Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বিসিবি নির্বাচনে কার ঝুলিতে কত ভোট

খেলা

টিবিএস রিপোর্ট
06 October, 2021, 08:55 pm
Last modified: 06 October, 2021, 08:59 pm

Related News

  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 

বিসিবি নির্বাচনে কার ঝুলিতে কত ভোট

জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুজন পরিচালকসহ বিসিবির ২৫ পরিচালক চূড়ান্ত হয়ে গেছে। এই ২৫ জনের ভোটেই নতুন সভাপতি নির্বাচিত হবেন। তৃতীয় মেয়াদে সভাপতি হতে পারেন নাজমুল হাসান পাপন, আর সেই সম্ভাবনাই বেশি।
টিবিএস রিপোর্ট
06 October, 2021, 08:55 pm
Last modified: 06 October, 2021, 08:59 pm

বুধবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। সকাল ১০টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। আগের পরিচালনা পর্ষদের ১৭ জন নির্বাচিত হয়েছেন, নতুন মুখ এসেছেন ছয়জন। বাকি দুজন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত।  

ক্লাব প্রতিনিধির ক্যাটাগরি-২ থেকে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন দুই মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করা নাজমুল হাসান পাপন। এবারই প্রথম ভোটের লড়াই জিতে পরিচালক হলেন আবাহনীর কাউন্সিলরশিপ নিয়ে নির্বাচন করা নাজমুল হাসান। আগের দুবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি। 

ক্লাব ক্যাটাগরিতে ভোটার সংখ্যা ছিল ৫৭ জন। নাজমুল হাসানের সমান ৫৩টি করে ভোট পেয়ে এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের গাজী গোলাম মুর্তজা ও আজাদ স্পোর্টিংয়ের এনায়েত হোসেন সিরাজ।

ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হওয়া বাকি ৯ পরিচালক হলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নজীব আহমেদ (৫১), মোহামেডানের মাহবুবুল আনাম (৪৭), শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ওবেদ রশীদ নিজাম (৫১), কাকরাইল বয়েজ ক্লাবের সালাহউদ্দিন চৌধুরী (৪৯), শেখ জামাল ক্রিকেটার্সের ইসমাইল হায়দার মল্লিক (৫২), সূর্য তরুণের ফাহিম সিনহা (৫০), ফিয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের ইফতেখার রহমান (৫০), ঢাকা এসেটসের মনজুর কাদের (৪৯) ও আসিফ শিফা ক্রিকেট একাডেমির মনজুর আলম (৪৬)।

এই ক্যাটগরি থেকে নির্বাচিত হতে পারেননি মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাসুদুজ্জামান (৫), ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের সাইফুল ইসলাম ভূঁইয়া (১০), মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাবের মোহাম্মদ আব্দুর রহমান (৬) ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির রফিকুল ইসলাম (১০)। মোহামেডানের মাসুদুজ্জামান মনোনয়পত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের পর নাম প্রত্যাহার করায় তার প্রার্থীতা বাতিল হয়নি।

ক্যাটাগরি-১ থেকে রাজশাহী বিভাগের ৯টি ভোটের মধ্যে ৭টি পেয়ে নির্বাচিত হয়েছেন পাবনার সাইফুল আলম স্বপন চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পেয়েছেন ২ ভোট। এই ক্যাটাগরিতে ঢাকা বিভাগে মানিকগঞ্জের নাঈমুর রহমান দুর্জয় ও নারায়ণগঞ্জের তানভীর আহমেদ টিটু ১৭টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী খালিদ হোসেন (মাদারীপুর) ও সৈয়দ আশরাফুক ইসলাম টিটু (কিশোরগঞ্জ) নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিলেন।

ক্যাটাগরি-১ থেকে সাত জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বী ছিল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), এডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) ও আলমগীর খান আলো (বরিশাল বিভাগ)।

ক্যাটাগরি-৩ এ ভোট ছিল ৪৩টি, ভোট পড়েছে ৪০টি। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক পদে দুবার দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন পেয়েছেন ৩৭ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিকেএসপির ক্রিকেট পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম পেয়েছেন ৩ ভোট। 

জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুজন পরিচালক আহমেদ সাজ্জাদুল আলব ববি ও জালাল ইউনুসসহ বিসিবির ২৫ পরিচালক চূড়ান্ত হয়ে গেছে। এই ২৫ জনের ভোটেই নতুন সভাপতি নির্বাচিত হবেন। তৃতীয় মেয়াদে সভাপতি হতে পারেন নাজমুল হাসান, আর সেই সম্ভাবনাই বেশি।

Related Topics

টপ নিউজ

বিসিবি নির্বাচন / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net