Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বিশ্বকাপ মিশনের শুরুতেই সালমাদের সামনে বড় বাধা

খেলা

টিবিএস রিপোর্ট
23 February, 2020, 09:00 pm
Last modified: 23 February, 2020, 09:08 pm

Related News

  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

বিশ্বকাপ মিশনের শুরুতেই সালমাদের সামনে বড় বাধা

আগামীকাল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করছে বাংলাদেশ। বিকাল ৫টায় শুরু হবে বাংলাদেশ-ভারত ম্যাচটি।
টিবিএস রিপোর্ট
23 February, 2020, 09:00 pm
Last modified: 23 February, 2020, 09:08 pm
দলকে জয় এনে দিতে এভাবেই জ্বলে উঠতে হবে রুমানা-জাহানারা। ছবি: আইসিসি

জাতীয় দল পারেনি, পেরেছে যুব দল। ভারত বাধা টপকে বিশ্ব জয় করেছেন আকবর আলীরা। ছোটদের এমন সাফল্য বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের স্বপ্নের সীমানা বাড়িয়েছে। এর সঙ্গে সর্বশেষ দুই ম্যাচে ভারতকে হারানোর সুখম্মৃতি তো আছেই! সব মিলিয়ে চোয়ালবদ্ধ লড়াইয়ের প্রত্যয় নিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করছে সালমাবাহিনী।

নারী ক্রিকেটের সবচেয়ে জমজমাট বৈশ্বিক এই আসর মাঠে গড়িয়েছে ২১ ফেব্রুয়ারি। বাংলাদেশের বিশ্বকাপ শুরু হচ্ছে ২৪ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী ভারত। যারা চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে। অস্ট্রেলিয়ার পার্থে বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে বাংলাদেশ-ভারত ম্যাচটি।

স্বভাবতই এমন প্রতিপক্ষকে নিয়ে চিন্তার শেষ থাকে না। যদিও বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন এভাবে ভাবছেন না। বিশ্বকাপের মতো আসরে তার কাছে সব দলই সমান।

জয়ের বিকল্প ভাবছেন না অধিনায়ক সালমা খাতুন

ম্যাচের আগের দিন সালমা বলেছেন, 'বিশ্বকাপে আমাদের গ্রুপে বেশ কয়েকটি শক্তিশালী প্রতিপক্ষ আছে। কিন্তু আপনি যখন এমন টুর্নামেন্টে খেলতে আসবেন, প্রতিপক্ষ শক্তিশালী না দুর্বল- এসব নিয়ে ভাবতে পারবেন না। ২০১৮ এশিয়া কাপ জেতায় আমাদের আত্মবিশ্বাস হয়েছে, আমরা যেকোনো দলের বিপক্ষে লড়তে পারি। বিশ্বকাপেও আমাদের একই কাজ করতে হবে।'

আসল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মেয়েদের হারিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তের এই জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে সালমা-জাহানারাদের। তবে তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা বাংলাদেশের বিশ্বজয়ী যুব দল।

সালমা বলেছেন, 'সম্মিলিত নিবেদন, মেধা ও কঠোর পরিশ্রম দিয়ে কী করা যায়, সেটা করে দেখিয়েছে আমার অনূর্ধ্ব-১৯ দল। এই বিশ্বকাপে তারা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। দক্ষিণ আফ্রিকায় তারা যেটা করেছে, এজন্য তাদের নিয়ে আমরা গর্বিত। এবার দেখা যাক অস্ট্রেলিয়ায় আমরা কী করতে পারি।'

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দুই বছরের পুরনো সুখস্মৃতিও আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশের মেয়েদের। ভারতকে দুইবার হারিয়ে ২০১৮ সালের এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। ওই আসরের পর ভারতের বিপক্ষে আর কোনো ম্যাচ খেলেননি বাংলাদেশের মেয়েরা। তার মানে, শেষ দুই ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে হারমান প্রিতের ভারতের মুখোমুখি হচ্ছেন তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় স্কোর গড়তে পারেনি ভারত। ১৩২ রান তুলে ১৭ রানের জয় পায় তারা। এ কারণে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে উন্নতি করতে চায় ভারত।

দলটির মিডল অর্ডার ব্যাটসম্যান ভেডা কৃষ্ণমূর্তি বলেছেন, 'আমরা স্কোরকার্ডে যথেষ্ট রান যোগ করতে চাই, যেন আমাদের বোলারদের কাজটা সহজ হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছি বলে তৃপ্তিতে ভোগার সুযোগ নেই। আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং আগের ম্যাচের মতোই ভালো করতে হবে।'

চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ এবার 'এ' গ্রুপে রয়েছে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net