাবেন তিনি। এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়েছে তরুণ এই অলরাউন্ডারের।
টিবিএস রিপোর্ট
01 July, 2021, 02:20 pm
Last modified: 01 July, 2021, 02:27 pm

টেস্ট দল চলে গেছে জিম্বাবুয়ে। শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা সেরে নিচ্ছেন প্রস্তুতি। সফরের আগে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন তারা। এরই অংশ হিসেবে ব্যাট ঠিক করতে পাঠিয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তরুণ এই অলরাউন্ডারের ব্যাট ঠিক হয়নি, উল্টো ভাঙা ব্যাট ফেরত এসেছে তার কাছে। ব্যাপারটি নিয়ে যারপরনাই হতাশ সাইফউদ্দিন।

দুটি ব্যাট ঠিক করতে ফেনী থেকে রাজশাহীতে কুরিয়ার করেছিলেন সাইফউদ্দিন। ব্যাট দুটি ঠিক হয়নি, তার কাছে পাঠানো ব্যাট দুটির অবস্থা আরও করুণ। এ নিয়ে হতাশার কথা জানিয়েছেন সাইফউদ্দিন। ভাঙা ব্যাট দুটির কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে মন খারাপের কথা জানিয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার।'

সাইফউদ্দিন তার পোস্টে লিখেছেন, 'জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে দুটি ব্যাট ঠিক করতে ফেনী এসএ পরিবহন থেকে রাজশাহীতে পাঠিয়েছিলাম। কিন্তু রিপেয়ারের পরিবর্তে ব্যাটের এই অবস্থা।'

ব্যাট দুটি কিছুদিন আগেই সাকিব আল হাসানের কাছ থেকে নিয়েছেন সাউফউদ্দিন। প্রিয় ক্রিকেটারের কাছ থেকে পাওয়া ব্যাটের এই অবস্থা দেখে বেশি মন খারাপ তার, 'মনটা এ জন্যই বেশি খারাপ কারণ, ব্যাট দুটি আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছু দিন আগে।'

ব্যাটের অবস্থা থেকে এসএ পরিবহনে যোগাযোগ করেন সাইফউদ্দিন। কিন্তু এসএ পরিবহন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, এর দায়ভার তারা নেবে না। এই বিষয়টিও নিজের পোস্টে উল্লেখ করেছেন বাংলাদেশ অলরাউন্ডার, 'এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন।'

আট বছর পর জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ। এই সফরে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। প্রথম দফায় জিম্বাবুয়ে গেছে টেস্ট দল। টেস্ট দলে না থাকায় সাইফউদ্দিন প্রথম দফায় যাননি। আগামী ৯ জুলাই ওয়ানডে দলের সঙ্গে জিম্বাবুয়ে যাবেন তিনি। এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়েছে তার।

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ সাইফউদ্দিন / ক্রিকেটার / অলরাউন্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • সাকিব আল হাসানের দেশে আসতে কোনো আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net